০৩:৩৭ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তির নাম লিটন মিয়া, যিনি ৪৫ বছর বয়সী। শনিবার (১৮ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের বড় ছেলে রাসেল আমিন জানিয়েছেন, তার ছোট ভাই সোহেল মানসিক রোগে আক্রান্ত। সোহেল মাঝে মাঝে ভালো থাকে, আবার কখনো খারাপ (পাগল) হয়ে যায়। এই কারণে তাকে মাঝে মাঝে মেন্টাল হাসপাতালে ভর্তি করতে হয়।
রাসেল আমিন বলেন, গত ২৮ সেপ্টেম্বর রাতে সোহেল মোবাইল দেখছিল। তার বাবা তাকে মোবাইল বন্ধ করতে বলেছিলেন। এরপর সবাই রাতের খাবার শেষে নিজেদের রুমে ঘুমাতে চলে যান। মা সানু বেগম সবার খোঁজ খবর নিয়ে নিজের রুমে ঘুমাতে যান। এই সময় সোহেল হঠাৎ করে তার বাবা-মায়ের রুমে গিয়ে তাদের ছুরিকাঘাত শুরু করে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আরও জানান, পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ছেলেকে আটক করে পাবনায় মেন্টাল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার মাধ্যমে মা সুস্থ হয়ে গেলেও, বাবা গতরাতে মারা যান।
নিহতের স্বজনদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো অভিযোগ নেই। নিহতের বড় ছেলে রাসেল আমিন জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে (যাত্রাবাড়ী) অবগত করা হয়েছে।
লিটন মিয়া ডেমরা কোনাপাড়া আদর্শবাগ এলাকায় তার পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি তিন ছেলের জনক ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন