ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ


নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন পাওয়ার পর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছে সংগঠনটির নেতাকর্মীদের দ্বারা। এ সময় নেতারা সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

রোববার (১ নভেম্বর) বিকেলে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন রনি, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ইমাম হোসেন রকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বাবু, সদস্য সচিব নুর হোসেন সবুজ এবং পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব আলী হোসেন প্রমুখ।

আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি

বক্তারা উল্লেখ করেন, নবগঠিত কমিটির মাধ্যমে সোনাইমুড়ীতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। বক্তারা আরও বলেন, দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও জানান, বটবাহিনী ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস, দখলদারত্ব ও অতীতের অপকর্মের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান যাতে কোনো অপশক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে না পারে।

এ সময় দলের দুঃসময়ে ত্যাগী কর্মীদের নবগঠিত কমিটিতে মূল্যায়ন করায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে জড়ো হন। পরে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ডাকতে গিয়ে যাত্রী দেখেন মিঠাপুকুরে অটোরিকশাচালক মারা গেছেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপকূলের সংকট মোকাবিলায় সর্বদলীয় রাজনৈতিক ঐকমত্যের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


উপকূলের সংকট মোকাবিলায় সর্বদলীয় রাজনৈতিক ঐকমত্যের আহ্বান

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : দেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু সংকট মোকাবিলা, মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ সুরক্ষার জন্য সর্বদলীয় রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই লক্ষ্যে তারা জাতীয় সংসদে উপকূলবিষয়ক সংসদীয় ককাস গঠন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং উপকূলের জন্য বিশেষ বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন।

আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ আয়োজিত ‘কোস্টাল ক্লাইমেট ডায়ালগ’-এ বক্তারা এসব বিষয় তুলে ধরেন। আগামী কপ-৩১ সম্মেলনে উপস্থাপনের জন্য সংলাপে ‘উপকূল ঘোষণা’ তুলে ধরা হয়।

সংলাপের উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, সুপেয় পানির সংকট ও জীবিকার অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য এবং সমন্বিত কর্মপরিকল্পনা প্রয়োজন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উপকূলের সমস্যা নিয়ে সংসদীয় ককাস গঠনের প্রস্তাব দেন। তিনি উন্নয়ন প্রকল্প গ্রহণে জনগণের মতামত নিশ্চিত করার এবং স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং স্বাস্থ্য ও শিক্ষাসেবার উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ উপকূলীয় ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব তুলে ধরে সেখানে এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) নির্বাহী প্রধান মো. শামসুদ্দোহা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনের অপেক্ষায় না থেকে দেশে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংলাপে উপস্থাপিত মূল প্রবন্ধে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, নদীভাঙন ও সুপেয় পানির সংকট মোকাবিলায় টেকসই বাঁধ, নিরাপদ পানি, কৃষি ও অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সুরক্ষায় পর্যাপ্ত বরাদ্দের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুর রসুল। তিনি উপকূলের সংকট মোকাবিলায় সরকার, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কথাসাহিত্যিক আবু ইসহাকের শততম জন্মদিন আজ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


কথাসাহিত্যিক আবু ইসহাকের শততম জন্মদিন আজ উদযাপন

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : আজ ১ নভেম্বর, কথাসাহিত্যিক আবু ইসহাকের শততম জন্মদিন। ১৯২৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন মাদারীপুর (বর্তমানে শরীয়তপুর) জেলার নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে।

মাত্র ২১ বছর বয়সে, ১৯৪৬ সালে, তিনি বিখ্যাত উপন্যাস ‘সূর্য দীঘল বাড়ী’ রচনা করেন।

আবু ইসহাক ১৯৪২ সালে নড়িয়া থানার উপসী বিজারি তারাপ্রসন্ন ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে স্কলারশিপ নিয়ে মেট্রিক পাস করেন এবং ১৯৪৪ সালে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আই. এ. ডিগ্রি অর্জন করেন।

১৯৬০ সালে তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষ হওয়ার পর তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং বিদেশে কূটনৈতিক পদে নিয়োজিত ছিলেন।

তিনি সমকালীন বাংলা ভাষার অভিধান (২ খণ্ড, ১৯৯৩, ১৯৯৮) রচনা করে বাংলা কোষগ্রন্থের পরিধিকে বৃদ্ধি করেছেন। তার প্রণীত অভিধানের বিশেষত্ব হলো— শব্দের অর্থের পাশাপাশি সব ধরনের প্রতিশব্দ প্রদান করা। উদাহরণস্বরূপ, তার অভিধানে ‘অন্ধকার’ শব্দের ১২৭টি সমার্থক শব্দ রয়েছে।

লেখালেখির জন্য তিনি একুশে পদক ও বাংলা একাডেমি ‍পুরস্কার লাভ করেন।

২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারিতে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদভিত্তিক শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার নির্দেশ ধর্মমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


মসজিদভিত্তিক শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার নির্দেশ ধর্মমন্ত্রীর

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ধর্ম বিষয়ক মন্ত্রী এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দিয়েছেন। তিনি শিশুদের সঠিক ধর্মীয় ও নৈতিক সুশিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

আজ দুপুরে বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বোর্ড অব গভর্নরস-এর ২৩৭তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তাগিদ প্রদান করেন।

ধর্মমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আত্মনিয়োগের তাগিদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দূরদর্শী চিন্তাভাবনার ফলস্বরূপ শিশুদের পবিত্র কোরআন শিক্ষা, আদব-কায়দা, নৈতিকতা এবং ধর্মীয় অনুভূতি সুদৃঢ় করার জন্য মসজিদভিত্তিক মক্তব শিক্ষা ব্যবস্থার সূচনা হয়েছিল। তবে গত ১৭ বছরে এই শিক্ষাক্রম ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে। তিনি মক্তব শিক্ষাকে রাজনৈতিক দলের প্রভাব থেকে মুক্ত করে প্রকৃত ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ দেন।

মন্ত্রী দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার প্রাথমিক বিদ্যালয় বিদ্যমান। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সঠিক ব্যবস্থা গড়ে তোলা এবং মক্তব শিক্ষা কার্যক্রম থেকে রাজনৈতিক প্রভাব দূর করার জন্য একটি বিশেষ সংস্কার কমিটি গঠনের বিষয়ে আলোকপাত করা হয়।

এসময় কওমি মাদ্রাসার শিক্ষক ও হাফেজদের কোরআন শিক্ষাদানের প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ৩০ পারা কোরআন হিফজ করানো ও শিক্ষার এই অনন্য অবদানকে বড় মন নিয়ে মূল্যায়ন করা এবং তাদের অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

সভায় সরকারি কর্মকর্তাদের ভূমিকা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাগণ তাদের চাকরিজীবনের প্রারম্ভিক পর্যায় থেকে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে বড় পদে উন্নীত হয়েছেন। তিনি অভিজ্ঞ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃত্বের যৌথ সমন্বয়ের মাধ্যমে নির্দিষ্ট নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের জন্য বড় সাফল্য অর্জনের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

সভায় মক্তব শিক্ষা কার্যক্রমকে দলীয় প্রভাবমুক্ত করা, নিজ নিজ এলাকায় তদারকি জোরদার করা এবং প্রধানমন্ত্রীর দেওয়া রূপকল্প সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, বর্তমান সরকার চলতি মেয়াদে দেশব্যাপী ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। ফলে প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা অর্জনের উদ্যোগ আরও বেগবান হবে।

সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীসহ গভর্নরবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ

ইস্তাম্বুল, ১ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের চামড়া, নন-লেদার, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ খাতে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এছাড়া, তিনি তুর্কির বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণের জন্য বিদ্যমান কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা এবং অতিরিক্ত শুল্ক কমানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

আজ ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুর্কির বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের সুযোগ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির তুর্কি ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলোতে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। বিশেষভাবে চামড়া ও নন-লেদার পণ্য, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির ওপর তিনি জোর দেন।

আলোচনার সময়, বাণিজ্যমন্ত্রী তুর্কির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশে বিদ্যমান শুল্ক ও কাস্টমসসংক্রান্ত বাধার বিষয়টি তুলে ধরেন। তিনি এসব প্রতিবন্ধকতা নিরসন এবং অতিরিক্ত শুল্ক হ্রাসে তুর্কির বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত বাণিজ্যিক অংশীদারত্বে এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। তারা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

এসময় দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমসেকের ৪২তম মিনিস্ট্রিয়াল মিটিংয়ে অংশ নিতে তুর্কিতে সফর করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%