ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আত্মঘাতী হামলায় কেঁপে উঠল পিপিপি নেতার বাড়ি, নিহত ১৭


আত্মঘাতী হামলায় কেঁপে উঠল পিপিপি নেতার বাড়ি, নিহত ১৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গালের বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও, এই ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। তবে, হামলায় অক্ষত রয়েছেন শফিকুর রহমান মেঙ্গাল।

বুধবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে খুজদার শহরের শাহজাদ টাউন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র অনুযায়ী, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। ফলে ফটক, সীমানা প্রাচীর ও ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। প্রথম বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দে শহরের ভিতর কেঁপে ওঠে। আশপাশের আরও অনেক ভবনের দরজা-জানালার কাচ ভেঙে গেছে।

হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলি চলে। এই সময় রকেট লঞ্চার, গ্রেনেড ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছেন। তবে বন্দুকযুদ্ধে পাঁচ হামলাকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী হামলাকারীও ছিল।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ঝালাওয়ান প্যানেলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক নাদিমুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ ও পরবর্তী গোলাগুলিতে এক ডজনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তিনি বলেন, ‘শফিক মেঙ্গাল হামলায় অক্ষত রয়েছেন এবং নিরাপদে আছেন। তবে, বিস্ফোরণ ও গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।’

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আত্মঘাতী হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেছে। আহতদের খুজদার টিচিং হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর দুই হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সূত্র: দ্য ডন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্ট্যান্ডবাজির রাজনীতি চলবে না : প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্ট্যান্ডবাজির রাজনীতি চলবে না : প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে এবং বর্তমান সরকার এ প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয় নিয়ে বক্তব্যও দিয়েছেন। এমন অবস্থায় তিনি অভিযোগ করেছেন যে একটি দল শুধু ‘স্ট্যান্ডবাজির’ রাজনীতি করছে, কেবল কৃতিত্ব নেওয়ার জন্য।

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দোসীমানা এলাকায় ‘পঞ্চগড় গেট’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেছেন, যারা এই মুহূর্তে স্ট্যান্ডবাজি করছে, তাদের এই রাজনীতি বাংলাদেশের মানুষ আর পছন্দ করছেন না। তিনি বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম হয়েছে। বর্তমান বিএনপির চেয়ারম্যানও লন্ডন থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি যখন তিস্তা নিয়ে আন্দোলন শুরু করে, তখন যারা আজ এ বিষয়ে আলোচনা করছেন, তাদের কোনো ভূমিকা ছিল না। তিস্তা নিয়ে তাদের কোনো পরিকল্পনা বা অবস্থানও ছিল না। খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে এবং এটি বাস্তবায়ন করা হবে।

সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেট সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর বাজেট পাস হওয়ার পর চাল, ডাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ বছর সেই পরিস্থিতি তৈরি হয়নি।

পঞ্চগড় গেট নির্মাণ প্রসঙ্গে তিনি বলেছেন, জেলার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপত্রে এই গেট নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে, নীলফামারীর ডোমার উপজেলা থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রবেশপথের দোসীমানা এলাকায় ‘পঞ্চগড় গেট’ নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৩০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিডল্যান্ড কনস্ট্রাকশন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতাল হয়ে যাত্রীবাহী বাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


মাতাল হয়ে যাত্রীবাহী বাসে হামলা

রাজধানী দিল্লিতে যাত্রীবাহী একটি ডিটিসি (দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন) বাসের জীবনে ঘটে যাওয়া একটি নাটকীয় ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওতে দেখা গেছে যে, এক মদ্যপ যুবক চলন্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের সামনে এসে হট্টগোল শুরু করেছেন এবং বাসের দরজায় অবিরাম ঘুষি ও লাথি মারছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, যাত্রা চলার সময় বাসটি ধীরগতিতে চলছিল এবং ওই যুবক আচমকা বাসের সামনে এসে দাঁড়িয়ে যায়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে বাসটি কিছু সময়ের জন্য থামানো হয়েছে এবং তখন কয়েকজন যাত্রী নিচে নেমে যান। কিন্তু তাও থেমে না থেকে মদ্যপ যুবক বাসের দরজায় লাথি ও ঘুষি মারতে থাকেন। ঘটনাস্থলে উৎসুক পথচারীদের ভিড় জমা হয়ে যায়।

একপর্যায়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাসচালক আসন ছেড়ে দ্রুত দরজার কাছে এসে ওই যুবকের মোকাবিলা করেন। এরপর তিনি রাগের মাথায় যুবকের বুকে একটি জোরালো লাথি মারেন। আঘাতের কারণে যুবকটি রাস্তার ওপর ছিটকে পড়ে যান। পুরো ঘটনার ভিডিওটি উপস্থিত একজনের মোবাইল ফোনে ধারণ করা হয়, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওটি প্রকাশ করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি ইতোমধ্যেই বিপুল সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এতে হাজারো লাইক, শেয়ার ও মন্তব্য জমা পড়েছে।

ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে দৃশ্যমান মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বাসচালকের ধৈর্যচ্যুতি বুঝতে পেরে তার পক্ষ নিয়েছেন, আবার কেউ মনে করছেন যে, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত হয়নি। একজন মন্তব্য করেছেন, দিল্লির গণপরিবহনে প্রতিদিন যেন নতুন নাটক ঘটনা ঘটে। আরেকজন লিখেছেন, মদ্যপের এমন আচরণের কড়া জবাব পেয়েছেন।

তবে ভিডিওটির সময়, স্থান এবং ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হলো। এই ঘটনায়, মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে দেশে, যা ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে ঘটেছে।

শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃ্ত্যুর সংখ্যা ৩ জন। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

একই সময় নতুন করে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯০১ জনের হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট বাস্তবায়নে প্রান্তিক মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান মঠবাড়িয়ার তরুণদের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


বাজেট বাস্তবায়নে প্রান্তিক মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান মঠবাড়িয়ার তরুণদের

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চার তরুণের সঙ্গে কথা হয় আরটিভি প্রতিবেদকের। তাদের মতে, কেবল বড় অঙ্কের বাজেট ঘোষণা করলেই হবে না। বরং সেই বাজেটের সুফল যেন প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছায়, কর্মসংস্থান সৃষ্টি হয়, কৃষক ন্যায্য মূল্য পান এবং নতুন উদ্যোক্তারা সহজ শর্তে সহায়তা পান—সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। একই সঙ্গে তারা মনে করেন, দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, কারিগরি শিক্ষা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি তরুণদের জন্যও তৈরি হবে নতুন সম্ভাবনার দুয়ার।

যুব সংগঠক ও সামাজিক উদ্যোক্তা আরাফাত হোসাইন মিরাজ জানান, বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। তাই শুধুমাত্র সরকারি বা বেসরকারি চাকরির ওপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিবেশ সৃষ্টি করতে হবে। মঠবাড়িয়া ই-বাজারের মাধ্যমে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, সামান্য প্রশিক্ষণ, সঠিক দিকনির্দেশনা এবং সহজ অর্থায়নের সুযোগ পেলে গ্রামের অনেক তরুণ-তরুণী সফল উদ্যোক্তা হতে পারেন। কিন্তু জামানতের জটিলতা, উচ্চ সুদ এবং ব্যাংকিং প্রক্রিয়ার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোগ শুরু হওয়ার আগেই থেমে যায়। তাই আগামী দিনে স্টার্টআপ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জামানতমুক্ত স্বল্পসুদে ঋণ, উদ্যোক্তা উন্নয়ন তহবিল এবং উপজেলা পর্যায়ে বিজনেস সাপোর্ট সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া জরুরি।

শিক্ষিত বেকার তরুণদের জন্য কর্মমুখী প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, ডিজিটাল দক্ষতা উন্নয়ন এবং অনলাইনভিত্তিক ব্যবসার জন্য বিশেষ সহায়তা থাকলে তারা শুধু চাকরি খুঁজবেন না, বরং নিজেরাও কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। পাশাপাশি স্থানীয় উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, ই-কমার্স এবং ডিজিটাল ব্র্যান্ডিংয়ে সরকারি সহযোগিতা বাড়ানো হলে দেশের গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টিও বাজেটে আরও গুরুত্ব পাওয়া উচিত ছিল।

অর্থনীতিতে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর করা শিমু আ্ক্তার জানান, জাতীয় বাজেট একটি দেশের অর্থনৈতিক অবকাঠামোর মূল চাবিকাঠি। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের বাজেটে প্রকাশ হয়, ২৬-২৭ অর্থবছরে বাজেটের আকার ৯ লাখ ৩৭ হাজার কোটি টাকা। এটা ৫৫ তম বাজেট। এবারের বাজেটের স্লোগান ছিল, গণতান্ত্রিক মানবিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। একজন সাধারণ মানুষ হিসেবে তিনি মনে করেন এবারের বাজেট প্রশংসনীয়, তবে বাজেট কাগজে-কলমে সীমাবদ্ধ নয়; তার যথাযথ ব্যবহারিক একটি দেশের উন্নয়ন সুনির্দিষ্ট করে। একটি দেশের উন্নয়ন তৃণমূল পর্যায়ে থেকে শুরু হয়; তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে বাজেট হল বৈষম্য দূরীকরণ, উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদেরকে স্বনির্ভর করার মূল হাতিয়ার। একটি দেশের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠী যতক্ষণ না জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই দেশ বা রাষ্ট্রের উন্নতি অকল্পনীয়। দেশের প্রান্তিক মানুষের অনেকেই কৃষিজীবী; এবারের ২৬-২৭ অর্থবছরে কৃষি ক্ষেত্রে বাজেট ধরা হয়েছে ২৮৮২০ কোটি টাকা, কিন্তু এই টাকা সরাসরি প্রতিটি উপজেলার ইউএনও এর মাধ্যমে আবেদনের মাধ্যমে কৃষকের দোরগোড়ায় পৌঁছানো উচিত।

নারী উদ্যোক্তা হীরা শ্রাবণী বুশরা বলেন, এবারের জাতীয় বাজেট আকারে বড় হলেও সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা খুব একটা নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে তিনি মনে করেন। উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ হলেও মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো এবং জীবনযাত্রার ব্যয় কমানোই হওয়া উচিত বাজেটের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাত, ফ্রিল্যান্সিং এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া তরুণদের জন্য ইতিবাচক দিক। তবে এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে তরুণরা কর্মসংস্থানের সুযোগ পায়।

শিক্ষিত বেকারদের জন্য তিনি বেকারত্ব ভাতা চালু এবং সরকারি চাকরির আবেদন ফি কমানো বা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তির শর্ত সহজ করা, কাগজপত্রের জটিলতা কমান এবং প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের সহজে ঋণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আগামী বাজেটে তিনি তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান—বিনা জামানতে সহজ শর্তে উদ্যোক্তা ঋণ, প্রতিটি ইউনিয়নে ফ্রি কম্পিউটার ও উচ্চগতির ইন্টারনেট সুবিধাসহ প্রশিক্ষণ কেন্দ্র এবং শিক্ষা ব্যবস্থাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও সমন্বয় করা।

প্রান্তিক মানুষের কল্যাণে তিনি স্বল্পমূল্যে খাদ্যপণ্য নিশ্চিত করতে স্থায়ী রেশন কার্ড, দরিদ্রদের জন্য স্বাস্থ্য কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা এবং কৃষকদের ভর্তুকি ও সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গৃহিণী সুমাইয়া আক্তার বলেন, এবারের জাতীয় বাজেটে সরকার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। তবে সাধারণ মানুষের প্রধান সংকট মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে আরও কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। তাঁর মতে, বাজেটে কী ঘোষণা করা হলো, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেগুলোর বাস্তবায়ন।

তিনি বলেন, তরুণদের জন্য তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া ইতিবাচক উদ্যোগ। তবে কর্মসংস্থান সৃষ্টিতে শুধু সরকারি চাকরির ওপর নির্ভর না করে বেসরকারি খাত ও ক্ষুদ্র-বড় উদ্যোক্তাদের আরও বেশি সহায়তা দেওয়া উচিত। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আগামী বাজেটে সরকারের কাছে তাঁর প্রধান প্রত্যাশা হলো—কার্যকর কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষায় বড় বিনিয়োগ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য ঝামেলামুক্ত ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা।

প্রান্তিক মানুষের প্রসঙ্গে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, কৃষকদের সারের দাম কমানো এবং জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখাই হওয়া উচিত সরকারের অগ্রাধিকার। তাঁর ভাষ্যে, প্রান্তিক মানুষ ভালো না থাকলে দেশের অর্থনীতিও কখনো শক্তিশালী হতে পারে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%