প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গালের বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও, এই ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। তবে, হামলায় অক্ষত রয়েছেন শফিকুর রহমান মেঙ্গাল।
বুধবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে খুজদার শহরের শাহজাদ টাউন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র অনুযায়ী, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। ফলে ফটক, সীমানা প্রাচীর ও ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। প্রথম বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দে শহরের ভিতর কেঁপে ওঠে। আশপাশের আরও অনেক ভবনের দরজা-জানালার কাচ ভেঙে গেছে।
হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলি চলে। এই সময় রকেট লঞ্চার, গ্রেনেড ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছেন। তবে বন্দুকযুদ্ধে পাঁচ হামলাকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী হামলাকারীও ছিল।
ঝালাওয়ান প্যানেলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক নাদিমুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ ও পরবর্তী গোলাগুলিতে এক ডজনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তিনি বলেন, ‘শফিক মেঙ্গাল হামলায় অক্ষত রয়েছেন এবং নিরাপদে আছেন। তবে, বিস্ফোরণ ও গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।’
পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আত্মঘাতী হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেছে। আহতদের খুজদার টিচিং হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর দুই হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সূত্র: দ্য ডন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন