প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও নিজের ফুটবল-প্রেরণাকে তিনি ভুলে যাননি, স্পেনের তারকা উইঙ্গার নিকো উইলিয়ামস। শিরোপা জয়ের পর, বিক্ষোভে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বিশ্বকাপ ট্রফি তাকেই উৎসর্গ করেছেন এই তরুণ ফুটবলার।
ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো উইলিয়ামসের অসাধারণ অ্যাসিস্ট থেকেই ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। এদিকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে, নিকো নিজেও গোল করেন। কিন্তু সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে ভিএআরের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়ে যায়।
ম্যাচ শেষে, সাক্ষাৎকারে নিকো বলেন, "আমি খুবই আনন্দিত। এর চেয়ে সুন্দর অনুভূতি আর হতে পারে না। আমার আদর্শ নেইমার। আশা করি তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপাটাও তার জন্য।"
বাতিল হওয়া গোল নিয়ে কোন আক্ষেপ নেই বলেও জানান স্প্যানিশ উইঙ্গার। তাঁর কথায়, "কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি!"
অন্যদিকে, বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা শেষ হয় শেষ ষোলোতেই। নরওয়ের কাছে হেরে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিদায় নেয়। চোট কাটিয়ে, নেইমারকে দলে ফিরলেও, পুরো টুর্নামেন্টে বেশিরভাগ সময় বেঞ্চেই কাটাতে হয়েছে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাকে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এবং শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামান। নরওয়ের বিপক্ষে তিনি পেনাল্টি থেকে একটি গোল করলেও, আরলিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিল ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দের এই মুহূর্তে, নেইমারের প্রতি নিকো উইলিয়ামসের এই সম্মান ও ভালোবাসার প্রকাশ ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন