শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩৯ পি.এম
সিঙ্গাপুর সরকার নতুন একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো বা ‘ডুমস্ক্রলিং’-এর প্রবণতা কমানোর লক্ষ্যে। কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়ার বিনিময়ে অর্থ প্রদান করা হবে।
এই নতুন উদ্যোগের আওতায় বই পড়ার জন্য পয়েন্ট সংগ্রহ করতে হবে। সরকারি একটি ওয়েবসাইটে প্রতিদিনের পড়ার সময় নথিভুক্ত করার মাধ্যমে ভার্চুয়াল কয়েন অর্জন করা যাবে। যদি কেউ প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়ে, তাহলে ২০ কয়েন পাওয়া যাবে। একজন ব্যক্তি দিনে একটি পড়ার সেশনই নথিভুক্ত করতে পারবেন। ১,০০০ কয়েন জমা হলে ১ সিঙ্গাপুর ডলার অর্জন করা যাবে, যা প্রায় ৮০ সেন্টের সমান। অর্থাৎ, যদি কেউ প্রতিদিন ১৫ মিনিট করে মোট ৫০টি পড়ার সেশন সম্পন্ন করে, তাহলে তিনি ১ সিঙ্গাপুর ডলার পাবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের প্রধান মেলিসা টাম বলেন, “ছোট ও সহজলভ্য পদক্ষেপের মাধ্যমে টেকসই পড়ার অভ্যাস গড়ে ওঠে।”
তিনি আরও বলেন, “আমরা এমন এক যুগে বসবাস করছি, যেখানে তথ্যের বৈচিত্র্য, কনটেন্ট আর নানা ধরনের বিনোদনের কোনো অভাব নেই।” দ্য স্ট্রেইটস টাইমসে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, “যেকোনো মুহূর্তেই আমরা শত শত খবরের শিরোনাম স্ক্রল করতে পারি, ভিডিও দেখতে পারি কিংবা প্রায় যেকোনো বিষয়ের সারসংক্ষেপ পেয়ে যেতে পারি।”
মেলিসা টাম আরও বলেন, “আমরা জানি, যেকোনো ছোট ছোট চর্চা যখন নিয়মিত করা হয়, তখনই তা স্থায়ী অভ্যাসে রূপ নেয়। তাই আমাদের লক্ষ্যটাও বেশ সহজ - দিনে অন্তত ১৫ মিনিট বই পড়া। বাসে যাতায়াতের সময়, রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা দুপুরের খাবারের ফাঁকেই এটি করা সম্ভব।”
সিঙ্গাপুর সরকার তরুণদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণের বিষয়টিও রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় তরুণদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে ডুমস্ক্রলিং ও আসক্তিকে উল্লেখযোগ্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নাগরিকদের আচরণে পরিবর্তন আনতে আর্থিক প্রণোদনা দেওয়ার নজির সিঙ্গাপুরে নতুন নয়। এর আগে হাঁটায় উৎসাহ দিতে সুপারমার্কারের ভাউচার এবং প্রতিদিন নির্দিষ্টসংখ্যক পদক্ষেপ পূরণ করলে পুরস্কার দেওয়ার কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
তবে বই পড়ার অভ্যাস নিয়ে নতুন উদ্যোগ গ্রহণের সময় আন্তর্জাতিক মূল্যায়নে সিঙ্গাপুরের শিক্ষার্থীদের সাফল্যও সামনে এসেছে। ২০২৫ সালের আন্তর্জাতিক শিক্ষার্থী মূল্যায়ন কর্মসূচি (পিআইএসএ) অনুযায়ী, ২০২৫ সালের ‘পিসা’ (PISA) বিশ্ব মূল্যায়নে দেখা গেছে, ১৫ বছর বয়সীদের বই পড়ার দক্ষতায় বিশ্বের শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। এই তালিকায় তারা চীন ও তাইওয়ানকে পেছনে ফেলেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে খেলতে নামবে চেলসি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টিভিতে অন্যান্য বেশ কিছু ম্যাচও সম্প্রচারিত হবে।
ক্রিকেট
জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হবে, ট্যাপম্যাডে।
ফুটবল
লা লিগা
এস্পানিওল-এলচে সরাসরি রাত ১টা
ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রেন্টফোর্ড বনাম চেলসি ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে রাত ১টায় ফ্যানকোডে।
লিগ ওয়ান
মোনাকো ও লেন্সের মধ্যে ম্যাচটি রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে, ফ্যানকোডে।
বুন্দেসলিগা
বায়ার্ন এবং এফসি ইউনিয়নের ম্যাচটি রাত ১২টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে, ফ্যানকোডে।
ইতালিয়ান সিরি’আ
মোনজা ও সাসুয়ালো ম্যাচটি রাত ১২টা ৪৫ মিনিটে সম্প্রচারিত হবে, ফ্যানকোড এবং অ্যাপল টিভিতে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয় নিয়ে বিতর্কিত কথোপকথনের অডিও ফাঁসের ঘটনার পর ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ওসি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি ডেকেছে।
ডিবিতে ডাকার বিষয়টি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানান, ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রাকিবুল হাসানকে ডেকেছে। কমিটিতে একজন ডিবির সদস্য রয়েছেন, অন্য দুজন ডিএমপি সদরদপ্তরের। রাকিবুল হাসানকে ভাইরাল হওয়া অডিওর বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি রাকিবুলের নামে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয় নিয়ে বিতর্কিত কথোপকথন শোনা যায়। অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত। পুলিশ কিছুই করতে পারবে না।’
অডিওতে আরও দাবি করা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। এছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায় ফাঁস হওয়া ওই অডিওতে।
ভাইরাল হওয়া এই অডিও রেকর্ডটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইল থেকে পোস্ট করে সাফাই গেয়েছেন ওসি রাকিবুল হাসান। তিনি দাবি করেছেন, অডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার ভাষ্যমতে, এআই প্রযুক্তি দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে খবর প্রকাশের অনুরোধ জানান তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শনিবার (১২ সেপ্টেম্বর) সোনার দাম সমন্বয় করেছে। ওই দিন প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে সেই নির্ধারিত দামে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। পূর্বে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন মাত্রা বৃদ্ধি পেলেও, বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম টানা তৃতীয় দিনের মতো হ্রাস পেয়েছে। তবে, ব্যারেলপ্রতি দাম এখনও ১০০ ডলারের উপরে অবস্থান করছে।
একটি প্রতিবেদনে আল জাজিরা উল্লেখ করেছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.০১ ডলার বা ১ শতাংশ কমে ১০৩.৭৭ ডলারে নেমে এসেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.০৩ ডলার বা ১ শতাংশ কমে ১০০.৮৮ ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারও উভয় ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ হ্রাস পেয়েছিল।
সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে বৃহস্পতিবার সীমান্তজুড়ে নতুন বিমান হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
তবে, বাজারে তেলের সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়নি। ব্যবসায়ীরা মনে করছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহণের জন্য বিকল্প পথ ব্যবহার করে বাজারে সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হতে পারে। এই প্রত্যাশাই নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কাকে অনেকটা ছাপিয়ে গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ