০৮:১৪ পি.এম
গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সদস্যরা শাড়ি ও লুঙ্গি পেয়ে আনন্দিত।
১২ অক্টোবর সোমবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাপড়া মসজিদ এলাকায় এই বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এবারের দুর্গাপূজা কালিয়াকৈর উপজেলায় ১৪৭টি পূজামণ্ডপে উদ্যাপিত হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। এই উৎসবের আনন্দ অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং শ্রমিক দলের সভাপতি ওসমান আলিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের বিনোদন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি উল্লেখ করেন, গরীব ও অসহায় মানুষের জন্য তিনি সবসময় কাজ করে যাবেন। "আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন দানশীল ব্যক্তি। তার নেতৃত্বে আমরা গরিব-দুঃখী মানুষের পাশে আছি।"
এ সময় বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন