০৩:২৯ পি.এম
রাজশাহী, ৩১ অক্টোবর, ২০২৬ : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ বেলপুকুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গতকাল শুক্রবার রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার জেলার সদর থানার দরগা মহল্লার মৃত চান মিয়ার ছেলে মো. রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ থানার প্রতাপী এলাকার মোহাম্মদ আনোয়ার খানের ছেলে মো. ইব্রাহিম খান (৪০) এবং সদর থানার জগন্নাথপুর এলাকার মৃত বশর মিয়ার ছেলে মো. জামাল মিয়া (২৭)।
এসআরবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তারা জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে একটি পিকআপে মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি
এই তথ্যের ভিত্তিতে এসআরবি’র একটি অভিযানিক দল নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন নীল ও হলুদ রঙের একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে। এসআরবি’র অভিযানিক দল তাৎক্ষণিকভাবে গাড়িটির গতিরোধ করে এবং তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে।
জিজ্ঞাসাবাদে গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করায় উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৫২ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন এবং ১টি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মধ্য রাতে গ্যারেজে আনন্দ পরিবহনের বাসে আগুন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন