ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গুগলের নতুন জেমিনি এআই মানুষের মতো কাজ করবে


গুগলের নতুন জেমিনি এআই মানুষের মতো কাজ করবে

গুগল নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী এনেছে, যা কর্মক্ষেত্রের বিভিন্ন কাজকে সহজতর করবে। এই প্রযুক্তির নাম জেমিনি, যা নিজে থেকে কোড লিখতে ও চালাতে, ছবি এবং বিভিন্ন ধরনের মাধ্যম তৈরি করতে সক্ষম। এটি একাধিক কাজ সম্পন্ন করার ক্ষমতাও রাখে। গুগলের বিভিন্ন সেবা যেমন জিমেইল, ডকস, ড্রাইভ ও শিটসের পাশাপাশি স্ল্যাক ও মাইক্রোসফট ৩৬৫-এর মতো অন্যান্য প্রতিষ্ঠানের সেবার সঙ্গেও এটি কাজ করতে পারবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ‘জেমিনি অ্যাট ওয়ার্ক ২০২৬’ অনুষ্ঠানে নতুন এই প্রযুক্তির উন্মোচন করা হয়। অনুষ্ঠানে গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস কুরিয়ান মূল বক্তব্য প্রদান করেন। প্রতিবছরের এই আয়োজনে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিগুলো তুলে ধরে।

গুগলের মতে, নতুন এই সহকারী কর্মীদের দৈনন্দিন কাজের সঙ্গে সহজে যুক্ত হতে পারবে। এটি একজন সহকর্মীর মতো বিভিন্ন দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হবে। কাজ শেষ হলে এটি প্রস্তুত ফলাফল ফিরিয়ে দেবে। ফলে কর্মীদের প্রতিটি কাজ নিজে হাতে সম্পন্ন করার পরিবর্তে কিছু দায়িত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ছেড়ে দেওয়ার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

কুরিয়ান জানান, জেমিনি ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি একটি দলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করতে পারবে। উদাহরণস্বরূপ, এটি কোনো দলের প্রকল্প ব্যবস্থাপক বা প্রতিষ্ঠানের অর্থ বিভাগের বিশ্লেষকের মতো নির্দিষ্ট দায়িত্ব পালন করতে সক্ষম হবে।

জটিল বা দীর্ঘমেয়াদি কাজ সম্পন্ন করার জন্য জেমিনি নিজেই একাধিক ছোট সহকারী তৈরি করতে পারবে। গুগলের ভাষায়, এগুলো হবে নির্দিষ্ট কাজের জন্য তৈরি সাময়িক সহকারী। প্রত্যেকটির আলাদা পরিচয় থাকবে এবং তারা একসঙ্গে কাজ করে কয়েক দিন ধরে চলা কোনো লক্ষ্য পূরণে সহায়তা করতে সক্ষম হবে।

ক্লাউডভিত্তিক এই প্রযুক্তি ব্যবহারকারীর দেওয়া দায়িত্ব ও করা প্রশ্নের ভিত্তিতে স্মৃতি ও কাজের দক্ষতা গড়ে তুলতে পারবে বলেও জানিয়েছে গুগল। ফলে প্রতিবার নতুন করে কাজের নির্দেশনা দেওয়ার প্রয়োজন কমে যাবে। কোন যন্ত্রে কোনো কাজের নির্দেশ দেওয়া হয়েছিল, তা নিয়েও ব্যবহারকারীকে ভাবতে হবে না বলে কুরিয়ান জানিয়েছেন।

কর্মক্ষেত্র ও ব্যক্তিগত ব্যবহারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী তৈরির প্রতিযোগিতায় নতুন সংযোজন হলো জেমিনি। এর আগে গত সেপ্টেম্বরে মেটা ‘মিউজ’ নামে একটি ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তার সহকারী চালু করে, যা ইতোমধ্যে লাখোবার নামানো হয়েছে বলে প্রতিষ্ঠানটির দাবি। অন্যদিকে, গত মাসের শেষ দিকে ওপেনএআই ‘ডটস’ নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী চালু করে, যা চ্যাটজিপিটির প্রো ও বিজনেস প্রিমিয়াম হিসাবধারীরা ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না নির্দিষ্ট শর্ত পূরণ না করা ব্যবহারকারীরা

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোতে উপকূলে হারিকেন ধেয়ে আসছে, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


মেক্সিকোতে উপকূলে হারিকেন ধেয়ে আসছে, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’। আটলান্টিক মহাসাগরের এ বছরের প্রথম হারিকেনটি তৃতীয় শ্রেণির ঝড়ে পরিণত হতে পারে, যা আরও শক্তিশালী হয়ে উঠছে। শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে অথবা শনিবার (১০ অক্টোবর) ভোরে উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ৭ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং টর্নেডোর ঝুঁকি সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঝড়টির শক্তি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় শহর ও জনপদের বাসিন্দাদের সতর্ক থাকার এবং সম্ভাব্য আঘাত মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ঝড়টির সুনির্দিষ্ট গতিপথ তখনো নিশ্চিত করা হয়নি, তবে এর কেন্দ্র যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের মোবাইল শহর থেকে ফ্লোরিডার পেনসাকোলার পূর্বাঞ্চলের যেকোনো স্থানে আঘাত হানতে পারে। মিসিসিপি, আলাবামা এবং ফ্লোরিডার উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঝড়ের প্রভাব মোকাবিলায় ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় হারিকেন সতর্কতা এবং সতর্কবার্তা জারি করা হয়েছে। আলাবামা, ফ্লোরিডা এবং জর্জিয়ার কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কিছু স্থানে বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) ভোরের দিকে ইসাইয়াস সাময়িকভাবে তৃতীয় শ্রেণির শক্তিশালী হারিকেনে পরিণত হতে পারে। তবে উপকূলে আঘাত হানার আগে এর শক্তি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। যদিও ঝড় দুর্বল হতে পারে, তবুও এর বিপদের পরিধি বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, উপকূলের নিকটবর্তী সময়ে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বাতাসের গতি ও দিক পরিবর্তনের কারণে ঝড়টির গঠন বদলে যেতে পারে। এর ফলে ঝড়ের কেন্দ্রের কাছাকাছি বাতাসের তীব্রতা কিছুটা কমলেও ঝোড়ো হাওয়ার বিস্তৃতি বাড়তে পারে। ফলে ঝড়ের কেন্দ্র যেখানে আঘাত হানবে, তার বাইরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।

ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ৭ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস এবং ১৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অল্প সময়ের মধ্যে সতর্কবার্তা ছাড়াই টর্নেডো সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে ফ্লোরিডার কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। লুইজিয়ানা এবং আলাবামার কিছু এলাকায় আমট্রাকের রেলসেবাও ব্যাহত হয়েছে।

আলাবামার অরেঞ্জ বিচের বাসিন্দাদের মধ্যে ঝড় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বৃহস্পতিবার সেখানে আবহাওয়া শান্ত থাকলেও ২০২০ সালের সেপ্টেম্বরের হারিকেন স্যালির স্মৃতি এখনও তাঁদের মনে রয়েছে। দ্বিতীয় শ্রেণির ওই হারিকেনটি উপকূলে আঘাত হানার পর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল।

এদিকে, ঝড়ের কারণে শনিবার সন্ধ্যায় আলাবামার টাসকালুসায় অনুষ্ঠিতব্য একটি গুরুত্বপূর্ণ কলেজ ফুটবল ম্যাচ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আলাবামা এবং জর্জিয়ার মধ্যকার ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা রয়েছে। এই ম্যাচটি সরাসরি সম্প্রচারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দিনের বেলায় বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ম্যাচটি দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন।

এ বছর আটলান্টিক মহাসাগরে হারিকেনের সংখ্যা তুলনামূলক কম থাকার পেছনে ‘এল নিনো’র প্রভাব রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্রের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ফিলিপ পাপিন বলেন, স্যাটেলাইট যুগে—অর্থাৎ ১৯৭০-এর দশকের পর—এবারের মতো সেপ্টেম্বর মাস কোনো হারিকেন ছাড়াই পার হওয়ার ঘটনা ঘটেনি।

তবে মৌসুমের শুরুতে দীর্ঘ বিরতি থাকলেও ইসাইয়াসের শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বেগ বেড়ে যাচ্ছে। আবহাওয়াবিদদের সতর্কতা, ঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে, তার ওপরেই বিপদের মাত্রা নির্ভর করছে না। এর বিস্তৃত ঝোড়ো হাওয়া, জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টি এবং সম্ভাব্য টর্নেডো উপকূল থেকে দূরের এলাকাগুলোতেও বিপর্যয় সৃষ্টি করতে পারে।

সূত্র: নিউইয়র্ক টাইমস , সিএনএন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশেদ খাঁন: অসংখ্য ডিসেম্বর আসবে, শেখ হাসিনা ফিরবেন না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


রাশেদ খাঁন: অসংখ্য ডিসেম্বর আসবে, শেখ হাসিনা ফিরবেন না

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, তবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, শুধু শেখ হাসিনা নয়, শেখ রেহানাও বাংলাদেশে ফিরে আসবেন না।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন জানান, শেখ রেহানা ফেসবুকে পোস্ট করে বলেছেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন।’ তিনি উল্লেখ করেন যে, শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। আওয়ামী লীগও বাংলাদেশ থেকে চলে গেছে, তবে দলের কিছু সদস্য এখনও এখানে রয়েছেন।

তিনি আরও বলেন, বিরোধী দলে যারা আছেন, তারা গণহত্যার বিচার নিয়ে খুব বেশি সোচ্চার নন। তাদের ক্ষমতায় যাওয়ার জন্য আকাঙ্ক্ষা রয়েছে। আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হলে জামায়াতে ইসলামীও তাদের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠবে।

রাশেদ খাঁন বলেন, বাংলার মাটিতে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে। এত বড় গণহত্যার পরেও যদি আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার সুযোগ পায়, তাহলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন শহীদ রাব্বির বাড়িতে যান। সেখানে তিনি রাব্বির স্ত্রী, সন্তান এবং সন্তানহারা মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে রাব্বি হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরপ্রাপ্ত সচিব মাহবুব কবীর মিলনের কাছে প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের প্রশাসনিক ক্ষমতা চাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


অবসরপ্রাপ্ত সচিব মাহবুব কবীর মিলনের কাছে প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের প্রশাসনিক ক্ষমতা চাওয়া

দেশের রেলওয়ে খাতে টিকিট কালোবাজারি স্থায়ীভাবে বন্ধ করার পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক মাসের জন্য পূর্ণ প্রশাসনিক ক্ষমতা ও কাজের স্বাধীনতা চেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। তিনি কোনো পদ-পদবি, আলাদা সুযোগ-সুবিধা বা পারিশ্রমিক ছাড়া শুধুমাত্র যাতায়াতের জন্য একটি গাড়ি দেওয়ার বিনিময়ে এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মাহবুব কবীর মিলন এসব বক্তব্য তুলে ধরেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, যদি তাকে মাত্র এক মাসের জন্য ক্ষমতা দেওয়া হয়, তাহলে ঢাকা–কক্সবাজার ও ঢাকা–চট্টগ্রাম রুটে রেলের টিকিট কালোবাজারি বন্ধ করে দেখাতে পারবেন। তিনি বলেন, এ কাজের জন্য কোনো পদ-পদবি, আলাদা চেয়ার-টেবিল কিংবা বেতন-ভাতা প্রয়োজন হবে না। শুধু যাতায়াতের জন্য একটি গাড়ি এবং সংশ্লিষ্ট বিভাগে তার নির্দেশ কার্যকর করার ক্ষমতা চান।

টিকিট কালোবাজারি বন্ধের জন্য নিজের পরিকল্পনার কথা তুলে ধরে মাহবুব কবীর মিলন জানান, চুক্তিভিত্তিক কিছু অবসরপ্রাপ্ত টিকিট পরীক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি চাকরিরত এবং অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তাকে কাজে যুক্ত করার কথাও বলেন তিনি। এ কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশেষ পুলিশি নিরাপত্তার প্রয়োজন হবে বলেও জানান।

তার প্রস্তাব অনুযায়ী, ট্রেনের প্রতিটি যাত্রীর টিকিট পরীক্ষা না করে প্রতি কোচ থেকে দৈবচয়নের ভিত্তিতে যাত্রীদের পরিচয় যাচাই করা হবে। তিনি উল্লেখ করেন, টিকিটে উল্লিখিত ব্যক্তির পরিবর্তে অন্য কেউ ভ্রমণ করলে দ্বিগুণ জরিমানার ব্যবস্থা রাখা হবে। অপ্রাপ্তবয়স্ক যাত্রীদের টিকিটের সঙ্গে বাবা বা মায়ের জাতীয় পরিচয়পত্রের তথ্য যুক্ত করার প্রস্তাবও দেন তিনি।

এছাড়াও, টিকিট পরীক্ষক, চেকার ও গার্ডদের শরীরে ধারণযোগ্য ক্যামেরা রাখার প্রস্তাব দেন মাহবুব কবীর মিলন। তার মতে, ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি শতভাগ বাস্তবায়ন করা গেলে অনিয়ম ও কালোবাজারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, পরীক্ষামূলকভাবে যাত্রার তিন থেকে পাঁচ দিন আগে টিকিট ইস্যুর ব্যবস্থা চালু করা যেতে পারে। অন্যায়কারীদের পক্ষ থেকে কেউ তদবির বা প্রভাব খাটানোর চেষ্টা করলে তাদের পরিচয় প্রকাশ করার কথাও উল্লেখ করেন তিনি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কার্যক্রমের উন্নয়নের জন্যও নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন মাহবুব কবীর মিলন। তিনি বলেন, বাহিনীটির আইনগত ক্ষমতা ও দায়িত্ব যথাযথভাবে কার্যকর করতে নির্বাহী আদেশ জারির উদ্যোগ নেওয়া হবে। বাহিনীটিকে রেল অধিদপ্তরের পরিবর্তে সরাসরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার প্রস্তাবও দেন তিনি। তার দাবি, বাহিনীটির আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা গেলে একে আধুনিক ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব।

এছাড়া, ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পরীক্ষামূলকভাবে নির্ধারিত দুই রুটে সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেলপথেও এসব ব্যবস্থা চালুর প্রস্তাব দেন এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মাহবুব কবীর মিলন লেখেন, এক মাসের জন্য তাকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এ সময়ে নেওয়া পদক্ষেপ ও অগ্রগতি জনগণকে জানানো হবে বলেও জানান তিনি। ব্যর্থ হলে যেকোনো শাস্তি মেনে নেওয়ার অঙ্গীকার করে তার প্রস্তাবটি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

এটি উল্লেখযোগ্য যে, মাহবুব কবীর মিলন বিভিন্ন সময়ে সরকারি সেবা, ভোক্তা অধিকার ও অনিয়ম-দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। এবার রেলের টিকিট কালোবাজারি বন্ধের জন্য এক মাসের জন্য দায়িত্ব চেয়ে দেওয়া তার ফেসবুক স্ট্যাটাসটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা পাটেকরের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


নানা পাটেকরের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনাটি এখন রহস্যের অনুসন্ধানে রয়েছে। পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার (বিএনএসএস) ১৯৪ নম্বর ধারায় ‘আনন্যাচারাল ডেথ’ বা ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা দায়ের করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এই সময় -এ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গোয়ার ওসান পার্কের দোনা পাউলায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে অভিনেতা নানা পাটেকরকে মৃত অবস্থায় বাম্বোলিমের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পানাজি থানায় খবর দেয়। তারা জানায়, নানাকে তার দোনা পাউলার ওসান পার্কের বাড়ি থেকে জরুরি বিভাগে আনা হয়েছে, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। এই বিষয়টি নথিতে উল্লেখ করা হয়েছে।

এরপরই বিএনএসএস-এর ১৯৪ নম্বর ধারায় ইউডি (আনন্যাচারাল ডেথ) মামলা রুজু করে পুলিশ। এই ধারার আওতায় অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

নানা পাটেকরের মৃত্যুর তদন্তের দায়িত্বে রয়েছেন গোয়া পুলিশের সাব-ইন্সপেক্টর নীতিন নায়েক। তদন্ত দল হাসপাতালের চিকিৎসক এবং অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনার সব তথ্য সংগ্রহ করছে।

বর্ষীয়ান অভিনেতাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এই কারণে হাসপাতালে আনার পর মেডিকো-লিগ্যাল প্রক্রিয়া শুরু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। তাই প্রতিবেদন আসার আগ পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে অনুমান করা উচিত নয় বলে জানানো হয়েছে।

তবে ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা হওয়ার মানে এই নয় যে, মৃত্যুর পেছনে অপরাধ বা সন্দেহজনক কোনো কারণ রয়েছে। চিকিৎসকরা আগেই জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। তারা আরও জানিয়েছেন, অভিনেতার হৃদরোগের সমস্যা ছিল এবং অসুস্থতার কারণে নিয়মিত ওষুধ সেবন করতেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন নানা পাটেকর। হাসপাতালের চিকিৎসক শেখর সালকারের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ২টা ৩০ মিনিটে তিনি এক বন্ধুকে মেসেজ করে শরীর খারাপ লাগার কথা জানান। শরীরের বাম দিকে ব্যথার কথাও উল্লেখ করেন। কিন্তু তার বন্ধু মেসেজটি সময়মতো দেখতে পাননি। পরে ভোর ৪টার দিকে অভিনেতার বাড়িতে পৌঁছালে তাকে হাঁপাতে ও ঘামতে দেখা যায়।

এই খবর হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে মণিপাল হাসপাতালের চিকিৎসক ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাড়িতে তাকে সিপিআর দেওয়া হয়। পরে ওই অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের চেষ্টায় কোনো সফলতা আসেনি। অবশেষে ভোর ৫টা ২০ মিনিটে হৃদরোগে নানা পাটেকরের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%