প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বাড়ি থেকে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা একটি ম্যাগনেট জাতীয় লোহার সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে পিলারটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে দৌলতপুর গ্রামে কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। সেই সময় তারা রূপ মিয়ার বাড়িতে মাদক খোঁজার সময় ম্যাগনেট জাতীয় সীমানা পিলারের মতো দেখতে একটি লোহার বস্তু খুঁজে পান।
পিলারের একদিকে দুটো তার এবং গায়ে খোদাই করে লেখা রয়েছে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’। রাতের মধ্যেই এই পিলারটি উদ্ধার করে গ্রামের এক ঘরে রাখা হয়। পরে স্থানীয়রা রোববার সকালে শাল্লা থানার পুলিশকে অবহিত করেন।
পুলিশ খবর পেয়ে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে একটি টিম লোহার পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী গণমাধ্যমকে জানান, পিলারটি থানায় নিয়ে আসা হয়েছে এবং তাতে খোদাই করা ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা রয়েছে। তার মতে, এটা ভারতীয় সীমানা প্রাচীরের পিলার হতে পারে। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন