০৪:৪৫ পি.এম
রাজবাড়ীতে রাস্তা থেকে ধরে নিয়ে ৫৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীর উপর ধর্ষণের অভিযোগে মো. মোবারক শেখ (৫৭) নামক কথিত এক সাধুকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের নিজ বাড়ি থেকে মোবারক শেখকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায়, ওই নারীর বড় ভাই তার বিরুদ্ধে বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, তার প্রতিবন্ধী বোন তাদের ছোট ভাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে মোবারক শেখ তার বাড়ির সামনে রাস্তা থেকে বোনের মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে, তার বোন বাড়িতে গিয়ে কান্নাকাটি করেন এবং এক পর্যায়ে জানান যে মোবারক শেখ তাকে ধর্ষণ করেছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
মামলার তদন্তকারী কর্মকর্তা, রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহানুর রহমান জানিয়েছেন, মোবারক শেখ তার নিজ ঘরে বিভিন্ন ধরনের সাধনা করে থাকেন। এর সঙ্গে, তার বাড়ির সামনে রাস্তা দিয়ে যদি কোনো স্কুলছাত্রী বা নারী যাওয়া-আসা করেন তবে তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করেন, যার ফলে এলাকায় তার কুখ্যাতি রয়েছে। প্রতিবন্ধী নারীর ভাইয়ের করা ধর্ষণের মামলার আসামি হিসেবে মোবারক শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শনিবার, রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন