ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে পুলিশের শর্টগান জেলের জালে


নারায়ণগঞ্জে পুলিশের শর্টগান জেলের জালে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে জেলেদের ফেলা জালের মধ্যে একটি শর্টগান উঠে এসেছে। বিষয়টি ঘটেছে সোমবার (৩ আগস্ট) সকালে। এই ঘটনা উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার রেজাউল নামক ব্যক্তির পুকুরের কাছাকাছি। স্থানীয় জনসাধারণ জানিয়েছেন, সকালে রেজাউলের পুকুরে মাছ ধরার জন্য যখন জালটি ফেলা হয়, তখন একটি ভারী বস্তু জালে আটকে যায়। জালটি উপরে তোলা হলে দেখা যায় সেটি আসলে একটি শর্টগান। বিষয়টি জানার পর এলাকাবাসী পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ এসে নিশ্চিত করে যে, উদ্ধার হওয়া অস্ত্রটি তাদের লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি। পরে অস্ত্রটি পুলিশ নিজেদের হেফাজতে নেয়। আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানিয়েছেন, তিনি অস্ত্রটি রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখেন এবং জানান, অস্ত্রটির বাট নম্বর ৬৫১। এটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র। পুলিশ আরও জানায় যে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানার থেকে কিছু অস্ত্র লুট হয়। উদ্ধার হওয়া শর্টগানটি ওই সময়ের লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন মন্তব্য করেছেন, ‘পুকুর থেকে উদ্ধার হওয়া শর্টগানটি থানার লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। অস্ত্রটি থানার মালখানায় সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে বিস্ফোরণে শিশুসহ গুরুতর আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


বাকেরগঞ্জে বিস্ফোরণে শিশুসহ গুরুতর আহত ৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঘটনায় মা, কন্যা ও নাতি গুরুতর আহত হয়েছেন বিস্ফোরণের ফলে।

সোমবার সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন।

আহতদের মধ্যে রয়েছেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি এবং নাতি ফাহিম। অগ্নিদগ্ধ অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আদিল হোসেন বেলা পৌনে একটার দিকে বলেন, ‘প্রাথমিকভাবে শুনেছি, দুধলমৌ গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।’

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল জানান, ঘরের পাশে একটি বালুর বস্তায় রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা দ্রুত ঘরের পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। তবে ততক্ষণে তাদের শরীরের পোশাক সম্পূর্ণ পুড়ে যায়।

গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বোমাটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরায়েলি হামলা, শান্তি প্রচেষ্টার ঘোষণা সত্ত্বেও একদিনে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


গাজায় ইসরায়েলি হামলা, শান্তি প্রচেষ্টার ঘোষণা সত্ত্বেও একদিনে নিহত ১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শান্তি উদ্যোগের ঘোষণা দিলেও গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযান থেমে নেই।

স্থানীয় সময় রোববার (০২ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন অঞ্চলগুলোতে ইসরায়েলি বাহিনীর একাধিক বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে গর্ভবতী নারী ও শিশু।

আল জাজিরা গাজার আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্রগুলোর মাধ্যমে জানিয়েছে, গাজার পশ্চিমাংশের আল-সৌসি টাওয়ারে হেলিকপ্টার থেকে চালানো হামলার ফলে তিনজন নিহত হয়। তারা হলেন আব্দুল্লাহ আবু তায়িফ (৩৩), তার গর্ভবতী স্ত্রী আবীর আনান (২৯) এবং তাদের পাঁচ বছরের ছেলে আজাম।

দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের উত্তরপশ্চিম আল-কারারার একটি অ্যাপার্টমেন্ট ভবনে আরও একটি হামলায় আল-হমস পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছে মাহমুদ (৩৮), স্ত্রী ফাতিমা (৩৭) এবং কিশোরী মেয়ে।

গাজার নাসের হাসপাতালের সূত্র জানায়, এ হামলায় আরও তিনজন আহত হয়েছেন। কামু আবু মালিক (৬৮) এবং তার স্ত্রী হুদা (৫৯) গাজার মধ্যাঞ্চলীয় দিয়ের আল-বালাহতে আরেক হামলায় নিহত হন। একই এলাকায় আরেক হামলায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হন।

গাজার উত্তরাংশে জাবালিয়া শরণার্থী শিবিরে সরাসরি করেছেন আরেক হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন। খান ইউনিসের আল মাওয়াসির এক তাঁবুতে ইসরায়েলি হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

গাজা সিটির পশ্চিমে রেমাল এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য গড়ে তোলা তাঁবু শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন। গাজা সিটিতে একটি গাড়িতে চালানো হামলায় আরও চারজন মারা যান।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলাগুলোর ফলে একদিনে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে যেটি কয়েক সপ্তাহের মধ্যে ঘটেছে।

গাজা থেকে আল জাজিরার প্রতিনিধিরা জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো পূর্ব সতর্কতা ছাড়া নিচু দিয়ে উড়ে গিয়ে বহু লক্ষ্যবস্তুতে আঘাত হানি করেছে। অধিকাংশ লক্ষ্যস্থলে ছিল ভবন, অ্যাপার্টমেন্ট, এবং বেসামরিকদের জটলা।

ইসরায়েল জানাচ্ছে, এগুলো বৈধ লক্ষ্যস্থল ছিল কারণ সেখানে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি আক্রমণে অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছিল।

ফিলিস্তিনিরা বলছেন, তথাকথিত যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েল প্রতিদিন হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। এর সাথে যুক্ত হয়েছে মানবিক ত্রাণের ওপর আরোপিত বিধিনিষেধ, ফলে এই য্বুদ্ধবিরতি একটি ‘বিভ্রান্তি’ তৈরি করে মানবিক সংকটকে আরও গভীর করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানলের ভয়াবহতায় ওয়াশিংটনে জরুরি অবস্থা, আশ্রয়ে ৬০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


দাবানলের ভয়াবহতায় ওয়াশিংটনে জরুরি অবস্থা, আশ্রয়ে ৬০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। আগুনের দ্রুত ছড়িয়ে পড়ার ফলে স্পোকেন এলাকা থেকে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় গভর্নর বব ফার্গুসন অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, শুষ্ক আবহাওয়া এবং প্রবল দমকা হাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন এবং আশপাশের এলাকায় আগুনে প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা পুড়ে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যেও একাধিক দাবানল জ্বলছে এবং তা নিয়ন্ত্রণে ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটনজুড়ে ইতোমধ্যে প্রায় ৩৯০ বর্গমাইল এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পোকেনের দাবানলসহ কয়েকটি আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। মানবিক কারণে সরিয়ে নেওয়া মানুষের মধ্যে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন।

লোকজনের ধারণা অনুযায়ী, স্থানীয় ভিডিওচিত্রে দেখা গেছে, একাধিক ভবন আগুনে জ্বলছে, আবাসিক এলাকার ওপর ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং বহু বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়ে শুধুমাত্র চিমনি দাঁড়িয়ে রয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, আগামী কয়েক দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হবে না। সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন যে, "আমরা এখনও বিপদমুক্ত নই। আগামী কয়েক দিন খুবই কঠিন হবে।"

শুধু স্পোকেন নয়, পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও টানা দশম দিনের মতো বুলডোজার এবং হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেখানে প্রায় ৫২৫ বর্গমাইল (প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার) তৃণভূমি পুড়ে গেছে এবং গবাদিপশুর খামারের জন্য পরিচিত ওই এলাকায় ৬০০টির বেশি বাড়ি এবং আরও প্রায় ৮০০টি স্থাপনা হুমকির মুখে রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সপ্তাহজুড়ে সেখানে শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট (৩২ ডিগ্রি সেলসিয়াস) অতিক্রম করতে পারে। কর্মকর্তাদের ধারণা, বজ্রপাত থেকেই দাবানলের সূত্রপাত।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। উটাহ, মন্টানা এবং পশ্চিম নেব্রাস্কার কিছু এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকির সতর্কতা এবং আরিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাডার দক্ষিণাঞ্চল ও উত্তর মন্টানায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেয়া হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, বর্তমানে স্পোকেন এলাকায় ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার—এই তিনটি বড় দাবানল বর্তমানে সক্রিয় রয়েছে। তাই পুরো অঙ্গরাজ্যে বায়ুর মান নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।

সর্বশেষ পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে গভর্নর বব ফার্গুসন শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটনের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি’ উল্লেখ করে বিশেষ দাবানল সতর্কতা জারি করেছে।

উচ্ছেদ হওয়া মানুষের জন্য স্পোকেনের প্রধান কনভেনশন সেন্টারে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। স্পোকেন কাউন্টির কমিশনার ক্রিস জর্ডান বলেছেন, "তার স্বজনদের বাড়িও ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে। তবে সেটি আগুনে টিকে আছে কি না, এখনও নিশ্চিত হওয়া যায়নি।"

তার ভাষায়, "তারা গাড়িতে করে এলাকা ছাড়ছিলেন। চারদিকে শুধু ধোঁয়া দেখা যাচ্ছিল। অনেক মানুষের জন্য এটি ছিল অত্যন্ত ভয়াবহ অভিজ্ঞতা।"

স্থানীয় বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিদার রোজেনস্ট্রেটার জানিয়েছেন, রোববার পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। এর আগে এই সংখ্যা ৩০ হাজারে পৌঁছেছিল। তিনি জানিয়েছেন, দুটি বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের প্রয়োজন রয়েছে। ফলে আগামী কয়েক দিনে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে নতুন করে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।

অন্যদিকে স্পোকেনের উত্তর-পশ্চিমাঞ্চলের কম জনবসতিপূর্ণ এলাকাতেও একাধিক বড় দাবানল জ্বলছে। এর মধ্যে শহর থেকে প্রায় ৮০ মাইল দূরের একটি দাবানলে প্রায় ২১০ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। পূর্ব ওরেগনের স্টিংকিংওয়াটার পর্বতমালার আরেকটি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৩৬ বর্গমাইল এলাকা।

পশ্চিম আইডাহো এবং পূর্ব ওরেগনের বিগ গ্রাস ফায়ার মোকাবিলায় নিয়োজিত ফেডারেল দলের মুখপাত্র কেইলা ভিজকারা বলেছেন, "এ মুহূর্তে পুরো উত্তর-পশ্চিমাঞ্চলই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত।"

সূত্র: দ্য গার্ডিয়ান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরালায় ভারী বৃষ্টিতে মৃত্যু ১৫, নিখোঁজ ৭

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


কেরালায় ভারী বৃষ্টিতে মৃত্যু ১৫, নিখোঁজ ৭

ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টি ও বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন সাতজন।

সোমবার (৩ আগস্ট) কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান এ তথ্য জানিয়েছেন। রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি পর্যালোচনা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কোট্টায়াম জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজনের মধ্যে পুঞ্জার বিধানসভা কেন্দ্রের দুজন এবং পানির ট্যাঙ্কে পড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে।

এ ছাড়া এর্নাকুলামে দুজন, ইডুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে, কোল্লামে দুজন, মালাপ্পুরমে চারজন, কান্নুরে একজন এবং কোঝিকোড়ে একজন মারা গেছেন।

এখনও সাতজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে কোল্লামে দুজন, কান্নুরে দুজন, মালাপ্পুরমে একজন এবং ইডুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে নিখোঁজ রয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যজুড়ে ৩১৬টি ত্রাণশিবির খোলা হয়েছে। এসব শিবিরে বৃষ্টি ও বন্যায় বাস্তুচ্যুত ১১ হাজার ১৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

সূত্র: এনডিটিভি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%