ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যাংক এশিয়ায় ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে চাকরির সুযোগ, কর্মস্থল যেখানে


ব্যাংক এশিয়ায় ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে চাকরির সুযোগ, কর্মস্থল যেখানে

ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের ব্যবসা, ফিন্যান্স, ব্যাংকিং অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে এমবিএ /এমবিএম /স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যদিকে, প্রার্থীদের করপোরেট বা কমার্শিয়াল ব্যাংকিংয়ে কাজের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম

আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: চট্টগ্রাম

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও ঝড় তুলে ভারতীয় ওপেনার শেফালির বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


আবারও ঝড় তুলে ভারতীয় ওপেনার শেফালির বিশ্ব রেকর্ড

সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করার পর, ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের ওপেনার শেফালি ভার্মা। যদিও তিনি এবার ফিফটির দেখা পাননি, তবে ২৯ বলে ৪৮ রানের আক্রমণাত্মক ইনিংসে তিনি এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড নিজের নামে করেছেন।

জাপানের নিশিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেটে ২১৬ রানের বিশাল সংগ্রহ গড়েছে ভারত। এশিয়ান গেমসের ইতিহাসে এবং নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত বড় লক্ষ্য তাড়া করে জয় লাভের রেকর্ডও নেই। ফলে শ্রীলঙ্কাকে স্বর্ণপদক জিততে নতুন ইতিহাস গড়তে হবে।

ভারতের বিশাল সংগ্রহ গড়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা এবং রিচা ঘোষ। এই তিনজনই লঙ্কান বোলারদের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন।

টস জিতে ব্যাটিংয়ে নামার পর থেকেই ঝড় তোলেন শেফালি ও মান্ধানা। উদ্বোধনী জুটিতে মাত্র ১০ ওভারে তারা ৯৯ রান যোগ করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম উদ্বোধনী জুটি হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তারা।

ফাইনাল শেষে শেফালি-মান্ধানা জুটির মোট রান দাঁড়িয়েছে ৪ হাজার ৮০। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইশা ওঝা এবং তীর্থ সতীশের জুটি, যাদের সংগ্রহ ২ হাজার ৯৪৯ রান। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি এবং বেথ মুনির জুটির সংগ্রহ ২ হাজার ৭২০ রান।

দশম ওভারে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন শেফালি। তার আগে ৩টি চার এবং ৩টি ছক্কায় ২৯ বলে ৪৮ রান করেন। এই ইনিংসটি তাকে এনে দিয়েছে চলতি পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।

২০২৬ সালের মধ্যে শেফালির সংগ্রহ ৮৬৩ রান। ২২ বছর বয়সী এই ওপেনার এ সময়ে সাতটি ফিফটি এবং একটি সেঞ্চুরি করেছেন। এর ফলে তিনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে পিছনে ফেলেছেন, যিনি চলতি বছরে ৮২৪ রান করেছেন।

এই তালিকার পরবর্তী অবস্থানে রয়েছেন হংকংয়ের নাতাশা মাইলস, যার ২০২৬ সালে রান ৮০০। চলতি বছরের আগে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল সংযুক্ত আরব আমিরাতের ইশা ওঝার দখলে, যিনি ২০২৫ সালে ৭৭৯ রান করেছিলেন। একই সংখ্যক রান করেছেন ২০২৬ সালে হংকংয়ের ইয়াসমিন দাসওয়ানিও।

শেফালি ফিরে যাওয়ার পরও ভারতের রানের গতি কমেনি মান্ধানার ব্যাটিংয়ে। ৫টি চার এবং ৭টি ছক্কায় ৪৫ বলে ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। তার ইনিংসের মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন, যা ইতিহাসে প্রথম নারী ক্রিকেটার হিসেবে।

শেষ দিকে ভারতের ইনিংসে ঝড় তোলেন রিচা ঘোষ। ভারতি ফুলমালির সঙ্গে চতুর্থ উইকেটে মাত্র ১৯ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন উইকেটকিপার-ব্যাটার। শেষ পর্যন্ত ৬টি চার এবং ৩টি ছক্কায় মাত্র ২২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন রিচা।

তাদের দাপুটে ব্যাটিংয়ে ভারত ৩ উইকেটে ২১৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। এখন শ্রীলঙ্কাকে এই লক্ষ্য পেরিয়ে স্বর্ণপদক জিততে হবে, যা নারী টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম কঠিন রানতাড়াগুলোর একটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদের ভাসমান মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদের ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামের একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পানিতে ভাসমান অবস্থায় ছিলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি আবেশ হোটেলের পেছনে একটি ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জাবেদের বাবার নাম সালাউদ্দিন আহমেদ এবং তিনি বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০নং রোডের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির স্বজনদের মুখে জানা গেছে যে, জাবেদ একজন মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। দীর্ঘদিন ধরে বেকার থাকার কারণে এবং আর্থিক অভাবের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে আত্মহত্যা করেছেন কি না, তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্রোতে ভেসে যাওয়া হাতিশাবককে বাঁচাতে ৩ কিলোমিটার ছুটলেন দুই জেলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


স্রোতে ভেসে যাওয়া হাতিশাবককে বাঁচাতে ৩ কিলোমিটার ছুটলেন দুই জেলে

তিস্তা নদীর প্রবল স্রোতে ভেসে পড়া একটি হাতিশাবককে উদ্ধার করতে দুই জেলে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় তিন কিলোমিটার দৌড়েছেন। এই ঘটনা পশ্চিমবঙ্গের মালবাজার মহকুমার তিস্তা নদীতে ঘটেছে। উদ্ধার হওয়া হাতিশাবকটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দুই জেলে তিস্তা নদীর ১২ নম্বর স্পার সংলগ্ন এলাকায় মাছ ধরছিলেন। এ সময় তারা লক্ষ্য করেন, একটি হাতির শাবক প্রবল স্রোতে ভেসে যাচ্ছে।

হাতিশাবকটিকে বিপদে দেখে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা না করে তারা দ্রুত নৌকা ঘুরিয়ে শাবকটির পিছু নেন। তীব্র স্রোতের মধ্য দিয়ে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা শাবকটির কাছে পৌঁছাতে সক্ষম হন।

পরে তারা শাবকটিকে পানি থেকে তুলে নৌকায় নিরাপদে নিয়ে আসেন। এরপর শাবকটিকে নদীর পাড়ে নিয়ে গিয়ে স্থানীয় বন বিভাগের কাছে খবর দেন।

বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর হাতিশাবকটির দায়িত্ব গ্রহণ করে। পরে বনকর্মীদের সহায়তায় শাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

জেলেদের সাহসিকতার কারণে তিস্তার স্রোতে ভেসে যাওয়া ছোট্ট হাতিশাবকটি প্রাণে বেঁচে যায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের এই উদ্যোগের জন্য অনেকেই প্রশংসা করছেন।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীর সুবর্ণচরে রাস্তার ওপর পড়েছিল মাদরাসাছাত্র, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


নোয়াখালীর সুবর্ণচরে রাস্তার ওপর পড়েছিল মাদরাসাছাত্র, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’

নোয়াখালীর সুবর্ণচরে একটি ধানক্ষেতের পাশে রাস্তা থেকে মো. নাঈম (১৪) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে মনে করছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাগ্যা গ্রামের এবায়েদ উল্যার বাড়ির কাছে ধানক্ষেতের পাশে রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে দীর্ঘদিন ধরে সুবর্ণচরে নানার বাড়িতে বসবাস করে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদরাসার নাজেরা বিভাগে পড়াশোনা করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নাঈমের মা-বাবার বিচ্ছেদ প্রায় তিন বছর আগে ঘটে। এরপর থেকে সে নানার বাড়িতে থাকত এবং মাদরাসায় পড়াশোনা করত। স্থানীয়দের মতে, সে বুলু নেতা সমাজের এবায়েদ উল্যার মেয়ের সন্তান।

নিহতের নানা এবায়েদ উল্যাহ জানান, শনিবার নাঈম মাদরাসা থেকে চলে আসে। পরে তার বাবা ফোন করে তাদের ছেলের অবস্থান জানায়। এরপর তার নানি আমেনা খাতুন ওই স্থান থেকে নাতিকে বাড়িতে নিয়ে আসে। সোমবার রাতে নাঈম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ফজরের নামাজের সময় নামাজ পড়তে উঠলে ঘরের দরজা খোলা দেখে সে শোবার ঘরে নেই।

পরে সকাল ৭টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে সার আনতে যাওয়ার সময় ধানক্ষেতের পাশে রাস্তার ওপর নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এবায়েদ উল্যাহ অভিযোগ করেন, "২০-২৫ দিন আগে আমার মেয়ের নতুন করে বিয়ে হয়। এরপর নাঈমের বাবা ইব্রাহীম খলিল ও তার মা সুমি আক্তার নানাভাবে হুমকি-ধমকি দেয়। তারা বলে কীভাবে ছেলের আয়-রোজগার খায় দেখে নেবে।" নিহতের মা তার বাবাকে সন্দেহ করছেন। সকালে ছেলের মৃত্যুর খবর দেওয়ার জন্য তাকে অনেকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে নিজে ফোন করলে তাকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়। এরপর দুপুর ১টা পর্যন্ত ছেলের মরদেহ দেখতে আসেননি বাবা।

অভিযোগের বিষয়ে নিহতের বাবা ইব্রাহীম খলিলের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বলেন, "খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি কীভাবে হয়েছে এবং মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।"

তিনি আরও জানান, নিহতের বাবার সঙ্গে কথা হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম অথবা ফেনীতে রয়েছেন এবং ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%