প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় শহর আম্বনে ব্রাজিলের সমর্থকদের দ্বারা এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়েছিল। তবে এই মিছিলে মোটরসাইকেল আরোহী দুই কিশোরের হাতে দেখা যায় দখলদার ইসরায়েলের পতাকা। এই দৃশ্য দেখে আশপাশের সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। ইসরায়েলের পতাকা ওড়ানোর কারণে ঘটনাস্থলেই উপস্থিত জনতা ওই দুজনকে ব্যাপক মারধর করে।
এই ঘটনার সম্পর্কে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (২৯ জুন) এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঐদিন রাতে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের সাথে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটির শুরু হওয়ার আগে ইন্দোনেশিয়ার ব্রাজিলের সমর্থকদের জুন মাসে এই বিশাল মিছিল বের করার আয়োজন করে।
ব্রাজিলের সমর্থকদের ফুটবল উন্মাদনার এই মিছিলে ওই দুই কিশোর কেন ইসরায়েলের পতাকা নিয়ে এসেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া দেশটির পুলিশ বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
অনলাইনে প্রকাশিত ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় যে, মিছিলে মোটরসাইকেলে থাকা একজন ব্যক্তি প্রথমে ওই দুই কিশোরকে থামান। এরপর তিনি দ্রুত তাদের হাত থেকে ইসরায়েলের পতাকাটি টান দিয়ে কেড়ে নিয়ে পতাকার লাঠিটি ভেঙে দেন। এর কিছু সময়ের মধ্যে আশপাশ থেকে আরো কয়েকজন ক্ষুব্ধ ব্যক্তি এসে তাদের ওপর চড়াও হন এবং মারধর করতে শুরু করেন। বিশেষ করে যার হাতে ইসরাইলের পতাকা ছিল, তাকে ব্যাপক মারধর করা হয়।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া দীর্ঘ দিন ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আসছে। দেশটির সাধারণ মানুষ সব সময় ফিলিস্তিনিদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে থাকেন। অন্যদিকে, ফিলিস্তিনে আগ্রাসনের কারণে ইসরায়েলের প্রতি দেশটির জনগণের তীব্র ক্ষোভ রয়েছে। এই পরিস্থিতিতে ব্রাজিলের ফুটবল মিছিলে ইসরায়েলি পতাকা দেখে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন