প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মহব্বতে মোস্তফা’ সন্ধ্যা আয়োজন করা হয়েছে, যা মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তিকে হৃদয়ে ধারণ করে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানটি শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’-এর উদ্যোগে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘হামদ-নাত পরিবেশনা, কাওয়ালি, রাসুলপ্রেমের কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর পরিবেশনায়’ অংশগ্রহণ করেন। ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘তালা‘আল বাদরু আলাইনা’, ‘কামলিওয়ালা’, ‘নবী মোর পরশমণি’, ‘জাহানের সর্দার তুমি’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’, ‘ইয়া সাইয়্যিদিনা’সহ বিভিন্ন নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি মুখর হয়ে ওঠে।
নাত পরিবেশনায় ছিলেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পরিচালক আবু সুফিয়ান, সহকারী পরিচালক ইয়াছিন আরাফাত, ওয়ায়েস কুরুনী, হাদিউল ইসলাম, সাইফ উদ্দিন, আল মামুন, মাসুদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পরিচালক আবু সুফিয়ান বলেন, ‘মহব্বতে মোস্তফা’ আয়োজনের মূল উদ্দেশ্য হলো মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তার আদর্শের প্রতি সম্মান প্রকাশ করা। তিনি উল্লেখ করেন, নবীজি (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, মানবিকতা ও ন্যায়বিচারের অনন্য আদর্শ রেখে গেছেন। তার পবিত্র জীবন ও শিক্ষা আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে অনুসরণ করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মাঝে মহানবী (সা.)-এর আদর্শ ও চরিত্রের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নবীপ্রেমের চেতনা শিক্ষার্থীদের মাঝে আরও গভীরভাবে ছড়িয়ে পড়ুক, এটি আমাদের প্রত্যাশা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন