০৭:৪২ পি.এম
পটুয়াখালী, ১ নভেম্বর ২০২৬ : আজ পটুয়াখালীতে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যের আলোকে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
আলোচনা সভায় সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুস সাত্তার এবং মেডিকেল অফিসার ডা. মো. তৌফিকুর রহমান রাকিবসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চারটি যুব উদ্যোগের জন্য মোট পাঁচলাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে রাকিব মৎস্য প্রকল্পকে একলাখ টাকা, হৃদয় মৎস্য প্রকল্পকে দুইলাখ টাকা, মরিয়ম হাঁস-মুরগির খামারকে একলাখ এবং নিশাত পোশাক তৈরি প্রকল্পকে একলাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মধ্য রাতে গ্যারেজে আনন্দ পরিবহনের বাসে আগুন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন