ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এবার ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়ক


এবার ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়ক

দীর্ঘ সময় ধরে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান। তার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে তার পরিবার। এবার অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক ইমরানের মানবিক ও স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়করা ইমরানের বন্দীজীবন এবং চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ।

চিঠিতে সাবেক অধিনায়করা উল্লেখ করেছেন, তারা কূটনীতিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, বরং সাবেক অধিনায়ক হিসেবে মানবিক উদ্বেগ থেকেই এই চিঠি লিখেছেন। তারা স্পষ্ট করেছেন যে, ইমরান খানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলার বিষয়ে তারা কোনো পক্ষ নিচ্ছেন না।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তাদের বক্তব্য, রাজনীতি বা আইনগত বিষয় যাই হোক, ইমরানের বর্তমান পরিস্থিতি মানবিকতার মৌলিক প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। এই কারণে তারা তার স্বাস্থ্য ও কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন।

এর আগে গত ২৩ আগস্ট, ইমরান খানের উন্নত চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি লিখেছিলেন বিশ্বের সাবেক ২২ আন্তর্জাতিক অধিনায়ক। সেই তালিকায় ছিলেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট। নারী ক্রিকেটের কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও ওই চিঠিতে স্বাক্ষর করেছিলেন।

এছাড়া, ইমরানের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স, পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মঈন খানসহ আরও অনেকে। ক্যারিবিয়ান ক্রিকেটের দুই কিংবদন্তি ব্রায়ান লারা ও মাইকেল হোল্ডিংও ৭৩ বছর বয়সী ইমরান খানের পক্ষে কথা বলেছেন।

ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পর রাজনীতিতে যোগ দেন ইমরান খান। ২০১৮ সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই নেতা ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতিসহ বিভিন্ন মামলায় কারাবন্দী রয়েছেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ, ‘টর্চ জ্বালাতেই’ দৌড় দেন ইউপি সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ, ‘টর্চ জ্বালাতেই’ দৌড় দেন ইউপি সদস্য

পটুয়াখালীতে এক তরুণীকে দীর্ঘ সময় ধরে উত্ত্যক্ত করার এবং রাতে তার বসতঘরের পেছনে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয়রা এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

এ ঘটনা ঘটে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দুমকী উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে।

অভিযুক্ত ব্যক্তি মো. আমিনুল ইসলাম বারেক, পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির মেয়ে আয়েশাকে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার রাতে তিনি তরুণীকে বাড়ির পেছনের বাথরুমের কাছে আসতে বলেন।

এ সময় বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ শুনে পরিবারের সদস্যরা টর্চলাইট জ্বালালে বারেক পালানোর চেষ্টা করেন। দৌড়াতে গিয়ে তিনি পাশের টিনের বেড়া ও সার রাখা গর্তে পড়ে যান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এসে তাকে আটক করেন।

আটকের পর বিক্ষুব্ধ জনতা বারেককে মানিক বয়াতির বসতঘরে নিয়ে পায়ে শিকল দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে তার স্বজন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা দুমকী থানায় খবর দেন।

পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে বারেককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন নিজেও ঘটনাস্থলে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বারেক নিয়মিত ওই তরুণীকে মোবাইলে কুপ্রস্তাব ও হুমকি দিতেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডও তাদের কাছে রয়েছে।

এদিকে, আটকের পর শিকল পরা অবস্থায় ইউপি সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জে-ক্রিয়েশনের বিরুদ্ধে ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


জে-ক্রিয়েশনের বিরুদ্ধে ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) অনলাইনভিত্তিক তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কমিশনারের নির্দেশে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের সেকশন-১২ এলাকায় জে-ক্রিয়েশনের কার্যালয়ে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি অনলাইনে পাঞ্জাবি, শেরওয়ানি এবং বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে থাকে।

অভিযানের সময় মূসক ফাঁকির আলামত পাওয়ার পর, অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩ ফরমের মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন দলিলপত্র জব্দ করা হয়।

পরে জব্দকৃত নথি এবং প্রতিষ্ঠানের বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত করা হয়েছে।

এ বিষয়ে সংগৃহীত দলিলপত্রের আরও যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। রাজস্ব ফাঁকির ঘটনায় মামলা দায়ের এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০০ দিনেও ইন্টারনেট ফেরেনি পাকিস্তান শাসিত কাশ্মীরে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


১০০ দিনেও ইন্টারনেট ফেরেনি পাকিস্তান শাসিত কাশ্মীরে

পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নির্বাচনি উত্তেজনার কারণে ১০০ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জুনের শুরু থেকে এই অঞ্চলে মোবাইল ডাটা এবং ব্রডব্যান্ড সেবা আংশিক ও পূর্ণাঙ্গভাবে বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের পর তিন ধাপে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যার শেষ ধাপ সম্পন্ন হয় ১০ আগস্ট। নতুন সরকার গঠিত হলেও ইন্টারনেট সেবা স্বাভাবিক না হওয়ায় স্থানীয় জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অনলাইন ব্যাংকিং ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারে জটিলতা সৃষ্টি হওয়ায় পুরো অঞ্চলে ডিজিটাল লেনদেন এবং ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে গেছে। একই সঙ্গে অনলাইনের সুবিধা না থাকায় শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বাধ্য হয়ে ভর্তি পরীক্ষাও পিছিয়ে দিয়েছে।

ইন্টারনেট বন্ধের বিষয়টি পর্যবেক্ষণকারী বৈশ্বিক স্বাধীন সংস্থা 'নেটব্লকস' নিশ্চিত করেছে যে, গত ৫ জুন থেকে ওই অঞ্চলে আংশিক ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্নতার ঘটনা ঘটছে।

মূলত, এই ঘটনার সূত্রপাত ঘটে ২৭ জুলাইয়ের নির্ধারিত নির্বাচনকে কেন্দ্র করে। ৫ জুন স্থানীয় কর্তৃপক্ষ তৃণমূলভিত্তিক সংগঠন ‘জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (জেকেজেএএসি)-কে নিষিদ্ধ ঘোষণা করে। সংগঠনটি আইনসভায় শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিলের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল। এই নিষেধাজ্ঞার পর কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেয় এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, যা পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় অধিবাসী এবং বিভিন্ন সংগঠনের হিসাব অনুযায়ী, এসব রক্তক্ষয়ী সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাত সদস্যসহ নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। তবে মৃত্যুর এই সংখ্যা স্বাধীন কোনো মাধ্যম থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, কাশ্মীর ভূখণ্ডটি ভারত এবং পাকিস্তান উভয় দেশই নিজেদের বলে দাবি করে। পাকিস্তান-শাসিত অংশটি একটি আধা-স্বায়ত্তশাসিত ব্যবস্থার অধীনে পরিচালিত হয়, যেখানে নিজস্ব প্রধানমন্ত্রী এবং ৪৫ সদস্যের আইনসভা রয়েছে। এই আইনসভার ১২টি আসন পাকিস্তানের অন্যান্য অঞ্চলে বসবাসকারী কাশ্মীরের শরণার্থীদের জন্য সংরক্ষিত। সংঘাতময় পরিস্থিতির কারণে কয়েকটি বিক্ষোভপ্রবণ ঘাঁটিতে ভোট গ্রহণ সম্ভব না হলেও বাকি অংশের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নতুন সরকার গঠন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করার জন্য আগ্রহী ব্যক্তিরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: ট্রেড অপারেশনস ডিপার্টমেন্ট

পদের নাম: এসও টু এসইও

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ৪ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%