০৩:০৮ পি.এম
হরমুজ প্রণালী বন্ধ থাকার পেছনে ইরান ও ওমানের মধ্যে কোনো মতবিরোধ দায়ী নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
তেহরানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাঘাই বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার জন্য একটি নির্দিষ্ট রুটে সমঝোতা প্রয়োজন। তবে শুধুমাত্র এ ধরনের সমঝোতাই প্রণালী পুনরায় চালুর জন্য যথেষ্ট নয়।
তিনি আরও বলেন, 'ইরান ও ওমানের মধ্যে মতপার্থক্যের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়নি। গত বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণেই এই অঞ্চলে সংকট তৈরি হয়েছে।'
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বাঘাই জানান, হরমুজ প্রণালী দিয়ে সাময়িকভাবে নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা করার জন্য ইরান ও ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে গত ৭ থেকে ৮ দিন ধরে এ বিষয়ে আলোচনা চলছে এবং এতে কিছু অগ্রগতি ঘটেছে বলেও জানান তিনি।
ইরানের এই কর্মকর্তা বলেন, আঞ্চলিক এবং বাইরের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা চলছে। তবে ওমানের সঙ্গে রুট নিয়ে সমঝোতা করা হলেও হরমুজ প্রণালী পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন