০৪:০৯ পি.এম
নড়াইল পৌর শহরের প্রকৌশলীর বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করার ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, এ সময় প্রায় কোটি টাকার মালামাল ডাকাতি করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (১ নভেম্বর) ভোরে শহরের ভাদুলিডাঙ্গা এলাকায়।
প্রকৌশলী মানিক বিশ্বাস, যিনি মৃত সুধির কুমার বিশ্বাসের পুত্র, সদর পৌর এলাকার ভাদুলিডাঙ্গা থেকে এই ঘটনার শিকার হয়েছেন।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
পুলিশ এবং ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, রোববার ভোরে ২ তলা বিশিষ্ট বাড়ির উত্তর পাশের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে মুখোশধারী ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল। তারা বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। ডাকাতরা আনুমানিক ৩০ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লাখ টাকা এবং একটি দামি ক্যামেরা লুট করে নিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে আমরা তৎপর আছি। মামলা দায়েরসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন