প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
একদিন নিখোঁজ থাকার পর কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে।
মোহাইমিনুলকে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উদ্ধার করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরদৌস আল হাসান সোমবার সন্ধ্যা ৬টার পর নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। মোহাইমিনকে পাওয়া গিয়েছে।’
তিনি গণমাধ্যমকে জানান, মোহাইমিনুল অন্য একজনের ফোনে ইন্টারনেট সংযোগ নিয়ে তার বিভাগের ৪৯তম ব্যাচের সিনিয়র শাহীনকে ফোন করেন। এ সময় তিনি কুমিল্লার দাউদকান্দিতে নিজের অবস্থান জানিয়ে দেন। পরে লোকজন পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়।
এর আগে, রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন মোহাইমিনুল। তার আবাসিক কক্ষে একটি ‘সুইসাইড’ নোট পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে খুঁজতে তৎপর হয়ে ওঠে।
এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকে বিষয়টি জরুরিভাবে অবগত করা হয়।
এছাড়া, মোহাইমিনুলের সুইসাইড নোটে বিভাগের অবহেলার কথা উল্লেখ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তে একটি কমিটি গঠন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন