ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্রান্সের ভয় পাওয়ার থাকলে, সেটা আমাদেরই: ইয়ামাল


ফ্রান্সের ভয় পাওয়ার থাকলে, সেটা আমাদেরই: ইয়ামাল

বেলজিয়ামকে হারানোর মাধ্যমে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে স্পেন। সেমিফাইনালটি তাদের জন্য একটি ফাইনালের মতো। কারণ এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, যারা দুর্দান্ত ফর্মে আছে। তারা ৬ ম্যাচের মধ্যে সকলটিতেই জয়ী হয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ফ্রান্স ও স্পেনের সেমিফাইনালটি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এই ম্যাচের কথা উল্লেখ করে লামিলে ইয়ামাল বলেছেন, তারা ফ্রান্সকে ভয় পাচ্ছেন না। বরং ফ্রান্সেরই স্পেনকে ভয়ের মধ্যে থাকা উচিত। এর পেছনে যুক্তিও তুলে ধরেছেন তিনি। কারণ শেষ দুই দেখায়ই ফ্রান্সের বিরুদ্ধে তাদের জয় রয়েছে।

ইয়ামাল বলেন, ‘ফ্রান্সের যদি কাউকে ভয় পেতে হয়, তাহলে সেটা আমরা। আমরা এর আগেও তাদের বিদায় করেছি। আমরা তাদের দুবার হারিয়েছি। সত্যি বলতে, আমার মতে, এই বিশ্বকাপের সেরা দুই দলই আমরা এবং ফ্রান্স। কী হবে সেটা মাঠেই দেখা যাবে, তবে আমরা তাদের মোটেও ভয় পাই না।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ইয়ামাল ফ্রান্স সম্পর্কে একই বক্তব্য দিয়েছিলেন নকআউটের প্রথম ম্যাচে নামার আগে। তার মতে, দিদিয়ের দেশমের ফ্রান্স স্পেনের চেয়ে ভাল দল নয়। এমনকি তিনি দৃঢ় বিশ্বাস করেন যে, উত্তর আমেরিকার চলমান বিশ্বকাপের ট্রফিটি শেষ পর্যন্ত স্পেনই জিতবে।

কোপ-এর তিয়েম্পো দে খুয়েগো অনুষ্ঠানে ইয়ামাল বলেন, ‘এমন কোনো দল নেই, যাকে হারানো অসম্ভব। ফ্রান্স আমাদের চেয়ে ভালো নয়। ইউরো চ্যাম্পিয়নশিপে তারা আমাদের হারাতে পারেনি। এখানে কোনো ফেভারিট নেই। কেউই আমাদের চেয়ে এগিয়ে নেই। কোনো টুর্নামেন্ট শুরু হলে আমি সবসময় ভাবি, আমরাই জিতব। এখন আমার মাথায় একটাই চিন্তা; আমরাই বিশ্বকাপ জিতব।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস, চট্টগ্রামে ২০ বছরে প্রাণহানি ৪০০ জনের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩১ এম


পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস, চট্টগ্রামে ২০ বছরে প্রাণহানি ৪০০ জনের

গত কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজারে, ভারি বৃষ্টির ঘটনা ঘটে। তবে আজ থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া অফিস একটি পূর্বাভাস দিয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ এই তথ্য জানান। তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ অঞ্চলগুলোতে বৃষ্টি কমে আসবে। তবে উত্তরবঙ্গে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। বিশেষ করে রংপুর ও ময়মনসিংহ অঞ্চলগুলোতে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।’

এছাড়া, সন্ধ্যা পর্যন্ত সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকবে। এই আবহাওয়াবিদ সতর্ক করে বলেন, ‘সমুদ্রে মাছ ধরার টলারসহ অন্যান্য যানের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।’

পাশাপাশি, সাগরে সৃষ্ট লঘুচাপ দুর্বল হয়ে গেছে। তবে বায়ুর প্রভাবে সারাদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় রইল বলেও জানান বজলুর রশিদ।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটের জাফলংয়ে ১৫৬ মিলিমিটার। আজ সকাল ৯টা পর্যন্ত সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সেলফিও তুললেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৪০ এম


ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সেলফিও তুললেন

ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তির অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে পৌঁছান তিনি। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

এরপর প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের পর বেলুন এবং কবুতর উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন তিনি। তার আগমনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাস ও তার আশপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢামেকে নির্মাণাধীন দুটি ছাত্রীর হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করেন তিনি।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারেক রহমান। এই অনুষ্ঠানের মাধ্যমের স্বাস্থ্য খাত সম্পর্কিত একাধিক প্রকল্প ঘোষণার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পথচারীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ইবি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ এম


পথচারীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ইবি শিক্ষার্থী

মধ্যরাতে এক পথচারীর ওপর মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। তবে শিক্ষার্থীরা তাদের দাবি করেছেন যে, কথোপকথনের এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে উভয়ের মানিব্যাগ ও মোবাইল সেখানে পড়ে যায়। ঐ পড়া মানিব্যাগ ও মোবাইল তুলে তারা ফেরত দিয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ত্রিবেণী রোডে 'ভাই ভাই' মেসের সামনে এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত পথচারীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহত পথচারীর নাম শওকত জামান (৩০)। তিনি শেখপাড়ার (শৈলকূপা) উত্তর পদমদীর ইদ্রিস আলী বিশ্বাসের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন 'আসিফ' মেসে অবস্থান করছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২৪-২৫ বর্ষের ৪ জন শিক্ষার্থী। রাত ২ টায় শেখপাড়া বাজারে চা খেতে বের হয়ে ফেরার পথে এক পথচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়ে মারধরের পর্যায়ে চলে যায়।

পাশ থেকে ঘটনাস্থলে লোকজন এসে দেখেন পথচারীর মাথায় আঘাত লেগে রক্ত বের হচ্ছে। প্রক্টররিয়াল বডি ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে আহত পথচারীকে উদ্ধার করে মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাথমিক চিকিৎসার পরে প্রক্টর অফিসে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে মীমাংসার কাজ সম্পন্ন হয়।

আহত পথচারী শওকত বলেন, আমি বালু ব্যবসায়ী। ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। রাস্তায় একজন শিক্ষার্থী এক মিনিট কথা বলার জন্য মোবাইলটা ধার নেন। আমি মোবাইলটি দিলাম, কিন্তু কল না দিয়ে মোবাইল নিয়ে সামনে এগোচ্ছিলেন। তখন আমি বুঝতে পারার পর গালি দিলাম—এটা সত্য কথা। আরেকজন আমার মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং পাশ থেকে টেবিলের ভাঙা-খুটি দিয়ে মারেন। আমার মানিব্যাগে ৪০ হাজার টাকা ছিল, এখন আমি ১০ হাজার পেয়েছি কিন্তু আরও ৩০ হাজার পাচ্ছি না।

অভিযুক্ত এক শিক্ষার্থী বলেন, শেখপাড়া বাজার থেকে চা খেয়ে ফেরার পথে 'ভাই ভাই' মেসের সামনে আমাকে উদ্দেশ্য করে বকাবকি করছিলেন শওকত। তখন আমি বলি, ভাই কেন বকছেন? তখন তিনি ধাক্কা মারে এবং আমি মাটিতে পড়ে যাই। তখন আমার বন্ধুরা এসে আমাকে উদ্ধার করেন।

অভিযুক্ত আরেক শিক্ষার্থী বলেন, এক বন্ধুর সঙ্গে ঐ ব্যক্তির কথোপকথনের এক পর্যায়ে ধস্তাধস্তি হয়, তখন গিয়ে দেখি দুইজনই মাটিতে পড়ে আছে। সেই সময় মাটিতে ফোন ও মানিব্যাগ পড়ে যায়। তখন আমি তুলে নিয়ে মোবাইল ও মানিব্যাগ ফেরত দিই। আমাদের সকলের মোবাইলে ব্যালেন্স আছে, আমরা কেন মোবাইল নিতে চাইবো? ছিনিয়ে নেওয়ার অভিযোগ ইতিকথা ও ভিত্তিহীন।

জানতে চাইলে কর্তব্যরত ইবি মেডিকেল চিকিৎসক জানান, একজনকে আনা হয়েছিল। তার মাথায় পেরেকের চিহ্ন ছিল, তবে ভিতরে বেশি ঢুকে যায়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মী ও প্রক্টররিয়াল বডি উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দান করেন। রাত ৩টা থেকে ভোর ৪টা পর্যন্ত তাদের উভয় পক্ষের মাঝে আলোচনা করে মীমাংসা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভয়ংকর সুপার এল নিনো ধেয়ে আসছে, ক্ষতি ঠেকাতে বিজ্ঞানীদের নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


ভয়ংকর সুপার এল নিনো ধেয়ে আসছে, ক্ষতি ঠেকাতে বিজ্ঞানীদের নতুন পরিকল্পনা

প্রকৃতির সবচেয়ে শক্তিশালী জলবায়ুগত ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে সুপার এল নিনো। বিজ্ঞানীদের আশঙ্কা, আবারও তৈরি হচ্ছে এমন এক সুপার এল নিনো, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হতে পারে। আর সেই হুমকি মোকাবিলায় এবার সূর্যের আলো সাময়িকভাবে কমিয়ে দেয়ার মতো বিতর্কিত এক ধারণা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা。

কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হতে পারে এবারের সুপার এল নিনো। বিজ্ঞানীরা এমন আশঙ্কাই করছেন। আর সেই শঙ্কার মধ্যে উঠে এসেছে বিতর্কিত এক ধারণা। সূর্যের কিছু আলো সাময়িকভাবে পৃথিবীতে পৌছাতে না দিয়ে এল নিনোর তীব্রতা কমানো যায় কি না, তা নিয়ে চলছে গবেষণা।

সাধারণত প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক উষ্ণতা থেকেই এল নিনো তৈরি হয়। এর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ে তাপমাত্রা, খরা, দাবানল, অতিবৃষ্টি ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা। জলবায়ু পরিবর্তনের কারণে সেই প্রভাব আরও তীব্র হচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন ‘মেরিন ক্লাউড ব্রাইটেনিং’ নামে পরিচিত একটি পদ্ধতি। এই পদ্ধতিতে সমুদ্রের ওপরের মেঘে সূক্ষ্ম কণা ছড়িয়ে মেঘকে আরও বেশি সূর্যালোক প্রতিফলিত করতে সহায়তা করা হয়, যাতে পৃথিবীতে কম তাপ পৌঁছায়।

বাস্তবে এমন পরীক্ষা না চালিয়ে, ২০১৯-২০ সালে অস্ট্রালিয়ার ভয়াবহ দাবানলের ধোঁয়া থেকে তৈরি হওয়া প্রাকৃতিক পরিস্থিতির তথ্য ব্যবহার করেছেন গবেষকরা। তাদের জলবায়ু মডেল বলছে, সঠিক সময়ে এই প্রযুক্তি প্রয়োগ করা গেলে শক্তিশালী এল নিনোর প্রভাব প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হতে পারে।

তবে গবেষকরাই বলছেন, এটি কোনো সমাধান নয়, বরং সম্ভাবনা যাচাইয়ের একটি প্রাথমিক পদক্ষেপ। কারণ, এল নিনো দুর্বল করতে গিয়ে বিপরীতভাবে লা নিনার প্রভাব অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। এর ফলে এশিয়া ও অস্ট্রেলিয়ায় অতিবৃষ্টি এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে নতুন আবহাওয়া সংকট দেখা দিতে পারে।

এছাড়াও, এই প্রযুক্তি বাস্তবায়ন করার মতো সক্ষম যন্ত্রপাতিও এখনও তৈরি হয়নি। এর সঙ্গে রয়েছে পরিবেশগত, রাজনৈতিক ও নৈতিক নানা প্রশ্ন। তাই বিজ্ঞানীদের মতে, সুপার এল নিনোর ক্ষতি কমানোর উপায় হিসেবে বিষয়টি আরও গভীর গবেষণার দাবি রাখে, কিন্তু এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিনহাউস গ্যাস কমানোর বিকল্প নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%