০৮:০৪ পি.এম
রাঙামাটির বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সাজেকে পর্যটকদের জন্য ভ্রমণের নিষেধাজ্ঞা জেলা প্রশাসন প্রত্যাহার করেছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এতে উল্লেখ করা হয়েছে, ৭ জুলাই জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত কিছু নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালি এবং বাঘাইছড়ি উপজেলার সব পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তবে, চলতি মৌসুমের জন্য এই জেলায় চলাচলের জন্য প্রশাসন সতর্কতা অবলম্বনের পাশাপাশি জেলা প্রশাসনের জারীকৃত নির্দেশনাগুলি মেনে চলার জন্য অনুরোধ করেছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, রাঙামাটি জেলা প্রশাসন সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। নোটিশ পাওয়ার পরপরই তারা তাদের পেইজে এই তথ্য জানিয়ে দিয়েছে। আশা করছেন দ্রুত তাদের বুকিং শুরু হবে এবং বন্ধকালীন সময়ে তারা ক্ষতি কাটিয়ে উঠার আশা প্রকাশ করেছেন।
তিনি আরও বলেছেন, দেশের সব ভ্রমণপিপাসুদের প্রতি আহ্বান জানাচ্ছেন, আপনারা আসুন এবং এই বর্ষায় মেঘের রাজ্য সাজেকের সৌন্দর্য উপভোগ করুন।
প্রসঙ্গত, গত ৭ জুলাই রাঙামাটি পার্বত্য জেলার ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছিল। এর ফলে পাহাড়ি ঢল ও ধসের কারণে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেসময় সাজেকে আটকা পড়ে প্রায় ৫ শতাধিক পর্যটক। তবে পরে সেনাবাহিনীর সহায়তায় তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয়।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন