০৭:০৫ পি.এম
জয়পুরহাটের জামালগঞ্জ রেলস্টেশন ১৬ বছর পর দ্রুত সময়ের মধ্যে পুনরায় চালু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী, যিনি জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্যও।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের জামালগঞ্জ জিটিসি মোড়ে জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পুনরায় চালু এবং স্টেশনটির ক্লোজিং ডাউন প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত জনসভায় তিনি এ তথ্য প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই মিনিস্ট্রিতে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে, স্টেশনটির রেলের স্লিপার নষ্ট হয়ে গেছে এবং রেলস্টেশনটির প্ল্যাটফর্ম নিচু সেটি উঁচু করার চেষ্টা করবে। পাশাপাশি জামালগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি সম্ভব না হলেও রাজশাহী বা খুলনাগামী যে ট্রেনগুলো আছে, সেই ট্রেনগুলোর যাত্রা বিরতির জন্য চেষ্টা করা হবে। তাছাড়া ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলো যদি সব স্টেশনেই থামে, তাহলে আর সেই ট্রেনগুলো আন্তঃনগর ট্রেন থাকে না।’
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল এবং সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা প্রমুখ।
স্থানীয় এলাকাবাসীরা জানান, জামালগঞ্জ রেলওয়ে স্টেশন দীর্ঘদিন বন্ধ থাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে নানা ভোগান্তির শিকার হচ্ছেন তারা। স্টেশনটি পুনরায় চালু হলে এলাকার মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তাদের বিশ্বাস।
সভাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো।
আরও পড়ুন: ডাকতে গিয়ে যাত্রী দেখেন মিঠাপুকুরে অটোরিকশাচালক মারা গেছেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন