ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কান্না থামাতে ছাত্রের মুখে কলম গুঁজে দিলেন শিক্ষক


কান্না থামাতে ছাত্রের মুখে কলম গুঁজে দিলেন শিক্ষক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরতিল্লি দারুল উলুম মাদরাসা এবং এতিমখানার এক ‘শিক্ষকের বেত্রাঘাতে’ সাত বছরের একটি শিশু শিক্ষার্থীর বাম হাতের কনুইয়ের হাড় ফেটে গেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে, তিনি ওই শিশুটির কান্না থামাতে শিশুটির মুখে কলম গুঁজে দেন।

‘দুষ্টু স্বভাবের’ ওই শিক্ষার্থীকে নিরাপদ আশ্রয় ও শিক্ষার জন্য তার বাবা স্থানীয় ওই মাদরাসায় ভর্তি করান।

ঘটনার দিন, ১১ জুলাই, অভিযোগের মুখে থাকা মাদরাসার সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ এবং অধ্যক্ষ মো. ওমর ফারুকের বিরুদ্ধে শিশুটির বাবা সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ ঘটনার বিষয়টি স্বীকার করে বলেছেন, “ছেলেটি পড়ার সময় ‘অমনোযোগী’ থাকায় তাকে আমি বেত দিয়ে দুটি বাড়ি দিয়েছি। একটি হাতে লেগেছে, আরেকটি নড়াচড়া করায় অন্য জায়গায় লেগেছে।”

সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন জানান, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মামলা করার জন্য ভুক্তভোগী পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। তবে তারা এখনও আসেননি। তারা এলে মামলা নেওয়া হবে।”

শিশুটির বাবা ঘটনার বর্ণনায় বলেন, “ঘটনার দিন ছেলে মাদরাসায় গিয়ে আবার সকাল পৌনে ৯টার দিকে কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে। পরে সে জানায়, সে আর কখনো মাদরাসায় যাবে না। এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে। বারবার জানতে চাওয়ার পর এক পর্যায়ে সে পুরো ঘটনাটি আমাদের জানায়।”

তিনি আরো বলেন, পরে ছেলের বাম হাত ফুলে যাওয়া এবং সেখানে রক্ত জমাট বাঁধার চিহ্ন দেখতে পান। পিঠেও ছিল বেতের আঘাতের দাগ। শিশুটিকে মানিকগঞ্জ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে এক্স-রে পরীক্ষায় দেখা যায়, তার বাম হাতের কনুইয়ের ওপরের হাড় ফেটে গেছে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ভুক্তভোগী শিশুটি তার অভিজ্ঞতা বর্ণনা করে জানায়, পড়া ঠিকমতো না পারায় সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ মোটা বেত দিয়ে প্রথমে পিঠে, পরে হাতে আঘাত করেন। পরে গালে একটি থাপ্পর দেন। এর ফলে ব্যথায় চিৎকার করে কাঁদতে থাকলে ওই শিক্ষক তার মুখে একটি কলম গুঁজে দেন এবং হুমকি দেন, ২০ থেকে ২৫ মিনিটের কলমটি মুখ থেকে পড়ে গেলে আবারও পেটানো হবে।

এ ঘটনার পর শিশুটি শারীরিকভাবে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানান তার বাবা।

তিনি বলেন, “আমার ছেলে এখন মাদরাসার নাম শুনলেই ভয় পায়। আর ওই শিক্ষকের নাম শুনলেও আতঙ্কিত হয়ে পড়ে।”

ছেলেটি ব্যথায় চিৎকার করার পরও কেন তাকে মারধরের হুমকি দেওয়া হয়েছিল জানতে চাইলে সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ বলেন, “তখন বুঝতে পারিনি ছেলেটির হাতের হাড় ফেটে গেছে। এটা পরে শুনেছি। এটি আমার অনেক বড় অন্যায় হয়েছে। আমি অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছি এবং তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।”

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

এ বিষয়ে জানতে চাইলে মাদরাসার অধ্যক্ষ মো. ওমর ফারুক ঘটনাটিকে অন্যায় বলে স্বীকার করেন।

তিনি বলেন, “আব্দুল্লাহ হুজুর নিজের দোষ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ৬ দফা নিয়ে সচিবালয়ে প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ৬ দফা নিয়ে সচিবালয়ে প্রতিনিধিদল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে, তারা শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

এর আগে, বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ শিক্ষার্থীদের আটকে দেয়। পরে তাদের ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো:

১. দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চান, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে।

২. যারা একই বিষয়ের পরীক্ষা পুনরায় দেবেন, তাদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বর চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।

৩. প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে।

৪. চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কিছু সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে।

৫. পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন করতে হবে।

৬. পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীত বা মানসিক চাপে না পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও, সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধিদলের দাবির তালিকায় মন্ত্রীর পদত্যাগের বিষয়টি রাখা হয়নি। তবে শিক্ষা ভবনের বাইরে অবস্থান করা সাধারণ শিক্ষার্থীরা এখনও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমালোচনার কারণ ব্যাখ্যা করে যা বললেন জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


সমালোচনার কারণ ব্যাখ্যা করে যা বললেন জামায়াত আমির

জলাবদ্ধতার কারণে গত সরকারের দায় নেওয়ার জন্য রাজধানী উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি করেছেন বিরোধীদলীয় নেতা তথা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৫ জুলাই) তিনি জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।

জামায়াতের আমির আরও বলেন, জলাবদ্ধতার সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়, বরং এটি বিগত সরকারের তৈরি। জলাবদ্ধতা একটি দীর্ঘমেয়াদি সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এজন্য একটি কোঅর্ডিনেটেড এবং ওয়েল প্ল্যানড প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন। কিন্তু বিগত সময়ে উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ হলেও, সে অর্থটা কিছু লোকের পকেটে গিয়েছে। এ অবস্থায় রাজধানীর উন্নয়নের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন।

তিনি এ সময় বিরোধীদলের প্রতি ইনসাফ না হওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের গৃহীত আর্থিক পদক্ষেপের মধ্যে বিরোধীদলের প্রতি ইনসাফ করা হয়নি। আমাদের কারণে আমাদের আসনগুলোতে জনগণ যেন বঞ্চিত না হয়, সেটি লক্ষ্য রাখতে হবে। সংরক্ষিত আসনের সদস্যদের ফান্ড অ্যালোকেশন করা হয়েছে। কিন্তু এখনো বিরোধীদলের কাউকেই তা দেয়া হয়নি। এটি অন্যায্য।

রাষ্ট্রের টাকার সঠিক ব্যবহারের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের ট্রেজারির প্রতিটি টাকা সরকারের কাছে একটি আমানত। এখানে যদিও ছোট স্থাপনা তৈরি করা হয়, তাও উদ্বোধন করে স্টোন বসাতে অর্থ খরচ হয়। যেন খাজনার চেয়ে বাজনা বেড়ে যাচ্ছে। আর কিছু কিছু ভাইরাস এখনো সক্রিয় রয়েছে, যেখানে আমাদেরকে নেগেটিভভাবে সমালোচনা করা হচ্ছে।

বিরোধীদলীয় নেতা শিক্ষার বিস্তারে গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার মৌলিক প্রয়োজনের দিকে বেশি নজর দিতে হবে, বিশেষ করে প্রাইমারি এবং টারশিয়ারি। বাকিটা অটোমেটিক্যালি চলবে। টেকনিক্যাল শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি দুর্নীতি প্রতিরোধের ওপর জোর দিয়ে বলেন, যদি এই সংসদ দুর্নীতির পৃষ্ঠপোষক না হয়, তবে বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় নির্বাচন: ২৭ আগস্ট প্রকাশ করবে ইসি চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


স্থানীয় নির্বাচন: ২৭ আগস্ট প্রকাশ করবে ইসি চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে। এর পরে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ রয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ২৬ জুন ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে।

এতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের (জেলা পরিষদ ব্যতীত) নির্বাচন আয়োজনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটার এলাকার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করতে হবে। এরপর ওই তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ ও ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী সেসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

এ ক্ষেত্রে আগামী ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ হবে। ভোটকেন্দ্রের খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণের শেষ তারিখ ১৮ আগস্ট। প্রাপ্ত দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ২৩ আগস্ট এবং সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট।

চিঠিতে আরও বলা হয়েছে, উল্লিখিত সময়সূচি এবং ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি বাহকের মাধ্যমে সংশ্লিষ্ট শাখায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যতদূর সম্ভব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্থায়ী ভোটকক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। ভবনের অভ্যন্তরে ভোটকক্ষ স্থাপন সম্ভব হলে অস্থায়ী ভোটকক্ষ স্থাপনের প্রস্তাব পরিহার করে সে অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানাল অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানাল অ্যামনেস্টি

দক্ষিণ লেবাননে ইসরাইলের অন্তত তিনটি প্রাণঘাতী হামলাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আহ্বান জানিয়েছে। সংস্থাটির দাবি, চলতি বছরের মার্চের শুরুর দিকে এই হামলাগুলো ঘটে, যা বেসামরিক মানুষের বাড়িঘর ধ্বংস করে এবং একটি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়।

অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, এই হামলাগুলোর ফলে মোট ২৪ জন নিহত হন, যাদের মধ্যে ১২ জন শিশু ছিলেন। নিহতদের অধিকাংশই নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। হামলার ফলে বিভিন্ন বসতবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং স্থানীয় বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হন।

এদিকে সংস্থাটি জানিয়েছে, ইসরাইল এসব হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করতে পারেনি। পাশাপাশি অ্যামনেস্টির নিজস্ব তদন্তেও হামলার সময় ওই এলাকায় কোনো সামরিক লক্ষ্যবস্তু বা সামরিক কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষকরা উল্লেখ করেছেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, সংঘাতের সময় বেসামরিক নাগরিক এবং তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক। যদি কোনো হামলায় সামরিক প্রয়োজনীয়তা প্রমাণিত না হয় এবং বেসামরিক মানুষের ওপর অসামঞ্জস্যপূর্ণ ক্ষয়ক্ষতি হয়, সে ক্ষেত্রে সেটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হতে পারে।

এই কারণে, অ্যামনেস্টি একটি ‘স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের’ আহ্বান জানিয়েছে, যাতে হামলার প্রকৃত পরিস্থিতি, দায়ীদের পরিচয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হয়।

অন্যদিকে, ইসরাইল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, তারা লেবাননে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে। তারা বেসামরিক হতাহতের জন্য হিজবুল্লাহকে দায়ী করে, কারণ সংগঠনটি জনবসতিপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনা করে বলে তাদের অভিযোগ রয়েছে।

২ মার্চ, হিজবুল্লাহ ইরানের পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগ দেওয়ার পর, ইসরাইল লেবাননের ওপর ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে ব্যাপক হতাহতের পাশাপাশি দক্ষিণ লেবানন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের মতে, ইসরাইলি হামলায় ২৫০ জনেরও বেশি শিশুসহ ৪,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। এছাড়া ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা এখন খোলা আকাশের নিচে মানবেতচ জীবনযাপন করছেন।

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের মধ্যে বেসামরিক মানুষের প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অ্যামনেস্টি বলছে, দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন কার্যকর রাখতে এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা অত্যন্ত জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%