প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে শপথ গ্রহণের জন্য আজ অনুষ্ঠানে উপস্থিত করা হবে।
শপথ বাক্য পাঠ করার জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে উপস্থিত থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করেছেন।
তিনি সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যে সময় আগে ঘটে, সে পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে বহাল থাকবেন।
নাজমুজ্জামান ভূঁইয়ার শিক্ষকতা জীবনের সূচনা ঘটে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (এআইইউবি)। তিনি ২০০২ সালের ১৪ জানুয়ারি থেকে ২০০৩ সালের ২৮ অক্টোবর পর্যন্ত সেখানে শিক্ষকতা করেন। এরপর ২০০৩ সালের ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তার একাডেমিক ও পেশাগত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ৩১ আগস্ট পর্যন্ত লন্ডনে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন অব দ্য ইউনাইটেড কিংডমের আঞ্চলিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবেও কাজ করেছেন। এছাড়া, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইউবি)-এর স্কুল অব ল-এর ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নাজমুজ্জামান ভূঁইয়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ব্রিটিশ কমনওয়েলথ স্কলারশিপের আওতায় তিনি এই ডিগ্রি লাভ করেন। তার পিএইচডির বিষয় ছিল মিডিয়া আইন।
আন্তর্জাতিক আইন নিয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। নাজমুজ্জামান ভূঁইয়া এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর নির্বাহী পরিষদের সদস্য। একই সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের বর্তমান ভাইস প্রেসিডেন্ট হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন