ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাজ্যের টুকরো টুকরো হওয়ার পথে নতুন চুক্তি সই


যুক্তরাজ্যের টুকরো টুকরো হওয়ার পথে নতুন চুক্তি সই

যুক্তরাজ্যের স্বাধীনতা দাবি নিয়ে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের জাতীয়তাবাদী নেতারা আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়েছেন। তিন দেশের শীর্ষ নেতারা স্বাধীনতার প্রতি অঙ্গীকার জানিয়ে একটি সমঝোতা স্মারকে সই করেছেন। চুক্তির পর তারা ঘোষণা করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামই হতে পারেন যুক্তরাজ্যের শেষ প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি জানাচ্ছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কার্ডিফে অনুষ্ঠিত বৈঠকে স্কটল্যান্ডের জাতীয়তাবাদী দল এসএনপির নেতা জন সুইনি, ওয়েলসের প্লেইড কাইম্রুর নেতা রুন আপ ইওরওয়ার্থ এবং উত্তর আয়ারল্যান্ডের সিন ফেইনের ভাইস প্রেসিডেন্ট মিশেল ও'নিল এই সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তিতে উল্লেখ করা হয়েছে, ‘ওয়েস্টমিনস্টারের সময় ফুরিয়ে আসছে’ এবং ‘সাংবিধানিক পরিবর্তন আসছে’। এর ফলে স্বাধীনতার গণভোট আয়োজনের অনুমতি দিতে ব্রিটিশ সরকারের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

স্কটল্যান্ডের নেতা জন সুইনি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে স্কটল্যান্ডে অবশ্যই স্বাধীনতার গণভোট আয়োজন করতে হবে। তিনি আবার দাবি করেছেন, ভোট হলে স্কটল্যান্ডের জনগণ যুক্তরাজ্য থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেবে।

সুইনি বলেন, স্কটল্যান্ডের মানুষকে স্বাধীনতার সুযোগ দেওয়া হলে তারা সেই পথই বেছে নেবে। জনমত জরিপের তথ্যেও এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে তিনি দাবি করেন। তার মতে, স্কটল্যান্ড যুক্তরাজ্য সরকারের কাছ থেকে শুধু বাধার মুখেই পড়েছে।

তবে বৈঠকে নেতারা নিজেদের সরকারের প্রতিনিধি হিসেবে নয়, দলীয় নেতা হিসেবে অংশগ্রহণ করেন। সেখানে অর্থনীতি, জ্বালানি ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানান তারা।

চুক্তিতে বলা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা রয়েছেন, যারা প্রত্যেকেই যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের দাবি, পুরো অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসছে এবং সাংবিধানিক পরিবর্তনও অনিবার্য।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

তিন নেতা আরও বলেন, তাদের জাতিগুলোর আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। কোনো ব্রিটিশ সরকারেরই গণতন্ত্রের পথে বাধা দেওয়া বা জনগণকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত করার অধিকার নেই।

তবে তারা স্বীকার করেছেন, তিন দলের সাংবিধানিক অবস্থান এক নয়। প্রতিটি দেশ নিজেদের পদ্ধতি ও নিজেদের সময়ে ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী হওয়ার পর যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে ক্ষমতা বিকেন্দ্রীকরণকে অ্যান্ডি বার্নহাম অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছিলেন। এর মধ্যে পর্যটন কর চালুর বিষয়টিও ছিল।

তবে তিন নেতার চুক্তির পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবিধানিক বিতর্কে সময় নষ্ট না করে বার্নহাম দেশের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় কমানো ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের চারটি জাতিতেই পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি যুক্তরাজ্যের ঐক্যে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। বিভাজনের পরিবর্তে অভিন্ন মূল্যবোধ ও সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

এদিকে উত্তর আয়ারল্যান্ডের সিন ফেইনের ভাইস প্রেসিডেন্ট মিশেল ও'নিল বলেছেন, আইরিশ ঐক্যের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য প্রমাণ করে যে এই বিতর্ক এখন জোরালোভাবে চলছে। ব্রিটিশ সরকার এই পরিবর্তনের ধারা থামিয়ে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ডাবলিন সফরের সময় ট্রাম্প একটি ঐক্যবদ্ধ আয়ারল্যান্ড দেখতে চান বলে মন্তব্য করেন। ও'নিলের মতে, এর মধ্য দিয়ে আয়ারল্যান্ডের মানুষের জন্য সম্ভাব্য বড় অর্জন নিয়ে ভাবনা আরও জোরালো হয়েছে। তার ভাষায়, সবচেয়ে বড় অর্জন হবে বিভাজনের অবসান ও একটি নতুন আয়ারল্যান্ডের সূচনা।

এর এক সপ্তাহ আগে ব্রিটিশ পার্লামেন্টে বার্নহাম ভুলবশত মন্তব্য করেছিলেন, স্কটিশ পার্লামেন্ট নিজেই সিদ্ধান্ত নিতে পারে কখন স্বাধীনতার গণভোট আয়োজন করা হবে। সেই মন্তব্যের পরও বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান।

মাজার এলাকায় পৌঁছানোর পর কর্তৃপক্ষ রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণে গিয়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন।

এরপর তিনি হজরত শাহপরান (রহ)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন।

রাষ্ট্রপতির মাজারে আগমন ও প্রস্থানকালে সড়কের দুই পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।

এর আগে, এদিন সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ১২ মিনিট দেরিতে তিনি সিলেটে পৌঁছান।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

বিকাল ৩টার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএমই ফাউন্ডেশনে সাড়ে ৩ লাখ টাকা বেতনে চাকরি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


এসএমই ফাউন্ডেশনে সাড়ে ৩ লাখ টাকা বেতনে চাকরি

শিল্প মন্ত্রণালয়ের অধীনে কাজ করা উদ্যোক্তা উন্নয়ন সংস্থা এসএমই ফাউন্ডেশন কর্তৃক ‘ব্যবস্থাপনা পরিচালক’ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে একজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। মাসিক বেতন হিসেবে ৩ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা নির্ধারিত হয়েছে।

পদের বিবরণ

পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক

পদসংখ্যা: ১টি

বেতন: ৩ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা

বয়স: ৫০ থেকে ৬০ বছর

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের শিক্ষাজীবনের প্রতিটি স্তরে কমপক্ষে দুটি প্রথম বিভাগ বা শ্রেণি অর্জন করতে হবে, এবং অন্যান্য পরীক্ষায় অন্তত দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। এছাড়া, প্রার্থীদের মাস্টার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা

প্রাইভেট সেক্টর এবং বেসরকারি খাতে কাজের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা

এসএমই ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, সার্বক্ষণিক গাড়ি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

নিয়োগের ধরন

চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে তিন বছর হবে। ছয় মাস পূর্ণ হওয়ার পর কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে অবশিষ্ট সময়ের জন্য নিয়োগ চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। পরবর্তীতে পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের চেয়ারম্যান, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬ ও ৭), ই-৫ সি/১, আগারগাঁও, ঢাকা-১২০৭ বরাবর আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।

আবেদন ফি

১,০০০ টাকা

আবেদনের শেষ

২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা

বিস্তারিত দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


আর্জেন্টিনার ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুন বাস্তবতায় প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ-পরবর্তী প্রথম ফিফা উইন্ডোতেই ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের চেয়েও বেশি আলোচনায় রয়েছে দুটি বিষয়, কোচ লিওনেল স্কালোনি থাকছেন কি না এবং জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসিকে আবার দেখা যাবে কি না।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার কথা তাদের। এরপর ৩ অক্টোবর ও ৬ অক্টোবর বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টালে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

তবে প্রতিপক্ষ, ম্যাচের তারিখ ও ভেন্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চূড়ান্ত ঘোষণার আগে ফিফার অনুমোদনও প্রয়োজন। পাশাপাশি ম্যাচগুলো ফিফার ‘ক্লাস এ’ মর্যাদা পাবে কি না, সেটিও নির্ধারণ করা হবে।

ম্যাচগুলো ক্লাস এ হিসেবে স্বীকৃতি পেলে বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় নিষেধাজ্ঞা পাওয়া লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এসব ম্যাচে শাস্তি শেষ করার সুযোগ পাবেন।

তিন ম্যাচের সম্ভাব্য সূচি তৈরি হলেও আর্জেন্টিনার সবচেয়ে বড় অনিশ্চয়তা এখন কোচের পদ নিয়ে। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।

এএফএ চায়, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিই জাতীয় দলের দায়িত্বে থাকুন। সংস্থাটির পক্ষ থেকে কোচকে নিজেদের এই ইচ্ছার কথাও জানানো হয়েছে। তবে এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি স্কালোনি।

স্কালোনিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়া দিতে চাইছে না এএফএ। বরং তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করে বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সংস্থাটি। স্কালোনির কোচিং স্টাফের অধিকাংশ সদস্যও তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী বলে জানা গেছে।

তবে স্কালোনির ভবিষ্যতের পাশাপাশি আর্জেন্টিনার সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল লিওনেল মেসিকে ঘিরে।

গত মাসের শেষ দিনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ফলে বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে তিন ম্যাচের কোনো একটিতে মেসিকে আবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে কি না, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মেসির সিদ্ধান্ত বদলানোর কোনো নিশ্চয়তা এখনো নেই। তাই সম্ভাব্য এই তিন ম্যাচে তার অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আবার মাঠে দেখা যাবে কি না, সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে এএফএর আনুষ্ঠানিক ঘোষণা ও মেসির সিদ্ধান্তের জন্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর

খুলনার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড মিটার রিচার্জের সমস্যার সমাধান করা হয়েছে। আজ সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করা হয়। এর ফলে মিটার রিচার্জ-সংক্রান্ত সমস্ত সীমাবদ্ধতা দূর হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে ওজোপাডিকোর প্রি-পেইড ডেটাবেজ সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর কারিগরি বিশেষজ্ঞদের একটি দল দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যাটি শনাক্ত করে এবং সমাধানের উদ্যোগ নেয়। পরবর্তীতে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করা সম্ভব হয়।

এই ঘটনায়, ওই সময়ে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলের যেসব গ্রাহক প্রি-পেইড মিটারে ভেন্ডিং বা রিচার্জ করতে গিয়ে সমস্যায় পড়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ভবিষ্যতে এ ধরনের সমস্যা রোধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রাহক সন্তুষ্টি এবং আন্তরিক সহযোগিতা ওজোপাডিকোর অন্যতম প্রধান লক্ষ্য বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%