প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনায় সওজের প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সাত কিলোমিটার সড়ক মেরামতের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে।
সরেজমিনে গিয়ে পরীক্ষায় অনিয়মের সত্যতা পাওয়ার কারণে স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ক্ষুব্ধ হয়েছেন। তারপর থেকে কাজটি বন্ধ রয়েছে। নিম্নমানের কাজের বিষয়ে স্থানীয় প্রশাসনও সওজকে অবহিত করেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিম্নমানের কাজের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলছে, যেহেতু কাজটি চলমান। তাই ব্যবস্থা নেওয়া যাবে। এদিকে সংসদ সদস্য অনিয়মে জড়িত সবার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি জানিয়েছেন।
জেলার অভ্যন্তরীণ সড়কগুলোর মধ্যে একমাত্র আটপাড়া-অভয়পাশা বাইপাস সড়কটি সাত কিলোমিটার এখনও সড়ক বিভাগের আওতাধীন। ফলে দীর্ঘ সময় ধরে এটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। চলাচলের অনুপযোগী হলেও এটি এভাবেই পড়ে থাকে। অবশেষে প্রায় এক দশক বা তারও অধিক সময় পর সড়কটির মেরামত কাজের উদ্যোগ নেয় সওজ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ২০২৫- ২০২৬ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে কাজটি শুরু হয়েছে।
গত নভেম্বর মাসে অফিসিয়াল চুক্তিমূল্যে ৯ কোটি ২১ লাখ ৬০ হাজার ৫৬৪ টাকা ব্যয় ধরে টেন্ডার হয়। পরে ৮ কোটি ২৯ লাখ ৩৫ হাজার ৩০৬ টাকায় চুক্তিমূলক কাজটি পেয়েছেন খাইরুল কবীর রানা নামের এক ঠিকাদার। কিন্তু সরেজমিনে কাজ করছেন আব্দুল্লাহ আল ফারুক খান সনি নামে স্থানীয় ঠিকাদার। টেন্ডার প্রক্রিয়ার প্রায় ৫ মাস পর চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু হওয়া সড়ক মেরামতের কাজের শুরুতেই অনিয়ম ধরা পড়েছে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্য সরেজমিন পরিদর্শনে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি কাজের নিম্নমানসহ চুক্তি অনুযায়ী কাজ না করার অনিয়ম বাড়িয়ে এসে দেখেন। স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজের মান দেখে অনিয়ম পরীলক্ষিত হওয়ায় এমপি ক্ষুব্ধ হন। ৫শ’ মিটার আরসিসি করা সড়কে গিয়ে তিনি প্রমাণ পেয়েছেন চুক্তি অনুযায়ী কাজ হয়নি। এত টাকা ব্যয়ে বছর ঘোরার আগেই সড়ক নষ্ট হয়ে গেলে অপচয় ছাড়া কিছুই হবে না বলেও অভিযোগ রয়েছে ওই এলাকার সাধারণ মানুষের। যে কারণে কাজটি বন্ধ রয়েছে। তাই সঠিকভাবে কাজ সম্পন্ন এবং অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সবার।
আড়পাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহনুর রহমান জানিয়েছেন, তিনি নিজেই গিয়ে পরীক্ষা করে এক এক জায়গায় এক একরকমভাবে সরঞ্জাম দেওয়া হয়েছে। যা একটি বড় সড়কের জন্য ঝুঁকি তৈরি করছে। কোনমতেই এটি টিকবে না। এ ব্যাপারে সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলেও তিনি জানান।
এদিকে সওজ কর্তৃপক্ষ বলছে, চলমান রয়েছে কাজ, এ ব্যাপারে চুক্তি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন বলন, ‘আমরা খবর পেয়েছি অনিয়মের। কাজ শেষ হয়নি। আমাদেরকে তাদের প্রকৃত অবস্থা বুঝিয়ে দিতে হবে। তা না হলে চুক্তি অনুযায়ী যে শাস্তি সেটিই নেয়া হবে।’
এদিকে স্থানীয় সংসদ সদস্য নেত্রকোনা ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী সরকারের টাকার অপচয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘দীর্ঘদিন সড়কটির বেহাল দশায় মানুষকে পরিত্রাণ দেয়ার জন্য দায়িত্বপ্রাপ্তদের অনুরোধ করেছিলাম। কিন্তু তারা তা করেননি। আমি নিজে গিয়ে দেখেছি কী পরিমাণ দুর্নীতি ঘটছে কাজটিতে।’
উল্লেখ্য, নেত্রকোনা-মদন সড়কের বাইপাস অভয়পাশা-আটপাড়া ৭ কিলোমিটার সড়কে ৫ টি বক্স কালর্ভাটসহ মেরামত কাজ চলতি ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন