০৪:৩৮ পি.এম
সাতক্ষীরা, ২ নভেম্বর, ২০২৬ : জেলার শ্যামনগরের একটি দুর্ঘটনায় বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন সাগর আলী (৫০) নামে এক ইজিবাইকের চালক।
আজ সোমবার সকালে, সকাল সাড়ে ৬টায়, উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলীর পুত্র।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে সোনারমোড় এলাকায় ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ইজিবাইক চালক সাগর।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি জব্দ করা সম্ভব হয়নি। তবে, বাসটি শনাক্তকরণ ও চালককে আটক করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন