প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর একটি ঘরের ভেতর টেলিভিশন দেখার সময় আকস্মিকভাবে বাইরে থেকে আসা গুলিতে গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ।
এই ঘটনা ঘটে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে, তার অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
গুলিবিদ্ধ জেসমিন বেগম (৩৮) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে তারা দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসায় ভাড়া বসবাস করছেন।
জেসমিনের ছেলে মাজিদুল ইসলাম ইয়াসিন জানিয়েছেন, তারা দারুস সালামের মাদবরবাড়ি মসজিদের পাশে একটি টিনশেড বাসায় বসবাস করেন। তার বাবা আব্দুল মান্নান পেশায় দিনমজুর। শনিবার রাত সাড়ে আটটার দিকে তার মা ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এই সময়, কোনো কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার ডান হাতে লাগে। গুলির শব্দ ও মায়ের আর্তচিৎকারে তিনি এবং পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত ঘরে ছুটে যান এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
তবে, ঠিক কী কারণে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে তিনি অবগত নন। তার পরিবারের অন্য সদস্যরাও সুনির্দিষ্ট কোনো কারণ বা শত্রুতার কথা জানাতে পারেননি।
ভুক্তভোগীর স্বামী আব্দুল মান্নান এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন