০৮:১৭ পি.এম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন যে, দেশের স্বার্থে কোথাও কোনো ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, দেশকে বুকে ধারণ করে চলতে হবে। ভবিষ্যতের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার পরিচয় একটাই- বাংলাদেশি। বিএনপির আদর্শও হচ্ছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে দেশ গঠন করা।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, যারা ফ্যাসিবাদী শক্তি হিসেবে জনগণের দ্বারা বিতাড়িত হয়েছে, তারা আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে।
কিন্তু তাদের কোনো লাভ হবে না। তিনি যোগ করেন, যদি আমরা সজাগ ও ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন