ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

শাহরুখের প্রস্তাবে বলিউডে গান গাইলেন এড শিরান


শাহরুখের প্রস্তাবে বলিউডে গান গাইলেন এড শিরান

প্রথমবারের মতো বলিউডে গান গাইলেন জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। তবে এই ঘটনার পেছনে কোনো দীর্ঘ পরিকল্পনা বা আনুষ্ঠানিক প্রস্তাব ছিল না। শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্ব এবং তাঁর বাড়ি মান্নাতে একটি সাক্ষাৎ থেকেই এই সুযোগটি তৈরি হয়েছে।

এড শিরান শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’-তে কণ্ঠ দিয়েছেন। গানটিতে তাঁর সঙ্গে রয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির রেকর্ডিংয়ের একটি ভিডিও প্রকাশ করে এ সহযোগিতার পেছনের গল্প তুলে ধরেন এড।

এড জানিয়েছেন, শাহরুখের সঙ্গে প্রথম পরিচয়ের সময়েই তিনি অভিনেতাকে নিজের পরবর্তী সিনেমায় গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শাহরুখ এমনকি এডের বলিউডে প্রথম গান হতে পারে সেটি, এমন ইচ্ছার কথাও জানিয়েছিলেন।

আরও পড়ুন: প্যারিস জ্যাকসন বাবার সম্পদ থেকে ৬০০ মিলিয়ন ডলার দাবি করে আদালতে মামলা

পরবর্তীতে ২০২৫ সালে অরিজিৎ সিংয়ের সঙ্গে ‘স্যাফায়ার’ গান প্রকাশের পর ভারতে যান এড। গানটির ভিডিওতে শাহরুখকে বিশেষভাবে যুক্ত করার অনুরোধ নিয়ে তিনি মান্নাতে হাজির হন। সেখানে শাহরুখের মাধ্যমে সংগীত পরিচালক শচীন-জিগরের সঙ্গে পরিচয় ঘটে তাঁর। মজার বিষয় হলো, পরিচয়ের দিন রাতেই ‘তু মিল যায়ে’ গানের জন্য নিজের অংশ লিখে কণ্ঠ ধারণ করেন এড।

গানটিতে অরিজিৎ সিংকে সহশিল্পী হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ব্রিটিশ গায়ক। অন্যদিকে, এডের প্রকাশ করা ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে বন্ধুকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। বিশেষ করে গানটির হিন্দি অংশ গাওয়ার জন্য এডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে ২ নভেম্বর প্রকাশিত হয় ‘তু মিল যায়ে’। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় বিভিন্ন মাধ্যমে গানটির দর্শকসংখ্যা ৬ কোটি ছাড়িয়ে যায়। শুধু ইউটিউবেই গানটি দেখা হয়েছে ৩ কোটি ৬৩ লাখবার। এর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার গানের ক্ষেত্রে প্রথম ২৪ ঘণ্টায় সর্বোচ্চ দর্শকসংখ্যার রেকর্ড গড়েছে এটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি বোধ করেন শবনম ফারিয়া

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ!’ আসিফ মাহমুদের পোস্টে ৯০ হাজার রিয়্যাকশন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ!’ আসিফ মাহমুদের পোস্টে ৯০ হাজার রিয়্যাকশন

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফিরে আসার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টা নাগাদ নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে আসিফ মাহমুদ উল্লেখ করেছেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

পোস্টের সঙ্গে বিমানের ভেতরে অবস্থানরত একটি ছবি যুক্ত করেছেন তিনি। ছবিতে আসিফের সঙ্গে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে তারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনো তথ্য পোস্টে উল্লেখ করা হয়নি।

এদিকে, প্রতিবেদনটি লেখার সময় সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত ওই পোস্টে ৯০ হাজার রিয়্যাকশন এসেছে। সাড়ে ৪ হাজার নেটিজেন বিভিন্ন মন্তব্য করেছেন এবং দুই শতাধিক ব্যক্তি পোস্টটি শেয়ার করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাড়ি ছেঁটে গোঁফে মামদানি, স্বাস্থ্য সচেতনতার বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


দাড়ি ছেঁটে গোঁফে মামদানি, স্বাস্থ্য সচেতনতার বার্তা

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির পরিচিত চেহারায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এত দিন মুখভর্তি ছাঁটা দাড়িতে দেখা গেলেও, এবার তিনি দাড়ি কামিয়ে শুধুমাত্র গোঁফ রেখেছেন। তার এই নতুন লুক নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এটি ফ্যাশন বা ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, বরং পুরুষদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এমন পরিবর্তন করেছেন মামদানি।

মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত রোববার নিউইয়র্ক ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে পানি বিতরণের সময় নতুন গোঁফ নিয়ে জনসমক্ষে হাজির হন মামদানি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। দাড়ি বাদ দিয়ে ঘন কালো গোঁফ রাখায় অনেকেই তাকে প্রথমে চিনতে পারেননি। এমনকি কয়েকজন দৌড়বিদ তাকে পাশ কাটিয়ে চলে যান।

মামদানির নতুন চেহারা প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। নিউইয়র্ক ম্যাগাজিনের সাময়িকী ‘দ্য কাট’ তাকে ‘মেয়র মাস্ট্যাশ’ নামে অভিহিত করেছে। অন্যদিকে নিউইয়র্ক পোস্ট তার এই পরিবর্তনকে মুখের লোমের ‘এলোমেলো পুনর্বণ্টন’ বলে ব্যঙ্গ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, গোঁফে তাকে বেশি মানাচ্ছে, নাকি আগের দাড়িতেই ভালো দেখাত।

রাজনীতিতে নিজের আলাদা পোশাক ও চেহারার জন্য মামদানি পূর্ব থেকেই পরিচিত। মেয়র পদে নির্বাচনী প্রচারণা শুরুর সময় দক্ষিণ এশীয় ঐতিহ্যবাহী কুর্তা বাদ দিয়ে শরীরের সঙ্গে মানানসই স্যুট পরিধান শুরু করেন তিনি। সেই সঙ্গে ছাঁটা দাড়িও তার পরিচিতির অংশ হয়ে ওঠে। এবারের পরিবর্তন তার রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়ার পর চেহারায় প্রথম বড় ধরনের রূপান্তর হিসেবে দেখা যাচ্ছে।

তবে নতুন গোঁফের পেছনের কারণ নিজেই জানিয়েছেন মামদানি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তিনি জানান, পুরুষদের স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করা ‘মুভেম্বর’ কর্মসূচির প্রতি সমর্থন জানাতেই তিনি গোঁফ রেখেছেন।

প্রতি বছর নভেম্বর মাসে পালিত হয় মুভেম্বর। পুরুষদের প্রোস্টেট ক্যানসার, অণ্ডকোষের ক্যানসার এবং মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে সচেতনতা বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় এর সূচনা হয়। এ কর্মসূচিতে অংশ নিতে পুরুষেরা নভেম্বর মাসজুড়ে গোঁফ রাখেন এবং বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সচেতনতা ও তহবিল সংগ্রহ করেন।

ভিডিওতে নিজের গোঁফের দুই প্রান্তে হাত বুলিয়ে মামদানি বলেন, পুরুষদের স্বাস্থ্য নিয়ে তিনি শুধু কথার কথা বলছেন না। এ সময় ব্রুকলিনের একটি হাসপাতালে নতুন প্রোস্টেট ক্যানসার চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠায় ৪০ লাখ ডলার বিনিয়োগের কথাও তুলে ধরেন তিনি।

তবে ডিসেম্বর এলেই মামদানি গোঁফ রাখবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ভিডিওতে গোঁফ আরও বড় করে দুই পাশে বাঁকানো রাখার পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নও করেন তিনি। জবাবে সিটি কাউন্সিল সদস্য রিটা সি জোসেফ তাকে বলেন, ‘না, আপনি অনেক দূর এগিয়ে যাচ্ছেন।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন।

৪ নভেম্বর বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে তা অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্যগুলো জানান।

রনি উল্লেখ করেন, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রধানমন্ত্রী তারেক রহমান অবমুক্ত করেছেন। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও তিনি অবমুক্ত করেন।

এই স্মারক ডাকটিকিট বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত হয়েছে এবং এটি দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব মো. কামরুজ্জামান এবং ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শ্রমিকদের বেতন সমন্বয়ের জন্য মজুরি বোর্ডের প্রথম সভা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


পোশাক শ্রমিকদের বেতন সমন্বয়ের জন্য মজুরি বোর্ডের প্রথম সভা চলছে

ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা পোশাক শ্রমিকদের বেতন সমন্বয়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে এই সভাটি আয়োজন করা হয়েছে, যেখানে শ্রমিক ও মালিকপক্ষের মনোনীত প্রতিনিধিসহ বোর্ডের ছয় সদস্য উপস্থিত রয়েছেন।

এদিকে, নবগঠিত বোর্ডের চেয়ারম্যান হিসেবে শেখ আশফাকুর রহমানের পরিবর্তে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আজাদ সুবহানীকে নিয়োগ দেওয়া হয়েছে। তার সভাপতিত্বে মালিকপক্ষের প্রতিনিধিরা শিল্পের সক্ষমতা বিবেচনা করে মজুরি নির্ধারণের জন্য নিজেদের যুক্তি উপস্থাপন করছেন। অন্যদিকে, শ্রমিক প্রতিনিধিরা মূল্যস্ফীতি বিবেচনায় কত শতাংশ মজুরি বৃদ্ধি হলে শ্রমিকদের জীবনমান উন্নত হবে সে বিষয়ে মতামত প্রদান করছেন।

উল্লেখ্য, শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে সরকার গত ১ নভেম্বর ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%