১১:১৪ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি ইরান তার গুপ্তহত্যার চেষ্টা করে, তাহলে দেশটির ওপর ‘হাজার হাজার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি আরও ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকিও দিয়েছেন।
শনিবার (১১ জুলাই) ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে এ হুমকিটি দেন তিনি।
ট্রাম্প বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। এরপর আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি এও জানিয়েছেন, যদি ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট, অর্থাৎ তাকে গুপ্তহত্যা বা গুপ্তহত্যার চেষ্টা করে, তাহলে এ ব্যবস্থা নেওয়া হবে!
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীকে এ বিষয়ে ইতিমধ্যে এক বছরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।
এদিকে, ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। তিনি বলছেন, যদি ওয়াশিংটন সমঝোতা থেকে সরে যায়, তাহলে আত্মরক্ষার জন্য ইরান সর্বদা প্রস্তুত রয়েছে।
গালিবাফ জানিয়েছেন, তারা কখনোই তাদের দেশকে রক্ষা করার প্রস্তুতি বন্ধ করেননি। তিনি আরও বলেন, আমেরিকানরা যেকোনো মুহূর্তে সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তারা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত।
তিনি যুদ্ধের অবসান ঘটানোর গুরুত্বের উপরও জোর দেন এবং জানান, বিশ্বের দেশগুলোর জন্য এটি একটি অগ্রাধিকার। তবে, তিনি আরও বলেন, সবার জানা উচিত, ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের কখনো অবসান হবে না।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন