০৫:৪৩ পি.এম
পূজার আনন্দের সময় মিষ্টিমুখ না হলে কি হয়। উৎসবের দিনগুলোতে বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের খাবারের মধ্যে নারকেলের নাড়ু একটি চমৎকার আয়োজন হতে পারে। নারকেল, গুড় বা চিনি এবং কয়েকটি সহজ উপকরণের সাহায্যে অল্প সময়ের মধ্যে এই সুস্বাদু মিষ্টি প্রস্তুত করা সম্ভব। এবারের পূজায় পরিবারের সদস্য এবং অতিথিদের জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন এই স্বাদের নারকেলের নাড়ু।
নারকেলের নাড়ু বানাতে যা যা লাগবে
নারকেল ১টি
আরও পড়ুন: পূজার ছুটিতে প্রকৃতির অপরূপ দ্বীপ চর হেয়ার ঘুরে আসুন
গুড় বা চিনি ১ কাপ
এলাচ ২–৩টি
দারুচিনি ২–৩ টুকরা
গুঁড়া দুধ ২ টেবিল চামচ
আরও পড়ুন: কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে সাধু-গুরু ও লালন অনুসারীদের মিলনমেলা শেষ হচ্ছে আজ
মুড়ি ১ কাপ
যেভাবে তৈরি করবেন
প্রথমে নারকেলটি কুরিয়ে নিতে হবে। এরপর কুরানো নারকেলের সঙ্গে গুড় বা চিনি, এলাচ এবং দারুচিনি ভালোভাবে মিশিয়ে প্রায় এক ঘণ্টা রেখে দিতে হবে।
এখন একটি পাত্রে চুলায় নারকেলের মিশ্রণ ঢেলে দিন। মাঝারি আঁচে মিশ্রণটি অনবরত নাড়তে থাকুন, যতক্ষণ না এটি আঠালো হয়ে আসে।
আরও পড়ুন: স্বপ্নের নারীকে বিয়ে করতে ১২০০ মাইল পাড়ি, প্রেমিকা এআই জানালেন
এরপর এতে গুঁড়া দুধ ও গুঁড়া করা মুড়ি যোগ করে আবার ভালোভাবে নাড়ুন। সব উপকরণ একসঙ্গে মিশে গেলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।
যখন মিশ্রণটি হাতে নেওয়ার মতো ঠান্ডা হয়ে যাবে, তখন অল্প অল্প করে নিয়ে গোল আকারে নাড়ু তৈরি করুন। সবশেষে নাড়ুগুলোকে গুঁড়া করা মুড়িতে গড়িয়ে নিন।
ব্যস, প্রস্তুত হয়ে গেল মজাদার নারকেলের নাড়ু। পছন্দের পাত্রে সাজিয়ে পূজার অতিথিদের সামনে পরিবেশন করুন। ঘরে তৈরি এই মিষ্টি উৎসবের আনন্দে বাড়তি স্বাদ যোগ করবে।
আরও পড়ুন: আজ নতুন বন্ধু বানানোর দিন, পুরোনো বন্ধুত্বের গুরুত্বও তুলে ধরা হচ্ছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন