০২:১৩ পি.এম
বিশ্বকাপ ফুটবলের স্পেন বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ম্যাচ চলাকালীন সময় স্লেজিং এবং কথা-কাটাকাটিকে কেন্দ্র করে খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, খেলা দেখার সময় বসাকে কেন্দ্র করে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়েছিল। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন