ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইবিতে ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ‘মহব্বতে মোস্তফা’ অনুষ্ঠান


ইবিতে ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ‘মহব্বতে মোস্তফা’ অনুষ্ঠান

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মহব্বতে মোস্তফা’ সন্ধ্যা আয়োজন করা হয়েছে, যা মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তিকে হৃদয়ে ধারণ করে অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানটি শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’-এর উদ্যোগে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘হামদ-নাত পরিবেশনা, কাওয়ালি, রাসুলপ্রেমের কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর পরিবেশনায়’ অংশগ্রহণ করেন। ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘তালা‘আল বাদরু আলাইনা’, ‘কামলিওয়ালা’, ‘নবী মোর পরশমণি’, ‘জাহানের সর্দার তুমি’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’, ‘ইয়া সাইয়্যিদিনা’সহ বিভিন্ন নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি মুখর হয়ে ওঠে।

আরও পড়ুন: সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ: সিস্টার ডেইজির জীবনের গল্প

নাত পরিবেশনায় ছিলেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পরিচালক আবু সুফিয়ান, সহকারী পরিচালক ইয়াছিন আরাফাত, ওয়ায়েস কুরুনী, হাদিউল ইসলাম, সাইফ উদ্দিন, আল মামুন, মাসুদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পরিচালক আবু সুফিয়ান বলেন, ‘মহব্বতে মোস্তফা’ আয়োজনের মূল উদ্দেশ্য হলো মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তার আদর্শের প্রতি সম্মান প্রকাশ করা। তিনি উল্লেখ করেন, নবীজি (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, মানবিকতা ও ন্যায়বিচারের অনন্য আদর্শ রেখে গেছেন। তার পবিত্র জীবন ও শিক্ষা আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে অনুসরণ করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মাঝে মহানবী (সা.)-এর আদর্শ ও চরিত্রের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নবীপ্রেমের চেতনা শিক্ষার্থীদের মাঝে আরও গভীরভাবে ছড়িয়ে পড়ুক, এটি আমাদের প্রত্যাশা।

আরও পড়ুন: শ্বশুর-শাশুড়ির সেবা পুত্রবধূর জন্য বাধ্যতামূলক নয়, জানুন ইসলামের বিধান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি দিয়ে এয়ার ফ্রায়ার পরিষ্কারে দুশ্চিন্তা? কাজে দেবে ৪ কার্যকর কৌশল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


পানি দিয়ে এয়ার ফ্রায়ার পরিষ্কারে দুশ্চিন্তা? কাজে দেবে ৪ কার্যকর কৌশল

রান্নাঘরে এয়ার ফ্রায়ারের ব্যবহার বেড়েছে, কারণ এটি কম তেলে কিংবা তেল ছাড়াই বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে সহায়তা করে। তবে কাবাব, তন্দুরি, কিংবা তেল-মসলা যুক্ত খাবার রান্নার পর এটির পরিষ্কার করা বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষ করে, বাস্কেট ও ট্রেতে তেল-ময়লা জমে গেলে ঘষে পরিষ্কার করার সময় এর ওপরের আবরণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।

কিন্তু কিছু কৌশল জানলে এয়ার ফ্রায়ারকে সহজেই পরিষ্কার রাখা সম্ভব, এবং এতে বেশি ঘষাঘষির প্রয়োজন পড়ে না।

১. গরম পানিতে ভিজিয়ে রাখুন

এয়ার ফ্রায়ারের বাস্কেট ও ট্রে সাধারণত সবচেয়ে বেশি নোংরা হয়। তাই পরিষ্কার করার পূর্বে এগুলোকে গরম পানিতে অল্প সাবান মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখা উচিত।

এভাবে জমে থাকা তেল ও খাবারের ময়লা নরম হয়ে যাবে। এরপর নরম স্পঞ্জ দিয়ে আলতো করে পরিষ্কার করলে ময়লা উঠে যাবে। প্রয়োজনে নরম পুরোনো টুথব্রাশও ব্যবহার করা যেতে পারে।

২. ভেতরের অংশ মুছে পরিষ্কার করুন

এয়ার ফ্রায়ারের ভেতরে, বিশেষ করে উপরের দিকে থাকা তাপ দেওয়ার কয়েলের আশপাশে তেলের স্তর জমতে পারে। এই অংশে সরাসরি পানি দেওয়া উচিত নয়।

যন্ত্রটি ঠান্ডা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রেখে নরম ভেজা কাপড় বা স্পঞ্জ দিয়ে ভেতরের অংশ মুছে ফেলতে হবে। তেলচিটে ময়লা বেশি থাকলে অল্প ভিনেগার ও বেকিং সোডার মিশ্রণ দিয়ে হালকা করে পরিষ্কার করা যেতে পারে।

তবে তাপ দেওয়ার কয়েল পরিষ্কারের সময় ভেজা কাপড়ের বদলে শুকনো নরম ব্রাশ ব্যবহার করাই উত্তম।

৩. প্রতিবার ব্যবহারের পর পরিষ্কার করুন

এয়ার ফ্রায়ারকে দীর্ঘদিন পরিষ্কার রাখতে প্রতিবার ব্যবহারের পর বাস্কেট ও ট্রে অন্তত একবার মুছে রাখা ভালো। এতে তেল ও খাবারের অংশ জমে শক্ত হয়ে যাওয়ার সুযোগ কমে যাবে।

বাস্কেট পরিষ্কারের সময় বাসন মাজার তরল সাবান ও বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। এরপর গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। রান্নার সময় বাস্কেটে পার্চমেন্ট পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করলে ময়লা কম জমতে পারে। তবে কোন মডেলে এগুলো ব্যবহার করা যাবে, তা প্রস্তুতকারকের নির্দেশনা দেখে নেওয়া জরুরি। ফয়েল বা পেপার যেন তাপ দেওয়ার অংশ স্পর্শ না করে এবং বাতাস চলাচলে বাধা না দেয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

৪. শক্ত কিছু দিয়ে ঘষবেন না

এয়ার ফ্রায়ারের বাস্কেট পরিষ্কার করতে স্টিলের স্ক্রাবার বা শক্ত কোনো ঘষার উপকরণ ব্যবহার করা উচিত নয়। এতে বাস্কেটের ওপরের নন-স্টিক বা অন্য কোনো আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সুতরাং, নরম স্পঞ্জ কিংবা নরম টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করাই নিরাপদ।

হিটিং কয়েলে পানি নয়

এয়ার ফ্রায়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো তাপ দেওয়ার অংশে পানি না দেওয়া। বাস্কেট ও ট্রে পানিতে ভিজিয়ে পরিষ্কার করা গেলেও তাপ দেওয়ার কয়েল বা ভেতরের বৈদ্যুতিক অংশে সরাসরি পানি দেওয়া উচিত নয়।

পরিষ্কারের পূর্বে অবশ্যই যন্ত্রটি ঠান্ডা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিতে হবে। এরপর শুকনো নরম ব্রাশ বা কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করতে হবে।

অল্প কিছু যত্ন ও সঠিক পদ্ধতি অনুসরণ করলে এয়ার ফ্রায়ারকে পরিষ্কার রাখা সম্ভব, এবং এর ওপরের আবরণ ও ভেতরের অংশের অযথা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও কমানো যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওকল্যান্ডের কলিজিয়াম স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিএআরটি সেবা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


ওকল্যান্ডের কলিজিয়াম স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিএআরটি সেবা বন্ধ

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া র‍্যাপিড ট্রানজিটের (বিএআরটি) ওকল্যান্ড অংশজুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন সেবা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নেটওয়ার্কটির কলিজিয়াম স্টেশনের নিকটে হঠাৎ করেই একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের কারণে নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি ব্যস্ত রুটে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে থমকে যায়।

বিএআরটি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিকেলে কলিজিয়াম স্টেশনের কাছে রেললাইনে অগ্নিকাণ্ডের ঘটনার পর পুরো নেটওয়ার্কজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর ঠিক পূর্বে ফ্রুটভালে স্টেশনর ট্র্যাকে একটি যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া গিয়েছিল। তবে কলিজিয়ামের আগুনের ঘটনা নিশ্চিত হওয়ার সাথে সাথে বেরিয়েসা লাইনের রিচমন্ড, ডেলি সিটি, ডাবলিন ও প্লেজ্যান্টনমুখী সব রুটে ট্রেন চলাচল স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফ্রুটভেলে ও বে ফেয়ার স্টেশনের মধ্যবর্তী সম্পূর্ণ অংশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই) সূত্রে জানা গেছে, ওকল্যান্ডের স্যান লিয়ান্ড্রো স্ট্রিটের কাছে বিকেল ৪টা ৪২ মিনিটে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে বিএআরটি ও ইউনিয়ন প্যাসিফিক রেলরোড—উভয় লাইনের ট্র্যাকে পড়ে যায়। উচ্চক্ষমতাসম্পন্ন এই তারটি ছিঁড়ে পড়ার পরপরই সেখানে বিকট শব্দে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটে।

ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ফলে কলিজিয়ামসহ আশপাশের স্টেশনগুলোতে হাজার হাজার যাত্রী আটকা পড়েন। পরবর্তীতে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে আলামেডা-কনট্রা কোস্টা ট্রানজিটের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বিশেষ বাস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, গত সপ্তাহজুড়ে বিএআরটি নেটওয়ার্কে একের পর এক যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। এর আগে ডেলি সিটি স্টেশনের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে বেরিয়েসা ও ডেলি সিটির মধ্যে ‘গ্রিন লাইন’ পরিষেবা স্থগিত করতে হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা: মাহ্দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা: মাহ্দী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, সরকার দেশের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনছে, যা বিশ্বমানের দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে। আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে আধুনিক বিষয়গুলো যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মেশিন লার্নিং এবং সাইবার সিকিউরিটি যুক্ত করা হচ্ছে। এ ছাড়া, কারিগরি শিক্ষাকে প্রাতিষ্ঠানিকভাবে মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করে সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লেনারি সেশনে তিনি এ তথ্য জানান।

মাহ্দী আমিন উল্লেখ করেন, সরকার দেশের স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, যা বৈশ্বিক কাঠামোর সঙ্গে তাল মিলাতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় ছাড়াও উচ্চশিক্ষা বা টারশিয়ারি লেভেলে স্টেম শিক্ষাকে সমানভাবে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

তিনি কারিকুলাম সংস্কারের বিশদ রূপরেখা তুলে ধরে জানান, তাত্ত্বিক শিক্ষার সীমাবদ্ধতা দূর করতে এবং পুঁথিগত বিদ্যা ও বাস্তব প্রয়োগের মধ্যে দূরত্ব কমাতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রয়োজনীয় সংস্কার চলছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে মাহ্দী আমিন জানান, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ নামে দুটি নতুন বিষয় যুক্ত হবে। ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় ইন্টারপার্সোনাল ও ট্রান্সফারেবল দক্ষতা অর্জনে সহায়তা করবে।

উপদেষ্টা আরও বলেন, বর্তমানে কারিগরি শিক্ষা সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয়, তবে আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে এটি অন্তর্ভুক্ত করা হবে এবং পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত দেশের সব প্রান্তের ও স্তরের স্কুলের শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। সরকারের উদ্দেশ্য হলো উন্নত দেশের মতো কারিগরি শিক্ষাকে মূলধারার শিক্ষার সঙ্গে একীভূত করা।

মাহ্দী আমিন উচ্চশিক্ষাকে বাস্তব জীবনের চাহিদার সঙ্গে যুক্ত করার গুরুত্ব তুলে ধরেন এবং জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার অধিভুক্ত প্রতিষ্ঠানে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে কারিকুলামের সঙ্গে সম্পৃক্ত করার কাজ চলছে।

তিনি বলেন, মানসম্মত গবেষণা থেকে উদ্ভাবন, উদ্ভাবন থেকে নতুন স্টার্ট-আপ এবং সেখান থেকে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করে একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তোলা হবে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান ত্বরান্বিত করতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে 'সেন্টার অব এক্সিলেন্স' বা উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশি তরুণদের আন্তর্জাতিক মানের মেধার প্রশংসা করে বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশি তরুণরা সুনামের সঙ্গে কাজ করছেন। তরুণদের উপযুক্ত রসদ ও প্ল্যাটফর্ম দিতে পারলে তারা বিশ্ব জয় করতে সক্ষম। সরকার ‘ব্রেন ড্রেন’ রুখে দিয়ে তা ‘ব্রেন সার্কুলেশনে’ রূপান্তর করতে চায়।

এক্ষেত্রে, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের মতো দেশীয় অ্যালামনাইদের এনডাউমেন্ট ফান্ড, সিএসআর ফান্ড ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শক্তিশালী ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া ইকোসিস্টেম গড়ে তোলার পাশাপাশি বিদেশে কর্মরত দেশীয় বিশেষজ্ঞদের বিশেষ ফেলোশিপের মাধ্যমে দেশের কারিকুলাম ও শিল্প বিকাশে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

‘স্টেম ফর অ্যা ফিচার-রেডি বাংলাদেশ : বিল্ডিং দ্য ব্যাকবোন অব দ্য ইনোভেটিভ ইকোনোমি’ শীর্ষক এই সেমিনারের সঞ্চালনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা প্রধান এস কিয়াং কো, দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা তানভীর মোহাম্মদ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি-আইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম প্রমুখ। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯৯৯-এ কল পেয়ে গাইবান্ধার মহিলা মাদরাসায় পুলিশ, ঘটনা তদন্তে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


৯৯৯-এ কল পেয়ে গাইবান্ধার মহিলা মাদরাসায় পুলিশ, ঘটনা তদন্তে

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দিনের দিশারী মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা হাছান আলীর বিরুদ্ধে একটি সাবেক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে, ওই ছাত্রীর পরিবারের সদস্যরা মাদরাসায় গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটকে রাখেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।

সকাল সাড়ে ১০টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

মাদরাসা-সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালী ইউনিয়নের পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের ওই ব্যক্তি শুক্রবার সকালে তার স্ত্রী, পরিবারের কয়েকজন সদস্য ও তার মেয়েকে নিয়ে মাদরাসা প্রাঙ্গণে যান। মেয়েটি ওই মাদরাসার সাবেক ছাত্রী। এ সময় মাদরাসা এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় লোকজন তাদের আটকে রাখেন। পরে মাদরাসা কর্তৃপক্ষ ৯৯৯ নম্বরে ফোন করলে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই ছাত্রীর মা ও পরিবারের অন্য সদস্যদের থানায় নিয়ে যায়।

মাদরাসা কর্তৃপক্ষের দাবি, প্রায় এক মাস আগে মাদরাসার প্রতিষ্ঠাতা হাছান আলীর বিরুদ্ধে ওই সাবেক ছাত্রীকে স্পর্শ করার অভিযোগ ওঠে। পরে এ অভিযোগের সূত্র ধরে হাছান আলীর কাছে টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় কয়েক দিন আগে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন বলেও দাবি করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

অভিযোগের বিষয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাছান আলী বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। তিনি দাবি করেন, ওই ছাত্রীকে তিনি সন্তানের মতো দেখতেন। দরিদ্র পরিবারের হওয়ায় তার কাছ থেকে প্রতি মাসে ৫০০ টাকা কম নেওয়া হতো বলেও জানান তিনি।

অন্যদিকে ছাত্রীর বাবা বলেন, তারা কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে আসেননি। তারা কোনো মব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাও করেননি। তারা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান। প্রতিশোধ চান না। তার মেয়ের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হুদা বলেন, স্থানীয়দের হাতে আটক ছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এরপর ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হবে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তিনিও ঘটনাস্থলে গিয়েছিলেন। মেয়ের পরিবারের অভিযোগ থাকায় তাদের থানায় নিয়ে আসা হয়েছে। থানায় নেওয়ার অন্য কোনো কারণ নেই। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%