০৪:৩৭ পি.এম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল সম্প্রতি বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। নব্বইয়ের দশকের এই গুণী তারকা জানিয়েছেন, যদি কোনো সুযোগ এবং উপযুক্ত গল্প পান, তবে তিনি বাংলা চলচ্চিত্রে কাজ করতে চান। যদিও তিনি উল্লেখ করেছেন যে, তিনি বাংলা সিনেমা দেখেন না।
গতকাল ভারতের আনন্দবাজার ডটকম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে কাজল অংশ নিয়ে তার দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসা ও অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। কাজলের সরাসরি উত্তর ছিল ‘না’, তবে তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। কাজল এসময় বলেছেন, সময় এবং সুযোগ মিললে তিনি অবশ্যই বাংলা সিনেমায় কাজ করতে চান।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
কাজলের পারিবারিক সম্পর্ক বাংলা সংস্কৃতির সাথে দীর্ঘদিনের, তার মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
মায়ের মতো অভিনেত্রী হতে পেরেছেন কি না—এমন প্রশ্নে কাজল বিনয়ের সাথে জানান, তিনি এখনো সেই চেষ্টায় আছেন। তিনি বলেন, তনুজা একজন অনেক বড় মাপের অভিনেত্রী এবং তিনি মায়ের দেখানো পথ অনুসরণ করেই আজকের অবস্থানে পৌঁছেছেন।
অনুষ্ঠানে কাজল তার ব্যক্তিত্বের আরেকটি দিকও তুলে ধরেছেন, যেখানে তিনি মন্তব্য করেছেন, কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত সময়নিষ্ঠ। নির্ধারিত সময়ে শুটিং সেটে পৌঁছানো এবং কাজ শেষ হলে সময়মতো সেখান থেকে বেরিয়ে যাওয়াকে তিনি পেশাদারিত্বের একটি অভিজ্ঞান হিসেবে মনে করেন।
এছাড়া তিনি বলেন, বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা খুব বেশি নয়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এবার আনন্দবাজার ডটকমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা পেয়েছেন কাজলের সাথে পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরো বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন