প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনাটি এখন রহস্যের অনুসন্ধানে রয়েছে। পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার (বিএনএসএস) ১৯৪ নম্বর ধারায় ‘আনন্যাচারাল ডেথ’ বা ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা দায়ের করেছে।
শুক্রবার (৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এই সময় -এ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গোয়ার ওসান পার্কের দোনা পাউলায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে অভিনেতা নানা পাটেকরকে মৃত অবস্থায় বাম্বোলিমের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পানাজি থানায় খবর দেয়। তারা জানায়, নানাকে তার দোনা পাউলার ওসান পার্কের বাড়ি থেকে জরুরি বিভাগে আনা হয়েছে, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। এই বিষয়টি নথিতে উল্লেখ করা হয়েছে।
এরপরই বিএনএসএস-এর ১৯৪ নম্বর ধারায় ইউডি (আনন্যাচারাল ডেথ) মামলা রুজু করে পুলিশ। এই ধারার আওতায় অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
নানা পাটেকরের মৃত্যুর তদন্তের দায়িত্বে রয়েছেন গোয়া পুলিশের সাব-ইন্সপেক্টর নীতিন নায়েক। তদন্ত দল হাসপাতালের চিকিৎসক এবং অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনার সব তথ্য সংগ্রহ করছে।
বর্ষীয়ান অভিনেতাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এই কারণে হাসপাতালে আনার পর মেডিকো-লিগ্যাল প্রক্রিয়া শুরু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। তাই প্রতিবেদন আসার আগ পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে অনুমান করা উচিত নয় বলে জানানো হয়েছে।
তবে ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা হওয়ার মানে এই নয় যে, মৃত্যুর পেছনে অপরাধ বা সন্দেহজনক কোনো কারণ রয়েছে। চিকিৎসকরা আগেই জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। তারা আরও জানিয়েছেন, অভিনেতার হৃদরোগের সমস্যা ছিল এবং অসুস্থতার কারণে নিয়মিত ওষুধ সেবন করতেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন নানা পাটেকর। হাসপাতালের চিকিৎসক শেখর সালকারের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ২টা ৩০ মিনিটে তিনি এক বন্ধুকে মেসেজ করে শরীর খারাপ লাগার কথা জানান। শরীরের বাম দিকে ব্যথার কথাও উল্লেখ করেন। কিন্তু তার বন্ধু মেসেজটি সময়মতো দেখতে পাননি। পরে ভোর ৪টার দিকে অভিনেতার বাড়িতে পৌঁছালে তাকে হাঁপাতে ও ঘামতে দেখা যায়।
এই খবর হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে মণিপাল হাসপাতালের চিকিৎসক ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাড়িতে তাকে সিপিআর দেওয়া হয়। পরে ওই অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের চেষ্টায় কোনো সফলতা আসেনি। অবশেষে ভোর ৫টা ২০ মিনিটে হৃদরোগে নানা পাটেকরের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন