ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জানালা খোলা রেখে টিভি দেখার সময় গুলি লাগে জেসমিনের শরীরে


জানালা খোলা রেখে টিভি দেখার সময় গুলি লাগে জেসমিনের শরীরে

রাজধানীর একটি ঘরের ভেতর টেলিভিশন দেখার সময় আকস্মিকভাবে বাইরে থেকে আসা গুলিতে গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ।

এই ঘটনা ঘটে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে, তার অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

গুলিবিদ্ধ জেসমিন বেগম (৩৮) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে তারা দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসায় ভাড়া বসবাস করছেন।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

জেসমিনের ছেলে মাজিদুল ইসলাম ইয়াসিন জানিয়েছেন, তারা দারুস সালামের মাদবরবাড়ি মসজিদের পাশে একটি টিনশেড বাসায় বসবাস করেন। তার বাবা আব্দুল মান্নান পেশায় দিনমজুর। শনিবার রাত সাড়ে আটটার দিকে তার মা ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এই সময়, কোনো কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার ডান হাতে লাগে। গুলির শব্দ ও মায়ের আর্তচিৎকারে তিনি এবং পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত ঘরে ছুটে যান এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

তবে, ঠিক কী কারণে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে তিনি অবগত নন। তার পরিবারের অন্য সদস্যরাও সুনির্দিষ্ট কোনো কারণ বা শত্রুতার কথা জানাতে পারেননি।

ভুক্তভোগীর স্বামী আব্দুল মান্নান এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ৩০ বছর পূর্তি নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


আজ ৩০ বছর পূর্তি নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকীর

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত। তিনি যেন এসেছিলেন এবং জয় করে নিয়েছিলেন কোটি ভক্তের হৃদয়। সালমান শাহ ছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের বাঁক ঘোরানো এক তুমুল জনপ্রিয় অভিনেতা এবং ফ্যাশন আইকন। ঢালিউড সিনেমার অমর নায়ক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

তার অকালপ্রয়াণের তিন দশক পরেও সেই ভালোবাসা একটুও কমেনি। বরং সময়ের সাথে সাথে সালমান শাহ বাংলা চলচ্চিত্রের নস্টালজিয়ার অন্যতম নাম হয়ে উঠেছেন। তার সিনেমা মানে নব্বইয়ের দশকের রোমান্টিকতা, তারুণ্যের আবেগ এবং দর্শকের ভালোবাসায় ভরা এক স্বর্ণালি অধ্যায়।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) এই স্বপ্নের নায়ককে হারানোর ৩০ বছর পূর্ণ হলো। মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুবার্ষিকী এলেই বিশেষ শহরের দাড়িয়া পাড়ার নানার বাসায় ভক্তদের আসা যাওয়ার সংখ্যা বাড়তে থাকে। কারণ এই বাসাতেই সালমান শাহের ছোটবেলা কেটেছে।

সালমানের মামা কুমকুম জানান, দূরন্ত সময়টা তিনি সেখানেই কাটিয়েছেন। বাংলাদেশের সিনেমার ইতিহাসে সালমান শাহ ছিলেন এক সৃষ্টিকারী নায়ক। দেখতে দেখতে তার মৃত্যুর ৩০ বছর পেরিয়ে গেছে। মৃত্যুর এত বছর পরেও তিনি এখনো আকাশচুম্বী জনপ্রিয়, এবং দর্শকের প্রিয় নায়ক তিনিই। টিভি পর্দায় যখন তার সিনেমা প্রচার হয়, দর্শক আগ্রহ নিয়ে তা দেখেন। তার অভিনীত সিনেমার গান টিভিতে প্রচার হলে দর্শক তা এড়িয়ে যেতে পারেন না। ডিজিটাল ম্যাপ দেখুন।

এমনও দেখা গেছে যে, পাশাপাশি দুটি চ্যানেলে একটিতে নতুন কোনো সিনেমা প্রচার হচ্ছে, আবার অন্যটিতে সালমান শাহ’র সিনেমা। তখন দর্শক যেন সালমান শাহ’র সিনেমা দেখার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করেন। আবার শুধুমাত্র সালমান শাহ’র সিনেমার ক্ষেত্রেই এমন দেখা গেছে যে, সিনেমা প্রচারের সময় নারী-পুরুষ দর্শক শুধুমাত্র সালমান শাহ’র পারফর্ম্যান্সই বেশি উপভোগ করেন। তার সঙ্গে কে আছেন, তা কখনোই জরুরি বিষয় নয় দর্শকের কাছে।

মৃত্যুর এত বছর পরেও সালমান শাহ তার দুর্দান্ত অভিনয় এবং ফ্যাশনের মাধ্যমে আজো দর্শকের হৃদয়ে গেঁথে আছেন। সবার প্রিয় নায়ক সালমান শাহ’র জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী এবং মাতা নীলা চৌধুরী। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে এবং নানার বাড়ি দারিয়া পাড়ায়।

এখন সেই বাড়ির নাম ‘সালমান শাহ হাউজ’। তার নানা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন। অভিনয়ে সালমানও তাই সেই নানার কারণে আসেন। স্কুলে পড়ার সময় সালমান বন্ধুমহলে সংগীতশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাস করেন তিনি। চলচ্চিত্রে আসার আগেই ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তার স্ত্রী ছিলেন সামিরা হক।

যদিও সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পান সালমান শাহ। তবে তার আগেই তিনি নাটকে অভিনয় শুরু করেন। মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সালমান শাহ’র অভিনয় জীবন শুরু হয়। ওই নাটকের কেন্দ্রীয় চরিত্রে তৌকীর আহমেদ অভিনয় করলেও সালমান শাহ’র চরিত্রটি ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আরো বেশকিছু নাটকে অভিনয় করে তিনি দারুণ প্রশংসিত হন। সিনেমার পাশাপাশি নাটকেও তার উপস্থিতি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। স্মার্ট টিভি বাছুন।

যদিও মৌসুমীর সঙ্গে সিনেমাতে সালমানের অভিষেক ঘটে। পরবর্তীতে মৌসুমীর সঙ্গে আরো দুটি সিনেমা ‘স্নেহ’, ‘অন্তরে অন্তরে’তে অভিনয় করলেও আর কোনো সিনেমাতে তাদের দেখা যায়নি। শাবনূরের সঙ্গেই বেশি সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ। যে জুটিকে এখনো সিনেমার অন্যতম সেরা জুটি হিসেবে আখ্যা দেওয়া হয়।

সালমান শাহের সঙ্গে জুটি হয়ে আরো অভিনয় করেছিলেন শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা এবং কাঞ্চি।

সালমানের মৃত্যুর এত বছর পরেও বাংলা সিনেমাতে অনেক নায়কের আবির্ভাব ঘটলেও, অভিনয় এবং ফ্যাশনের মাধ্যমে আর কোনো নায়ক আজ পর্যন্ত সালমান শাহর জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেনি। অনেক চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকের ভাষ্যমতে, সালমান শাহ ছিলেন ধুমকেতুর মতো, এসেছিলেন, দেখেছিলেন, জয় করেছিলেন এবং আবার চলে গেছেন।

কোনো নায়কের মৃত্যুর এত বছর পরেও ভক্তদের হৃদয়ে এতটা ভালোবাসা নিয়ে বেঁচে থাকার দৃষ্টান্ত পৃথিবীর আর কোনো দেশের কোনো নায়কের ক্ষেত্রে দেখা যায়নি। যে সময়টাতে সালমান চলে যান, সেই সময়টাতে যারা ছোট ছিলেন, তাদের কাছে সালমান শাহ ছোটবেলার গল্পের বিষয় ছিলেন। তারা মনে মনে স্বপ্ন দেখেন, ইস! যদি একবার ফিরে আসতেন সালমান শাহ। কিন্তু মৃত্যুই সত্য, যে চলে যায় সে চলে যায় এবং ফিরে আসেনা কখনো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের সাহারানপুরে ১৫০ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


ভারতের সাহারানপুরে ১৫০ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুর জেলায় ভোরের অন্ধকারে স্থানীয় প্রশাসন প্রায় ১৫০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে সাহারানপুর কালেক্টরেট চত্বরে অবস্থিত ‘গরিব নওয়াজ আল মারুফ’ নামের মসজিদটিতে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযানের সময় স্থানীয় প্রশাসন পুরো এলাকা কার্যত অবরুদ্ধ করে ফেলে। বিপুলসংখ্যক পুলিশ, প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (পিএসি) এবং অন্যান্য নিরাপত্তাকর্মী মোতায়েন করে কালেক্টরেট চত্বরের সব প্রবেশপথ নিয়ন্ত্রণে নেওয়া হয়।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মসজিদটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছিল। তারা আদালতে যুক্তি দেয় যে, বিরোধের কেন্দ্রে থাকা ৩১৫ বর্গমিটার জমি রাজস্ব নথিতে কালেক্টরেটের সরকারি সম্পত্তি হিসেবে নথিভুক্ত রয়েছে।

জানা গেছে, ২০২৫ সালে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং দল’-এর এক সাবেক নেতা কালেক্টরেট চত্বরে সরকারি জমি দখলের অভিযোগ আনলে রাজস্ব বিভাগ তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে গত জুলাই মাসে সিটি ম্যাজিস্ট্রেট মসজিদটিকে ‘অনুমোদনহীন স্থাপনা’ আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে তা খালি করার নির্দেশ দেন। একই সঙ্গে উত্তরপ্রদেশ পাবলিক প্রিমাইসেস আইনের আওতায় উচ্ছেদের পাশাপাশি প্রায় ৬ কোটি ৪১ লাখ রুপি জরিমানা নির্ধারণ করা হয়।

তবে মসজিদ পরিচালনা কমিটি উচ্ছেদের প্রশাসনিক যৌক্তিকতা উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, মসজিদটি প্রায় ১৫০ বছরের বেশি পুরোনো এবং এ সংক্রান্ত সঠিক আইনি নথি তাদের কাছে রয়েছে। মসজিদের মুতাওয়াল্লি (তত্ত্বাবধায়ক) তানভীর আহমেদ জানান, সাহারানপুর কালেক্টরেট ভবন তৈরিরও আগে ব্রিটিশ আমলে এই মসজিদ নির্মিত হয়। ঐতিহাসিক নথি অনুযায়ী, ১৯১১ সালে এই মসজিদে বিদ্যুৎ সংযোগ নেওয়ারও সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর নিষ্প্রভতা, আল নাসরের মৌসুমের প্রথম হার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


রোনালদোর নিষ্প্রভতা, আল নাসরের মৌসুমের প্রথম হার

সৌদি প্রো লিগের পঞ্চম রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল আল-নাসর, প্রতিপক্ষ ছিল আল-ইত্তিহাদ। এই ম্যাচে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের সেরাটা দিতে পারেননি। অপরদিকে, দুর্দান্ত ফুটবল খেলে ২-১ গোলের জয় তুলে নিয়েছে আল-ইত্তিহাদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রথমার্ধে অল-আউট ফুটবল খেলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ইত্তিহাদ। বিরতির পর সমতায় ফিরতে আক্রমণের ঝড় তুললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আল-নাসর।

এই হারের ফলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আল-নাসর। অন্যদিকে, সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আরও মজবুত অবস্থান করেছে আল-হিলাল। জয় পাওয়ার ফলে আল-ইত্তিহাদ ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে।

ম্যাচের বাঁশি বাজতেই আল-ইত্তিহাদ আক্রমণাত্মক ফুটবলে আল-নাসরকে চেপে ধরে। হাই-প্রেসিং ফুটবলে 'দ্য গ্লোবাল ক্লাব' খ্যাত আল-নাসরকে নিজেদের অর্ধে বন্দি করে ফেলে তারা। পেছন থেকে বিল্ড-আপ করে অ্যাটাকে ওঠার সব রাস্তা বন্ধ করে দেয় আল-ইত্তিহাদ।

প্রতিপক্ষের এমন দমবন্ধ করা আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়ে আল-নাসরের রক্ষণভাগ। প্রথম কয়েক মিনিটের মধ্যেই ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় আল-ইত্তিহাদ।

এই চেপে রাখার সুফল পেতেও বেশি দেরি হয়নি। খেলার বয়স মাত্র চার মিনিট না হতেই আল-নাসরের জালে বল জড়িয়ে আল-ইত্তিহাদকে দুর্দান্ত সূচনা এনে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড জর্জ ইলেনিকেনা।

প্রথম গোলের পরও আক্রমণে আরও গতি বাড়ায় আল-ইত্তিহাদ। ব্যবধান বাড়াতে গোলক্ষুধায় মরিয়া হয়ে ওঠে তারা। ১৫ মিনিটের মাথায় আবারও আল-নাসরের জালে বল পাঠান ইলেনিকেনা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রেফারির অফসাইডের বাঁশিতে বাতিল হয় গোলটি।

তবে ইলেনিকেনাকে রোখা যায়নি বেশি সময়। প্রথম গোল বাতিলের ধাক্কা সামলে ২২ মিনিটের মাথায় আবারও জ্বলে ওঠেন এই নাইজেরিয়ান। নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করা গোলটি তুলে নেন তিনি।

তবে ধীরে ধীরে নিজেদের খোলস ছেড়ে বের হতে শুরু করে আল-নাসর। শুরুর ভুলগুলো শুধরে নিয়ে আল-ইত্তিহাদের জোড়া চাপ সামলে আক্রমণে উঠতে শুরু করে রোনালদোরা।

ধীরে ধীরে ম্যাচের ছন্দ ফিরে পায় আল-নাসর। ৩৬ মিনিটের মাথায় চোখধাঁধানো এক দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে আল-ইত্তিহাদের লিড অর্ধেক করে দেন অ্যান্জেলো।

তার এই দুর্দান্ত গোলে বিরতিতে যাওয়ার আগেই ম্যাচে ফেরার আশা জিইয়ে রাখে আল-নাসর। তবে ম্যাচের পুরো সময় খেলে কোনো গোলের দেখা পাননি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


আজ পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে শপথ গ্রহণের জন্য আজ অনুষ্ঠানে উপস্থিত করা হবে।

শপথ বাক্য পাঠ করার জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে উপস্থিত থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করেছেন।

তিনি সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যে সময় আগে ঘটে, সে পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে বহাল থাকবেন।

নাজমুজ্জামান ভূঁইয়ার শিক্ষকতা জীবনের সূচনা ঘটে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (এআইইউবি)। তিনি ২০০২ সালের ১৪ জানুয়ারি থেকে ২০০৩ সালের ২৮ অক্টোবর পর্যন্ত সেখানে শিক্ষকতা করেন। এরপর ২০০৩ সালের ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তার একাডেমিক ও পেশাগত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ৩১ আগস্ট পর্যন্ত লন্ডনে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন অব দ্য ইউনাইটেড কিংডমের আঞ্চলিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবেও কাজ করেছেন। এছাড়া, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইউবি)-এর স্কুল অব ল-এর ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নাজমুজ্জামান ভূঁইয়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ব্রিটিশ কমনওয়েলথ স্কলারশিপের আওতায় তিনি এই ডিগ্রি লাভ করেন। তার পিএইচডির বিষয় ছিল মিডিয়া আইন।

আন্তর্জাতিক আইন নিয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। নাজমুজ্জামান ভূঁইয়া এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর নির্বাহী পরিষদের সদস্য। একই সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের বর্তমান ভাইস প্রেসিডেন্ট হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%