০৩:৪১ পি.এম
প্রথম টেস্টে টাইগারদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। সুতরাং, দ্বিতীয় ম্যাচে জয় না পেলে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারবে মাইটি অস্ট্রেলিয়া। এই কারণে ম্যাকাইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। সেই লক্ষ্যে ডারউইন টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে অজি দলের কর্মকর্তারা।
জ্যাক ওয়েদারাল্ডের বদলে একাদশে ঢুকেছেন ম্যাট রেনশ। বাদবাকি জায়গাগুলোতে আর কোনো পরিবর্তন নেই। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে আছেন নাথান লায়ন।
এছাড়া তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউড আছেন একাদশে। অলরাউন্ডার বিউ ওয়েবস্টারও রয়েছেন একাদশে। বাইরে রাখা হয়েছে স্কট বোল্যান্ড।
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
আগামীকাল ২২ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে গড়াচ্ছে ম্যাকাই টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
ম্যাকাই টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ হলো: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন