প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ফোন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাকিব (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরিফ উদ্দিন নামের একজন যুবক জানিয়েছেন, কামাল বাজারের লায়লা সেন্টারের সামনে সাকিবকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে, মোবাইল ফোন নিয়ে সাকিবের সঙ্গে এক যুবকের বিরোধ হয়েছিল। এর জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহভাজনদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত সাকিব চান্দগাঁও থানার সিএমবির আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির বাসিন্দা ছিলেন। তার বাবার নাম নজুম উদ্দিন এবং মায়ের নাম রুজি আক্তার।
তবে আপাতত জানা যায়নি যে, তাকে ছুরিকাঘাত করেছে কারা। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন