ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বন্ধ বাস ও অটোরিকশা চলাচল


নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বন্ধ বাস ও অটোরিকশা চলাচল

নওগাঁয় সংঘর্ষের পর বাস ও সিএনজিচালিত অটোরিকশার চালক এবং শ্রমিকদের মধ্যে চলাচল বন্ধ রয়েছে। উভয় পক্ষের মধ্যে এই পরিস্থিতি দ্বিতীয় দিনের মতো চলমান রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা ও আন্তঃজেলা রুটে বাস ও অটোরিকশা বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসটার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা বিভিন্ন রুটে বাস চলাচল করে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বালুডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। বাসগুলো সারি করে টার্মিনালে রাখা হয়েছে। একইভাবে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশাও ছেড়ে যেতে দেখা যায়নি। যাত্রীদের ব্যাটারিচালিত রিকশায় (ইজিবাইক) দূরের গন্তব্যে যেতে দেখা গেছে। এর ফলে শহরের পার-নওগাঁ এলাকায় ঢাকা বাসস্ট্যান্ড থেকেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ফেনীতে একটি বেসরকারি অফিসে কর্মরত আরমান হোসেন ছুটি নিয়ে বাড়ি আসছিলেন জরুরি কাজ সারতে। কিন্তু তিনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না। আজ সকালে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় তার সঙ্গে কথা হলে তিনি জানান, "গতকাল বাস ও অটোরিকশা বন্ধ থাকায় আমি গন্তব্যস্থলে যেতে পারিনি। আজকেও একই অবস্থা। বাস ও অটোরিকশা কিছুই চলছে না।"

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "পরিবহন শ্রমিকদের কাছে মানুষ জিম্মি। এক শ্রমিক সংগঠনের সঙ্গে আরেক সংগঠনের দ্বন্দ্ব এদের লেগেই থাকে। এসব দ্বন্দ্বের জেরে তারা পাবলিক পরিবহন বন্ধ করে দিয়ে তাদের দাবি-দাওয়া আদায় করে। প্রতিবারই পরিবহন শ্রমিকদের দাবি আদায়ে বলি হই আমরা সাধারণ মানুষ। কোনো সরকার, প্রশাসনই এদের সঙ্গে পারেনি। ভবিষ্যতেও মনে হয় না এদের হাত থেকে মানুষ রক্ষা পাবে।"

শহরের বালু ডাঙা বাসস্ট্যান্ডে রাজশাহীগামী যাত্রী মরিয়ম বেগম বলেন, "আমার দুই মেয়ে রাজশাহীতে পড়াশোনা করে। এক মেয়ে খুব অসুস্থ। মেয়েকে দেখার জন্য সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস চলছে না। অটোরিকশাও বন্ধ। এতে চরম সমস্যায় পড়েছি। এখন চিন্তা করছি, সান্তাহার রেল স্টেশনে গিয়ে ট্রেনে করে রাজশাহী যাব। এ ছাড়া কোনো উপায় দেখছি না।"

মান্দার যাত্রী খসরু বাসার বলেন, "কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ। এখন কীভাবে যাব, বুঝতেছি না। অটোরিকশা, বাস সবই বন্ধ আছে। আমরা সাধারণ যাত্রীরা সব সময় পরিবহনশ্রমিকদের কাছে জিম্মি। তাদের দাবির কোনো শেষ নেই।"

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

বাস ও অটোরিকশা মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত একটি অটোরিকশাচালকের সঙ্গে মহন্ত পরিবহন নামে একটি বাসের চালক ও তার সহকারীর বাকবিতন্ডা হয়। এর পরিণতি হিসেবে শনিবার দুপুর ১টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশাচালকেরা সংঘবদ্ধ হয়ে মহন্ত পরিবহনের বাস চালক রুবেল হোসেন ও তার সহকারীকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় চালক রুবেল হোসেন ও তার সহকারীকে উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চালক রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শনিবার সন্ধ্যায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই চালক চিকিৎসাধীন রয়েছেন।

বাসচালক ও তার সহকারীকে মারধরের প্রতিবাদে রোববার সকাল ৭টা থেকে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা কয়েকটি সড়কে (নওগাঁ থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া, ঢাকা রুটে) বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। বাস বন্ধ রাখার পাশাপাশি বাস শ্রমিকেরা সড়কে অটোরিকশাও চলাচল করতে দিচ্ছে না। বাস শ্রমিকদের বাধা উপেক্ষা করে যেসব অটোরিকশাচালক সড়কে অটোরিকশা চালানোর চেষ্টা করেছে তাদের ওপর হামলা চালিয়েছে বাস শ্রমিকরা। গতকাল দিনভর প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করেছে বাস শ্রমিকেরা।

জেলা অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল জানান, "গত শনিবার বাসস্ট্যান্ড এলাকায় একটি সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে বাস শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে গতকাল দুপুরে নজিপুরে অটোরিকশা ও বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। এটা নিয়ে বাস চলাচল বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি। বাস শ্রমিকেরা রাস্তায় অটোরিকশা চলাচল করতে দিচ্ছে না। শনিবার সন্ধ্যার পর থেকে আজ পর্যন্ত প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করেছে বাস শ্রমিকেরা।"

জানতে চাইলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, "বাসের একজন চালক ও তার সহকারীকে মারধরের প্রতিবাদে গতকাল সকাল থেকে বাস ধর্মঘট চলছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য গতকাল পুলিশ সুপারের সঙ্গে বাস মালিক ও শ্রমিক সংগঠন ও অটোরিকশা চালকদের সংগঠনের নেতাদের বৈঠক হয়েছে। আমাদের দাবি, বাস চালক ও তার সহকারীকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।"

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

আরেকটি উল্লেখযোগ্য দাবি হচ্ছে, মহাসড়কে অটোরিকশাসহ সব ধরনের তিন চাকার যান বন্ধ রাখতে হবে। সরকারি আইন অনুযায়ী মহাসড়কে কোনো প্রকার তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন, বাস মালিক ও মোটর শ্রমিকদের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও অটোরিকশার চালকেরা মহাসড়কে জোর করে গাড়িয়ে চালিয়ে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু

বাংলাদেশের সীমান্তের নিকটে অবস্থিত মিয়ানমারের সংঘাতপ্রবণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি বাজারের কাছাকাছি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় আরও ৩৬ জন আহত হয়েছেন।

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা সোমবারের (২৮ সেপ্টেম্বর) হামলার খবর জানিয়েছে। স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অংও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

আরাকান আর্মির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সোমবার কিয়াউকতাও শহরে বিমান হামলা চালানো হয়।

ওয়াই হুন অং জানান, তার দল ওই এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। হামলার স্থানটি মূল সংঘাত এলাকা থেকে অনেক দূরে ছিল এবং চলমান সংঘাতের সঙ্গে ওই এলাকার কোনো সম্পর্ক ছিল না।

২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকেই মিয়ানমারে সশস্ত্র সংঘাত চলছে। এরপর থেকে আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।

তবে বিমান হামলার বিষয়ে আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মিয়ানমার সরকারের একজন মুখপাত্রের মন্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দেশটির সরকার পূর্বে দাবি করেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সেনাবাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শন করে।

আরাকান আর্মি ও ওয়াই হুন অংয়ের বক্তব্য অনুযায়ী, রাখাইনে সাম্প্রতিক সময়ের প্রাণঘাতী বিমান হামলাগুলোর মধ্যে কিয়াউকতাওয়ের হামলাটি অন্যতম। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে পশ্চিম রাখাইনের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্যাট রিটার্ন দাখিলে নতুন নিয়মের প্রস্তাব অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


ভ্যাট রিটার্ন দাখিলে নতুন নিয়মের প্রস্তাব অনুমোদন

সরকার ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমায় পরিবর্তন আনতে যাচ্ছে, যা মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ শীর্ষক খসড়ার চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে।

এই খসড়ায় প্রতি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪ তে সংশোধনের জন্য ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হবে; যদি ১৫তম দিবসে সরকারি ছুটি থাকে, তবে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে পারবে।

মন্ত্রিসভা-বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ডিগ্রি নয়, দক্ষতাই চাকরির মূল চাবিকাঠি’—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


‘ডিগ্রি নয়, দক্ষতাই চাকরির মূল চাবিকাঠি’—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একাডেমিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের দক্ষতা, যোগ্যতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

‎

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার উদ্দেশ্যে ‘নো ইওর এমপ্লয়ার’ শীর্ষক ক্যারিয়ার সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজনেস স্টাডিজ অনুষদের সহযোগিতায় এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের উদ্যোগে এই সেশনের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা, যোগ্যতা ও আগ্রহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। একই সঙ্গে নিয়োগদাতারা কী ধরনের দক্ষতা ও সক্ষমতা প্রত্যাশা করেন, সে বিষয়েও জানতে হবে।’ তিনি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং পরিবর্তিত চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে সেশনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূইয়া, ব্র্যাক ক্যারিয়ার হাবের সেন্টার ম্যানেজার আজাদ মুহাম্মদ ফয়সাল ও ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার মো. রাব্বী হাসান বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেইনার রওনক আরা, যিনি উপস্থিত ছিলেন।

অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের ইচআর ফিল্ড অপারেশন্সের সিনিয়র ম্যানেজার জয়ন্ত কুমার সরকার এবং ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উত্তরবঙ্গ জোনের আঞ্চলিক প্রধান ফজলুল কবির। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

ব্র্যাক ক্যারিয়ার হাবের সেন্টার ম্যানেজার আজাদ মুহাম্মদ ফয়সাল বলেন, ‘ক্যারিয়ার হাব দক্ষতা যাচাই, ক্যারিয়ার কাউন্সেলিং, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে সংযোগ স্থাপনের সেবা এক প্ল্যাটফর্মে দেয়। ২০২০ সালে চালু হওয়া এই প্ল্যাটফর্ম তরুণদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত হতে সহায়তা করছে।’

ব্র্যাকের ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার মো. রাব্বী হাসান বলেন, ‘দেশের মোট বেকার জনসংখ্যার ৮৩ দশমিক ২ শতাংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী। উচ্চশিক্ষা গ্রহণ করা তরুণদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ১১ শতাংশ। এ পরিস্থিতিতে দক্ষতা উন্নয়ন, কার্যকর ক্যারিয়ার নির্দেশনা ও শ্রমবাজারের সঙ্গে সংযোগ জোরদার করা গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিরক্ষা মিশনে নিহত নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার সামরিক মর্যাদায় শেষকৃত্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


শান্তিরক্ষা মিশনে নিহত নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার সামরিক মর্যাদায় শেষকৃত্য

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটির নানিয়ারচরে অবস্থিত তার নিজ গ্রাম রামহরি পাড়ায় বৌদ্ধ ধর্মীয় রীতি ও যথাযোগ্য সামরিক মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি দল আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। পরে মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত নৌ-সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

জানা যায়, ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন বাংলাদেশ ফোর্স মেরিটাইম ইউনিট ব্যানএফএমইউ-১১-এ দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। তাকে ভারতীয় ফিল্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার অবদানের কথা স্মরণ করে জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিশেষ প্রতিনিধি এবং দক্ষিণ সুদানে নিয়োজিত শান্তিরক্ষা মিশনের প্রধানও তার প্রতি শ্রদ্ধা জানান।

রোববার সকালে ট্রোম্যান খীসার মরদেহ ঢাকায় আনার পর নেওয়া হয় তার পৈতৃক নিবাস রাঙ্গামাটিতে। সেখানে সোমবার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী, সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে প্রয়াত ট্রোম্যান খীসার স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৩ জুন রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়ায় জন্মগ্রহণ করেন ট্রোম্যান খীসা। ২০০৬ সালের ১ জুলাই নাবিক হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%