০২:৪৮ পি.এম
বরগুনায় আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ, এস এম কাসেম।
বক্তব্য রাখেন সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার রুহুল আমীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
লোকাল কমিউনিটি রেডিও লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামানও বক্তব্য দেন।
সভায় বক্তাগণ বলেন, প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে জেলার সাইক্লোন সেল্টারগুলোকে প্রস্তুত রাখতে হবে। এই সময় যেসব সাইক্লোন সেল্টার মেরামত প্রয়োজন, সেগুলো দ্রুত মেরামত করতে হবে এবং সাইক্লোন সেল্টারে যাওয়ার সংযোগ সড়কগুলো মেরামত করার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনুরোধ জানানো হয়।
এ সময়ে বক্তাগণ বরগুনায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন