ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোনায় সাড়ে ৮ কোটি টাকার ব্যয়ে ৭ কিমি সড়ক মেরামতে ব্যাপক অনিয়মের অভিযোগ


নেত্রকোনায় সাড়ে ৮ কোটি টাকার ব্যয়ে ৭ কিমি সড়ক মেরামতে ব্যাপক অনিয়মের অভিযোগ

নেত্রকোনায় সওজের প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সাত কিলোমিটার সড়ক মেরামতের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে।

সরেজমিনে গিয়ে পরীক্ষায় অনিয়মের সত্যতা পাওয়ার কারণে স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ক্ষুব্ধ হয়েছেন। তারপর থেকে কাজটি বন্ধ রয়েছে। নিম্নমানের কাজের বিষয়ে স্থানীয় প্রশাসনও সওজকে অবহিত করেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিম্নমানের কাজের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলছে, যেহেতু কাজটি চলমান। তাই ব্যবস্থা নেওয়া যাবে। এদিকে সংসদ সদস্য অনিয়মে জড়িত সবার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি জানিয়েছেন।

জেলার অভ্যন্তরীণ সড়কগুলোর মধ্যে একমাত্র আটপাড়া-অভয়পাশা বাইপাস সড়কটি সাত কিলোমিটার এখনও সড়ক বিভাগের আওতাধীন। ফলে দীর্ঘ সময় ধরে এটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। চলাচলের অনুপযোগী হলেও এটি এভাবেই পড়ে থাকে। অবশেষে প্রায় এক দশক বা তারও অধিক সময় পর সড়কটির মেরামত কাজের উদ্যোগ নেয় সওজ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ২০২৫- ২০২৬ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে কাজটি শুরু হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

গত নভেম্বর মাসে অফিসিয়াল চুক্তিমূল্যে ৯ কোটি ২১ লাখ ৬০ হাজার ৫৬৪ টাকা ব্যয় ধরে টেন্ডার হয়। পরে ৮ কোটি ২৯ লাখ ৩৫ হাজার ৩০৬ টাকায় চুক্তিমূলক কাজটি পেয়েছেন খাইরুল কবীর রানা নামের এক ঠিকাদার। কিন্তু সরেজমিনে কাজ করছেন আব্দুল্লাহ আল ফারুক খান সনি নামে স্থানীয় ঠিকাদার। টেন্ডার প্রক্রিয়ার প্রায় ৫ মাস পর চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু হওয়া সড়ক মেরামতের কাজের শুরুতেই অনিয়ম ধরা পড়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্য সরেজমিন পরিদর্শনে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি কাজের নিম্নমানসহ চুক্তি অনুযায়ী কাজ না করার অনিয়ম বাড়িয়ে এসে দেখেন। স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজের মান দেখে অনিয়ম পরীলক্ষিত হওয়ায় এমপি ক্ষুব্ধ হন। ৫শ’ মিটার আরসিসি করা সড়কে গিয়ে তিনি প্রমাণ পেয়েছেন চুক্তি অনুযায়ী কাজ হয়নি। এত টাকা ব্যয়ে বছর ঘোরার আগেই সড়ক নষ্ট হয়ে গেলে অপচয় ছাড়া কিছুই হবে না বলেও অভিযোগ রয়েছে ওই এলাকার সাধারণ মানুষের। যে কারণে কাজটি বন্ধ রয়েছে। তাই সঠিকভাবে কাজ সম্পন্ন এবং অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সবার।

আড়পাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহনুর রহমান জানিয়েছেন, তিনি নিজেই গিয়ে পরীক্ষা করে এক এক জায়গায় এক একরকমভাবে সরঞ্জাম দেওয়া হয়েছে। যা একটি বড় সড়কের জন্য ঝুঁকি তৈরি করছে। কোনমতেই এটি টিকবে না। এ ব্যাপারে সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলেও তিনি জানান।

এদিকে সওজ কর্তৃপক্ষ বলছে, চলমান রয়েছে কাজ, এ ব্যাপারে চুক্তি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

নেত্রকোনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন বলন, ‘আমরা খবর পেয়েছি অনিয়মের। কাজ শেষ হয়নি। আমাদেরকে তাদের প্রকৃত অবস্থা বুঝিয়ে দিতে হবে। তা না হলে চুক্তি অনুযায়ী যে শাস্তি সেটিই নেয়া হবে।’

এদিকে স্থানীয় সংসদ সদস্য নেত্রকোনা ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী সরকারের টাকার অপচয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘দীর্ঘদিন সড়কটির বেহাল দশায় মানুষকে পরিত্রাণ দেয়ার জন্য দায়িত্বপ্রাপ্তদের অনুরোধ করেছিলাম। কিন্তু তারা তা করেননি। আমি নিজে গিয়ে দেখেছি কী পরিমাণ দুর্নীতি ঘটছে কাজটিতে।’

উল্লেখ্য, নেত্রকোনা-মদন সড়কের বাইপাস অভয়পাশা-আটপাড়া ৭ কিলোমিটার সড়কে ৫ টি বক্স কালর্ভাটসহ মেরামত কাজ চলতি ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর, ১০টি গ্রাম প্লাবিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর, ১০টি গ্রাম প্লাবিত

টানা চার দিনের বৃষ্টিপাতের ফলে এবং উজান থেকে নেমে আসা পানির কারণে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এই অবস্থার কারণে নদীর তীরবর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও, রানীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পানি বেড়ে যাওয়ার ফলে রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী-রৌয়াইল গ্রামের একমাত্র পাকা সড়কটি বালিশ্রী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন স্থানে ভেঙে গিয়ে প্রবল স্রোতে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হয়ে প্রায় ১০টি গ্রাম প্লাবিত হচ্ছে।

সড়কটি শুক্রবার (১০ জুলাই) বিকালে ভেঙে যায়। বিকল্প সড়ক না থাকায় এলাকাবাসী কুশিয়ারা নদীপথে নৌকা দিয়ে যাতায়াত করছেন। এদিকে কুশিয়ারা নদীর পানিতে কৃষকদের আউশধান তলিয়ে গেছে। এছাড়া, আমন ধানের বীজতলা ও চারা ধানও বানের পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকেরা বিপদে পড়েছেন।

রৌয়াইল গ্রামের মিটু মিয়া বলেন, নদীর পানি বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করে সড়কটি ভেঙে গেছে। এই একমাত্র সড়কের ওপর নির্ভর করে প্রায় ১০-১২টি গ্রামের মানুষ উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। এখন লোকজনকে কয়েক কিলোমিটার ঘুরে অন্য পথে যেতে হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিয়েছে। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা শিক্ষার্থীদের যাতায়াতও কঠিন হয়ে পড়েছে। আমি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, রাস্তা ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমি বিষয়টি উপজেলা প্রশাসন ও এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেছি। জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা এবং স্থায়ীভাবে সড়কটি মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, এটা আমাদের নিজেদের কাজ নয়, তবে আমরা চেষ্টা করছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই’: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


‘আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই’: মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক সংঘটিত হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার কথা ঘোষণা করেছেন তাঁর উত্তরসূরি ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজে প্রকাশিত এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘প্রতিশোধ আমাদের জাতির দাবি এবং এই প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।’

প্রয়াত নেতাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা প্রতিজ্ঞা করছি, আপনার নিষ্পাপ রক্ত এবং সাম্প্রতিক দুই যুদ্ধে শহীদ হওয়া সবার রক্তের প্রতিশোধ ওই অপরাধী ও ঘৃণ্য খুনিদের কাছ থেকে নেওয়া হবে।’

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ‘এই অপরাধীদের ওপর থেকে নিচ পর্যন্ত সবার নাম আমাদের জানা আছে এবং তা লেখা আছে। বার্ধক্যে নিজের বিছানায় শান্তিতে মরার যে স্বপ্ন তারা দেখছে, তা কখনো পূরণ হবে না। সেই স্বপ্ন নিয়েই তাদের কবরে যেতে হবে।’

মোজতবা খামেনি বলেছেন, এই প্রতিশোধ তার বা অন্য কোনো সরকারি কর্মকর্তার জীবিত থাকার ওপর নির্ভরশীল নয়। তিনি বলেন, ‘আমরা থাকি বা না থাকি, এই প্রতিজ্ঞা খুব শিগগিরই পূরণ করা হবে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যা অথবা হত্যার চেষ্টা করে, তাহলে দেশটিকে ভয়াবহ সামরিক হামলার মুখে পড়তে হবে।

এর আগে ইসরায়েলি গোয়েন্দারা ট্রাম্প প্রশাসনকে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইরানের কথিত হত্যাচক্রান্তের বিষয়ে সতর্ক করেছিল। তবে মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, ট্রাম্পকে হত্যার জন্য ইরানের নতুন কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার প্রমাণ তারা এখনো পায়নি।

নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। ধারণা করা হয়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় তার বাবা, মা ও স্ত্রী নিহত হওয়ার পাশাপাশি তিনিও আহত হন।

এর পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন এবং সমর্থকদের সঙ্গে কেবল লিখিত বিবৃতির মাধ্যমে যোগাযোগ করে আসছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন পুনরায় শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


সংসদের অধিবেশন পুনরায় শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ পুনরায় শুরু হলো স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে, বিকেল ৩টা ২ মিনিটে।

এ অধিবেশন শুরু হয়েছে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজের দুই দিন পরে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজের দুই দিন পরে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে দুই দিন নিখোঁজ থাকার পর আবুল হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) সকাল ৯টা নাগাদ উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকা থেকে আবুল হোসেনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট মর্গে মরদেহটি পাঠানো হয়েছে।

নিহত আবুল হোসেন ছিলেন একলাশপুর ইউনিয়নের মৃত বাবুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, আবুল হোসেনের ভাইয়েরা প্রবাসে রয়েছেন এবং তিনি বেকার ছিলেন। শুক্রবার রাতে তাঁর বাড়িতে এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেই রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রবিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। এরপর বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী, আবুল হোসেন মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। দুই দিন পানিতে থাকার কারণে মরদেহ ফুলে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%