ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যে কারণে স্পেনের নিকো উইলিয়ামস বিশ্বকাপ উৎসর্গ করলেন নেইমারকে


যে কারণে স্পেনের নিকো উইলিয়ামস বিশ্বকাপ উৎসর্গ করলেন নেইমারকে

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও নিজের ফুটবল-প্রেরণাকে তিনি ভুলে যাননি, স্পেনের তারকা উইঙ্গার নিকো উইলিয়ামস। শিরোপা জয়ের পর, বিক্ষোভে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বিশ্বকাপ ট্রফি তাকেই উৎসর্গ করেছেন এই তরুণ ফুটবলার।

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো উইলিয়ামসের অসাধারণ অ্যাসিস্ট থেকেই ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। এদিকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে, নিকো নিজেও গোল করেন। কিন্তু সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে ভিএআরের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়ে যায়।

ম্যাচ শেষে, সাক্ষাৎকারে নিকো বলেন, "আমি খুবই আনন্দিত। এর চেয়ে সুন্দর অনুভূতি আর হতে পারে না। আমার আদর্শ নেইমার। আশা করি তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপাটাও তার জন্য।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বাতিল হওয়া গোল নিয়ে কোন আক্ষেপ নেই বলেও জানান স্প্যানিশ উইঙ্গার। তাঁর কথায়, "কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি!"

অন্যদিকে, বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা শেষ হয় শেষ ষোলোতেই। নরওয়ের কাছে হেরে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিদায় নেয়। চোট কাটিয়ে, নেইমারকে দলে ফিরলেও, পুরো টুর্নামেন্টে বেশিরভাগ সময় বেঞ্চেই কাটাতে হয়েছে।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাকে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এবং শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামান। নরওয়ের বিপক্ষে তিনি পেনাল্টি থেকে একটি গোল করলেও, আরলিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিল ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দের এই মুহূর্তে, নেইমারের প্রতি নিকো উইলিয়ামসের এই সম্মান ও ভালোবাসার প্রকাশ ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজেন্ট সাহেদ পুনরায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


রিজেন্ট সাহেদ পুনরায় গ্রেফতার

করোনা পরীক্ষা ও চিকিৎসার নামে জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে সমালোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে আবার গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্ত্বর থেকে এই গ্রেফতারটি ঘটেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, পল্লবী থানার একটি মামলায় মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে বনে আশ্রয়, পরে নিখোঁজ নারী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:১০ পি.এম


ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে বনে আশ্রয়, পরে নিখোঁজ নারী

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী জানান, সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়ন কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচও বাড়ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় চাপ সৃষ্টি করছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

এ সময় তিনি অভিযোগ করেন, বিগত সরকার সমুদ্র জয় করলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ আহরণে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেনি। অথচ প্রতিবেশী দেশগুলো এই খাতে অনেক দূর অগ্রসর হয়েছে।

তিনি আরও বলেন, সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানিতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেয়া হচ্ছে। পাশাপাশি ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর জন্য এবারের বাজেটে ট্যাক্স শিথিল রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে আর্জেন্টিনার ফাইনাল দেখা নিয়ে হাতাহাতির ঘটনা, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


রাবিতে আর্জেন্টিনার ফাইনাল দেখা নিয়ে হাতাহাতির ঘটনা, আহত ১

বিশ্বকাপ ফুটবলের স্পেন বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ম্যাচ চলাকালীন সময় স্লেজিং এবং কথা-কাটাকাটিকে কেন্দ্র করে খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, খেলা দেখার সময় বসাকে কেন্দ্র করে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়েছিল। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার উপকণ্ঠে খোলা ভাট্টিতে ব্যাটারি পোড়ানো: মানুষের জন্য ও প্রকৃতির জন্য হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


ঢাকার উপকণ্ঠে খোলা ভাট্টিতে ব্যাটারি পোড়ানো: মানুষের জন্য ও প্রকৃতির জন্য হুমকি

কোনো প্রকারের নিয়মনীতির একদমই তোয়াক্কা না করেই পুরাতন ব্যাটারি ভাঙা হচ্ছে, এবং এই ব্যাটারি পোড়ানোর মাধ্যমেই তৈরি করা হচ্ছে সীসা। ঢাকা, সাভার, ধামরাই এবং গাজীপুরের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার অবৈধ খোলা ভাট্টি গড়ে উঠেছে। এইসব কার্যক্রম পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে, যা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছে।

অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে, ধামরাই উপজেলার কালামপুর এলাকায় কামাল মজুমদারের বাগানবাড়িতে চারটি খোলা চুলায় সীসা গলানো হচ্ছে। এছাড়া সাভারের নামাবাজার এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় দুটি চুলা, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ময়লা ডাম্পিংয়ের কাছে আটটি চুলা, আমিনবাজারের ময়লার ভাগাড় সংলগ্ন এলাকায় চারটি চুলা এবং সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের আওয়াল মার্কেটের দক্ষিণে একটি ইটভাটার ভেতরে আটটি চুলায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা গলানোর কার্যক্রম চলছে বলে অভিযোগ করা হয়েছে।

যখনই পরিবেশ অধিদপ্তর বা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান সম্পর্কে আভাস পাওয়া যায়, তখন এসব খোলা ভাট্টির মালিকরা দ্রুত স্থান পরিবর্তন করে। তাদের দাবি, এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত মালিকদের এবং পৃষ্ঠপোষকদের পরিচয় ধীরে ধীরে প্রকাশ করা হবে।

অভিযোগ অনুযায়ী, অটোরিকশা ও চার্জার চালিত ভ্যানের ব্যবহৃত ব্যাটারিগুলো বাজারমূল্যের তুলনায় কম দামে কিনে আনা হচ্ছে। পরে ব্যাটারির এসিড আলাদা করে প্লাস্টিক এবং সীসা পৃথক করা হচ্ছে। দিনের বেলায় ব্যাটারি ভাঙার কাজ চললেও রাতের সময় খোলা চুলায় সীসা গলানোর কাজ করা হচ্ছে।

এসময়ে নির্গত কালো ধোঁয়া, বিষাক্ত গ্যাস এবং ব্যাটারির এসিড আশপাশের পরিবেশকে দূষিত করছে। অভিযোগ করা হচ্ছে, ব্যবহৃত এসিড উন্মুক্ত জলাশয়ে ফেলা হচ্ছে, যা পরে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয়দের অভিযোগ, ধান, শাকসবজি ও ফলের উৎপাদন কমে যাচ্ছে এবং বিভিন্ন রোগবালাইও দেখা দিচ্ছে।

সাভারের ভাকুর্তা এলাকার তেভাগা কৃষক রমিজ উদ্দিন মিয়াসহ কিছু ভুক্তভোগী অভিযোগ করছেন, রাতে যখন ব্যাটারিগুলো পোড়ানো হচ্ছে তখন প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর ফলে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। একইসাথে কৃষিজমিরও ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রতিবাদ জানালে খোলা ভাট্টির সঙ্গে জড়িতদের কাছ থেকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তারা।

পরিবেশ ও জনস্বাস্থ্যবিরোধী এই খবর গণমাধ্যমে প্রকাশের পর, মানিকগঞ্জের মোহাম্মদ সোহেল চৌধুরী নামে একজন ব্যক্তি দাবি করেছেন, সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকায়ও একটি খোলা ভাট্টি রয়েছে।

রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা মোহাম্মদ বাবুল অভিযোগ করেছেন, তুরাগ থানার কামারপাড়া এলাকায় ইস্টার্ন মেডিকেলের কাছেই একটি খোলা ভাট্টিতে ব্যাটারি পোড়ানোর মাধ্যমে সীসা গলানোর কাজ চলছে, যা স্থানীয় পরিবেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সরকার পরিবেশবান্ধব প্রযুক্তি, এটিপি (ATP) এবং ইটিপি (ETP) সুবিধাসহ পুরোনো ব্যাটারি পুনর্ব্যবহারের জন্য কয়েকটি অনুমোদিত কারখানাকে লাইসেন্স দিয়েছে। এসব প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট-ট্যাক্স পরিশোধ করলেও অবৈধ খোলা ভাট্টির ব্যবসায়ীরা কোনো ধরনের রাজস্ব পরিশোধ না করে উন্মুক্ত পরিবেশে সীসা উৎপাদন করছেন।

পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা বিভিন্ন সংগঠন অবিলম্বে অবৈধ খোলা ভাট্টি বন্ধের দাবি জানিয়েছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) সৈয়দ আহম্মদ কবীর বলেন, সংশ্লিষ্ট জেলা কার্যালয়গুলোর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সক্রিয় করা হচ্ছে, যাতে অবৈধ এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা অঞ্চল) মো. ফেরদৌস আনোয়ার ঘোষণা করেন, অবৈধভাবে কোনো সীসা কারখানা পরিচালনার সুযোগ নেই। এধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গাজীপুর এবং ঢাকা জেলার আশপাশে কোথাও অবৈধ সীসা কারখানা পরিচালিত হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%