প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঘটনায় মা, কন্যা ও নাতি গুরুতর আহত হয়েছেন বিস্ফোরণের ফলে।
সোমবার সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন।
আহতদের মধ্যে রয়েছেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি এবং নাতি ফাহিম। অগ্নিদগ্ধ অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আদিল হোসেন বেলা পৌনে একটার দিকে বলেন, ‘প্রাথমিকভাবে শুনেছি, দুধলমৌ গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।’
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল জানান, ঘরের পাশে একটি বালুর বস্তায় রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা দ্রুত ঘরের পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। তবে ততক্ষণে তাদের শরীরের পোশাক সম্পূর্ণ পুড়ে যায়।
গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বোমাটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন