ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক


এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক

নওগাঁর পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি (সমমান) পরীক্ষায় প্রক্সি (অন্যের হয়ে পরীক্ষা) দেওয়ার অভিযোগে মূল পরীক্ষার্থী এবং প্রক্সি দাতা উভয়কেই আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১৭৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

শনিবার (৪ জুলাই) পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা সংঘটিত হয়।

ডান্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মূল পরীক্ষার্থী পোরশা থানার বারিন্দা গ্রামের মো. জাহিদ হাসান (২১) এবং প্রক্সি পরীক্ষার্থী একই থানার দেওনাপাড়া গ্রামের বিপ্লব বর্মন (২০)।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

পরীক্ষা কেন্দ্র ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার এইচএসসি (সমমান) পরীক্ষা চলাকালীন পোরশা সরকারি কলেজ কেন্দ্রে মূল পরীক্ষার্থী জাহিদ হাসানের রোল নম্বরের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বিপ্লব বর্মন। পরীক্ষা কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক বিপ্লবের আচরণ ও প্রবেশপত্র দেখে বিষয়টি সম্পর্কে অবগত হন। তারপর তাৎক্ষণিকভাবে তিনি কেন্দ্রে কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কক্ষে গিয়ে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন এবং প্রক্সি পরীক্ষার্থী বিপ্লব বর্মনকে আটক করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মূল পরীক্ষার্থী জাহিদ হাসানকেও পরীক্ষা কেন্দ্রে ডেকে এনে আটক করা হয়। একই সাথে তাদের দুজনকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

এরপর পরীক্ষা কেন্দ্রেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ১৩(৩-ক) ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মামলা নং-৯৬ ও ৯৭-এর মাধ্যমে আটককৃত উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে ১৭৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবলিক পরীক্ষায় জালিয়াতি রোধে প্রশাসন ও পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃত দুই আসামিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশ: অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


প্রধানমন্ত্রীর নির্দেশ: অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে।

আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়, সেখানে প্রধানমন্ত্রী অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ বিষয়ে একটি তথ্য দেন।

এ সমন্ধে তিনি উল্লেখ করেন, সভায় জানানো হয় যে, এসব কলকারখানায় বিনিয়োগে অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। এভাবে কোম্পানিগুলো যে ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, সেগুলোর সম্ভাব্যতা এখন যাচাই করার কাজ চলমান।

হাসান শিপলু আরও জানান, প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে, তিনি অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

এছাড়া, সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও স্বাগত জানানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে অপহরণ-মানবপাচার দমনে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


টেকনাফে অপহরণ-মানবপাচার দমনে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন

কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক এবং মানবপাচার প্রতিরোধে একটি যৌথ ট্রাস্ক ফোর্স গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। অপহরণ ও মানবপাচারের সাথে জড়িতদের একটি তালিকা প্রস্তুত করার পাশাপাশি, যারা সহায়তা করছেন তাদের চিহ্নিত করে যৌথ ট্রাস্ক ফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।

শনিবার (৪ জুলাই) সকালে, টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

তিনি উল্লেখ করেছেন যে, টেকনাফ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। সভায় টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ এবং সাগরপথে মানবপাচারের বিষয়েও বিস্তারিত আলোচনা হয় এবং করণীয় নির্ধারণ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় টেকনাফ অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (৪ জুলাই) মার্কিন প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে তিনি তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর কার্যায়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

চিঠিতে তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মহান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আশাবাদী যে, আপনার বাস্তববাদী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহানতার পথে এগিয়ে চলেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই গৌরবময় উপলক্ষটি সারা দেশে উদযাপন করছে, আমেরিকা ২৫০ আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, নৈতিকতা এবং বাকি বিশ্বে আমেরিকার অবদান থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য বিশ্বজুড়ে মানুষের সেবা করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় মূল্যবান বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তারেক রহমান চিঠিতে লিখেছেন, গত পাঁচ দশক ধরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং মানুষে মানুষে বিস্তৃত যোগাযোগকে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারত্বে পরিণত হয়েছে। বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে এ বছরের শুরু থেকে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে আমরা আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞতা জানাই।

অভিন্ন স্বার্থের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বকে আরও জোরদার ও গভীর করতে প্রধানমন্ত্রী ও তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চিঠিতে। তিনি আরও লেখেন, এই আনন্দময় মুহূর্তে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অব্যাহত সাফল্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুভাবাপন্ন জনগণের দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীদের বাদ পড়ার সম্ভাবনা নেই: সমাজকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীদের বাদ পড়ার সম্ভাবনা নেই: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের আওতায় প্রকৃত কোনো উপকারভোগী যেন বাদ না পড়েন সে বিষয়ে সরকার কাজ করছে।

উত্তরবঙ্গে নতুন উদ্যোক্তা তৈরিতে সুদবিহীন ঋণ সুবিধা চালুর কথাও তিনি উল্লেখ করেছেন। শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় পরবর্তী সময়ে সাংবাদিকদের এসব কথাগুলি বলেন মন্ত্রী।

ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতির তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী উল্লেখ করেন, রংপুর বিভাগের উন্নয়ন বরাদ্দ বাড়ানো হবে। অন্য বিভাগগুলোর মতো রংপুরও তার প্রাপ্য বরাদ্দ, এমনকি বকেয়াসহ পাবে। মন্ত্রী অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার কেবল ক্ষমতায় টিকে থাকার রাজনীতি করেছে এবং বর্তমান সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না।

এ সময় সরকারি শিশু পরিবার (বালিকা), আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও তিনি জানিয়েছেন।

মন্ত্রী দিনব্যাপী সফরে সমাজসেবা অধিদফতরের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং পরে লালমনিরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%