প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বেলজিয়ামকে হারানোর মাধ্যমে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে স্পেন। সেমিফাইনালটি তাদের জন্য একটি ফাইনালের মতো। কারণ এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, যারা দুর্দান্ত ফর্মে আছে। তারা ৬ ম্যাচের মধ্যে সকলটিতেই জয়ী হয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
ফ্রান্স ও স্পেনের সেমিফাইনালটি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এই ম্যাচের কথা উল্লেখ করে লামিলে ইয়ামাল বলেছেন, তারা ফ্রান্সকে ভয় পাচ্ছেন না। বরং ফ্রান্সেরই স্পেনকে ভয়ের মধ্যে থাকা উচিত। এর পেছনে যুক্তিও তুলে ধরেছেন তিনি। কারণ শেষ দুই দেখায়ই ফ্রান্সের বিরুদ্ধে তাদের জয় রয়েছে।
ইয়ামাল বলেন, ‘ফ্রান্সের যদি কাউকে ভয় পেতে হয়, তাহলে সেটা আমরা। আমরা এর আগেও তাদের বিদায় করেছি। আমরা তাদের দুবার হারিয়েছি। সত্যি বলতে, আমার মতে, এই বিশ্বকাপের সেরা দুই দলই আমরা এবং ফ্রান্স। কী হবে সেটা মাঠেই দেখা যাবে, তবে আমরা তাদের মোটেও ভয় পাই না।’
ইয়ামাল ফ্রান্স সম্পর্কে একই বক্তব্য দিয়েছিলেন নকআউটের প্রথম ম্যাচে নামার আগে। তার মতে, দিদিয়ের দেশমের ফ্রান্স স্পেনের চেয়ে ভাল দল নয়। এমনকি তিনি দৃঢ় বিশ্বাস করেন যে, উত্তর আমেরিকার চলমান বিশ্বকাপের ট্রফিটি শেষ পর্যন্ত স্পেনই জিতবে।
কোপ-এর তিয়েম্পো দে খুয়েগো অনুষ্ঠানে ইয়ামাল বলেন, ‘এমন কোনো দল নেই, যাকে হারানো অসম্ভব। ফ্রান্স আমাদের চেয়ে ভালো নয়। ইউরো চ্যাম্পিয়নশিপে তারা আমাদের হারাতে পারেনি। এখানে কোনো ফেভারিট নেই। কেউই আমাদের চেয়ে এগিয়ে নেই। কোনো টুর্নামেন্ট শুরু হলে আমি সবসময় ভাবি, আমরাই জিতব। এখন আমার মাথায় একটাই চিন্তা; আমরাই বিশ্বকাপ জিতব।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন