ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের ২৫০ বছরে ‘আমেরিকান পরিচয়ের ওপর আ-ক্রমণ’ দেখছেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের ২৫০ বছরে ‘আমেরিকান পরিচয়ের ওপর আ-ক্রমণ’ দেখছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র শনিবার ২৫০ বছরে পদার্পণ করেছে। তবে স্বাধীনতার এই ঐতিহাসিক বার্ষিকী উদ্যাপিত হচ্ছে গভীর রাজনৈতিক বিভাজনের প্রেক্ষাপটে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ উদ্যাপনের কেন্দ্রবিন্দুতে নিজেকে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

স্বাধীনতা দিবসের এ আয়োজন এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন তীব্র তাপপ্রবাহে প্রায় ১৬ কোটি মার্কিন নাগরিক উচ্চ বা চরম তাপমাত্রার সতর্কতার আওতায় রয়েছেন। ফলে দেশের বিভিন্ন শহর ও জনপদে নির্ধারিত শোভাযাত্রা, ব্লক পার্টি ও অন্যান্য উৎসবসূচি ব্যাহত হয়েছে।

তবে প্রচণ্ড গরম প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরুৎসাহিত করতে পারেনি। তিনি ব্যাপক উদ্যোগ নিয়েছেন, যাতে এ আয়োজনের বড় একটি অংশ তাঁর নেতৃত্ব ও কর্মকাণ্ডকে ঘিরেই আবর্তিত হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প শনিবার সন্ধ্যায় রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে নির্বাচনী সমাবেশের আদলে একটি বিশাল জনসভার আয়োজন করবেন। এতে সামরিক যুদ্ধবিমানের মহড়া এবং তার ভাষায় ‘বিশ্বের সবচেয়ে বড়’ আতশবাজি প্রদর্শনীও থাকবে।

এর আগে তিনি বলেছিলেন, ‘তাপমাত্রা প্রায় ১০৭ ডিগ্রি ফারেনহাইট (৪১ ডিগ্রি সেলসিয়াস) হবে। তারপরও আমি সেখানে যাব এবং দীর্ঘ বক্তৃতা দেব—শুধু এটা দেখানোর জন্য যে আমি সবকিছুই করতে পারি।’

শুক্রবার রাতে ট্রাম্প মাউন্ট রাশমোর জাতীয় স্মৃতিসৌধে ভাষণ দেন। সেখানে যুক্তরাষ্ট্রের চার কিংবদন্তি সাবেক প্রেসিডেন্টের বিশাল গ্রানাইট ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখেন।

‘আমাদের ভূমিতে কমিউনিস্ট হুমকি’

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ট্রাম্প তার ভাষণে যুক্তরাষ্ট্রের ব্যতিক্রমী বৈশিষ্ট্যের প্রশংসা করেন এবং দেশটির অতীত নেতাদের ভূয়সী প্রশংসা করেন। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, ‘আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে।’

দেশের অভ্যন্তরের ‘উগ্রপন্থি’ ও ‘চরমপন্থিদের’ লক্ষ্য করে তিনি অভিযোগ করেন, ‘আমাদের ভূমিতে আবারও কমিউনিস্ট হুমকির পুনরুত্থান ঘটছে।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি বারবার এ ধরনের বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠিত নেতৃত্ববিরোধী বামপন্থি প্রার্থীরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাইমারি নির্বাচনে জয় পাওয়ার পর ট্রাম্প এ ইস্যুকে আরও জোরালোভাবে তুলে ধরছেন।

নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি বামপন্থিদের ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে তাদের দেশটির জন্য বড় ধরনের ‘হুমকি’ হিসেবে চিত্রিত করছেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

শুক্রবার ট্রাম্প বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ‘আমাদের ভেতর থেকে আমেরিকান চেতনাকে ভেঙে ফেলার এবং আমাদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে।’

অভিবাসনবিরোধী বিষয়ে অতীতের তুলনায় তাঁর ভাষা কিছুটা সংযত থাকলেও মূল বার্তা একই ছিল।

তিনি বলেন, ‘এখানে জন্ম নেওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু আমরা যা গড়ে তুলেছি, তা ভালোবাসতেই হবে।’

উদ্যাপনের পাশাপাশি আত্মসমালোচনাও

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

ট্রাম্পের ভাষণের স্থানটিও ছিল তাৎপর্যপূর্ণ। কারণ, তিনি নিজেকেও যুক্তরাষ্ট্রের অন্যতম মহান প্রেসিডেন্ট হিসেবে দেখতে পছন্দ করেন।

এমনকি তাঁর সমর্থকেরা জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, আব্রাহাম লিংকন ও থিওডোর রুজভেল্টের ভাস্কর্যের পাশে ট্রাম্পের মুখও খোদাই করার জন্য কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তির এ আয়োজন অনেক আমেরিকানের কাছে শুধু উৎসব নয়, আত্মসমালোচনারও উপলক্ষ্য।

আড়াই শতাব্দীর ইতিহাসে বিজয়-পরাজয়, দাসপ্রথা ও স্বাধীনতা, গৃহযুদ্ধ এবং বিশ্বযুদ্ধের অভিজ্ঞতার পর বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, দেশটির ভবিষ্যৎ নিয়ে মার্কিন সমাজ গভীরভাবে বিভক্ত।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, দেশটি স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত আদর্শ পূরণ করতে পারেনি। তবে এ প্রশ্নেও দলীয় বিভাজন স্পষ্ট। অধিকাংশ রিপাবলিকান মনে করেন দেশটি আদর্শ অনুসরণ করছে, আর অধিকাংশ ডেমোক্র্যাট তা মনে করেন না।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক শিল্পী জনি প্রেসলি বলেন, ‘মানুষ একে অপরকে খুব বেশি ঘৃণা করে, একে অপরের কাছ থেকে চুরি করে। তারা একে অপরকে ভালোবাসে না।’

তিনি বলেন, ‘এই দেশ মানুষকে যেভাবে আচরণ করে, তাতে আমি ক্লান্ত। বিদেশি প্রতিবেশীদের সঙ্গেও যেভাবে আচরণ করা হয়, তাতেও আমি বিরক্ত। অনেক কিছুতেই আমি অতিষ্ঠ।’

তবে আটলান্টাভিত্তিক শিক্ষাবিদ, মার্কিন-ইরানি বংশোদ্ভূত কারিসা তাভাসোলির মতে, ‘আমেরিকান স্বপ্নে’র মৌলিক ভিত্তি এখনো অটুট।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

তিনি বলেন, ‘আমি নিরাপত্তা পাই, বাক্স্বাধীনতা পাই, ধর্মীয় স্বাধীনতা পাই। একজন নারী হিসেবে আমি যা খুশি পরতে পারি।’

তিনি আরও বলেন, ‘এখানে অনেক ত্রুটি রয়েছে। কিন্তু আমাদের এমন একটি বিশেষ ব্যবস্থা আছে, যা রক্ষা করার মতো মূল্যবান।’

শোশোনি-ব্যানক আদিবাসী জনগোষ্ঠীর সদস্য আলোনজো কোবি বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদ্যাপনে অংশ নিতে পেরে তিনি কৃতজ্ঞ।

তবে তিনি স্মরণ করিয়ে দেন, ‘মানুষ যেন মনে রাখে, নেটিভ আমেরিকানরা এই ভূখণ্ডে ২৫০ বছরেরও অনেক আগে থেকে বসবাস করে আসছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মুদি দোকানির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মুদি দোকানির

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনের সাহায্যে ভিডিও ধারণ করে ও ব্ল্যাকমেইল করে কিশোরী (১৪) কে একাধিকবার ধর্ষণের অভিযোগে মুদি দোকানির নাম মোস্তাফিজুর রহমান (৩৪) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী কিশোরীর মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শনিবার (৪ জুলাই) বিকেলে আসামিকে আদালতে উন্নীত করে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া মোস্তাফিজুর রহমান (৩৪) দেবহাটা উপজেলার চরশ্রীপুর গ্রামের বাসিন্দা।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, ভুক্তভোগী কিশোরী স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ৩ জুলাই শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় সে বাড়ির পাশে চরশ্রীপুর গ্রামে মুস্তাফিজের মুদি ও চায়ের দোকানে খাবার কিনতে গিয়েছিল।

এসময় আশপাশে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মোস্তাফিজ কিশোরীকে দোকানের ভেতর ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দেয়। কিশোরী যদি রাজি না হন তবে তাকে ভয়ভীতি দেখানো হয়। এক পর্যায়ে মোস্তাফিজের পাশবিকতায় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করেন।

অভিযুক্তকে দোকানের ভেতর আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দেবহাটা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী কিশোরীর মা জানিয়েছেন, এর পূর্বে মোস্তাফিজ তার মেয়েকে ফুসলিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেছে। কিশোরীর কাছে বিষয়টি কাউকে না বলার জন্য মোস্তাফিজ ভয়ভীতি ও হুমকি দিয়ে রেখেছিল। এমনকি ধর্ষণের ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে দীর্ঘদিন ধরে কিশোরীকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। মোস্তাফিজের প্রদত্ত ভয়ভীতির কারণে কিশোরী এতদিন বিষয়টি প্রকাশ করতে পারেনি।

ওসি আব্দুল আলিম নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় ৩ জুলাই দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে আদালতে ২২ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনি তদন্ত অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধনবাড়ী মধুপুরে সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


ধনবাড়ী মধুপুরে সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস মন্ত্রীর

ধনবাড়ী-মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি উল্লেখ করেছেন, এলাকার রাস্তা, সেতু, কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল ধরনের উন্নয়নকাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

শুক্রবার (৩ জুলাই) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, ধনবাড়ী-মধুপুরের জনগণের ভোট এবং আস্থার কারণে তিনি সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। জনগণের এই আস্থার প্রতিদান তিনি উন্নয়নের মাধ্যমে দিতে চান।

তিনি আরো বলেন, সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই উন্নয়নকাজ শুরু করেছে। পর্যায়ক্রমে এলাকার অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালানো হবে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারদের সর্বোচ্চ মান বজায় রাখার জন্য আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের অর্থে নির্মিত কোনো প্রকল্পে নিম্নমানের কাজ বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। কোথাও অনিয়ম দেখা গেলে স্থানীয় জনগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে তিনি আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি উল্লেখ করলেন, ধনবাড়ী ও মধুপুরে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, মাদক এবং জুয়ার স্থান তৈরি হবে না। অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে নারী, শিশু এবং সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন।

তিনি জানান, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এজন্য জনগণের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এর আগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রী ধনবাড়ী নবাব ঈদগাহ ও খেলার মাঠের মাটিভরাট কাজের উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, সুধীজন এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান চরমোনাই পীরের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান চরমোনাই পীরের

মানুষের কল্যাণ, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণে ইসলামের নির্দেশনা বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শনিবার (৪ জুলাই) বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী জুলাই কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পীর চরমোনাই বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। সুস্থ পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, নদী-নালা, খাল-বিল এবং জলাশয়ে দেশীয় মাছের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দেশের মাছের উৎপাদন বৃদ্ধি অপরিহার্য। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ প্রাণীদের বংশবৃদ্ধির জন্য সামাজিকভাবে সকলের সচেতন হতে হবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্ব নয়, বরং এটি প্রত্যেক নাগরিকের নৈতিক ও ধর্মীয় দায়িত্বও।

তিনি আরও বলেন, ইসলাম মানবকল্যাণের পাশাপাশি প্রকৃতি এবং জীবজগতের সুরক্ষায় যে শিক্ষা দেয়, তা স্মরণ রাখা উচিত। পরিবেশের ধ্বংস এবং জলাশয় দখল ও দূষণের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন। তিনি বলেন, তরুণদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, মৎস্যসম্পদ রক্ষা এবং সামাজিক সচেতনতা বাড়াতে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক

নওগাঁর পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি (সমমান) পরীক্ষায় প্রক্সি (অন্যের হয়ে পরীক্ষা) দেওয়ার অভিযোগে মূল পরীক্ষার্থী এবং প্রক্সি দাতা উভয়কেই আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১৭৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

শনিবার (৪ জুলাই) পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা সংঘটিত হয়।

ডান্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মূল পরীক্ষার্থী পোরশা থানার বারিন্দা গ্রামের মো. জাহিদ হাসান (২১) এবং প্রক্সি পরীক্ষার্থী একই থানার দেওনাপাড়া গ্রামের বিপ্লব বর্মন (২০)।

পরীক্ষা কেন্দ্র ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার এইচএসসি (সমমান) পরীক্ষা চলাকালীন পোরশা সরকারি কলেজ কেন্দ্রে মূল পরীক্ষার্থী জাহিদ হাসানের রোল নম্বরের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বিপ্লব বর্মন। পরীক্ষা কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক বিপ্লবের আচরণ ও প্রবেশপত্র দেখে বিষয়টি সম্পর্কে অবগত হন। তারপর তাৎক্ষণিকভাবে তিনি কেন্দ্রে কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কক্ষে গিয়ে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন এবং প্রক্সি পরীক্ষার্থী বিপ্লব বর্মনকে আটক করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মূল পরীক্ষার্থী জাহিদ হাসানকেও পরীক্ষা কেন্দ্রে ডেকে এনে আটক করা হয়। একই সাথে তাদের দুজনকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

এরপর পরীক্ষা কেন্দ্রেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ১৩(৩-ক) ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মামলা নং-৯৬ ও ৯৭-এর মাধ্যমে আটককৃত উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে ১৭৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবলিক পরীক্ষায় জালিয়াতি রোধে প্রশাসন ও পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃত দুই আসামিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%