০৭:১২ পি.এম
সিঙ্গাপুরের চায়নাটাউনের একটি জুয়েলারি দোকানে প্রায় ১ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার (যা প্রায় ২ লাখ সিঙ্গাপুর ডলার) মূল্যের একটি হিরা চুরির পরিকল্পনা করে ছিলেন দুই ভারতীয় নাগরিক।
আসল হিরার বদলে তারা একই আকার ও নম্বরের নকল হিরা রেখে পালানোর কৌশল গ্রহণ করেছিলেন। কিন্তু সারা ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে, তারা দেশ ছাড়ার আগে বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এই ঘটনায় ৪১ বছর বয়সী মাঙ্গরোলিয়া মনোজকুমার কুরজিভাইকে সিঙ্গাপুরের আদালতে দুই বছর, দুই মাস এবং দুই সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন। তিনি চুরির অভিযোগ মানার পর গত ১৭ জুলাই আদালত এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
একই মামলার অপর অভিযুক্ত ৩০ বছর বয়সী সেরাসিয়া মিলান রামনিকভাইয়ের বিরুদ্ধে মামলার শুনানি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালতে উপস্থাপিত নথি অনুযায়ী, দুই অভিযুক্ত ব্যক্তি ভিজিট পাসে সিঙ্গাপুরে প্রবেশ করেন। সেখানে মোটামুটি যাওয়ার আগে ভারতের সুরাটে তারা আসল হিরার আকৃতি, ওজন এবং সিরিয়াল নম্বরের সঙ্গে মিল রেখে একটি নকল হিরা তৈরি করেছিলেন। উদ্দেশ্য ছিল দোকানের কর্মীদের চোখ ফাঁকি দিয়ে আসল হিরাটি বদলে নকলটি রেখে চলে যাওয়ার।
পরিকল্পনামাফিক, মনোজকুমার দোকানের বিক্রয় ব্যবস্থাপককে বিভিন্ন গয়না দেখানোর জন্য অনুরোধ করে তাকে ব্যস্ত রাখেন। সে সুযোগে, মিলান মুখে লুকিয়ে রাখা নকল হিরাটি বের করে ৪ দশমিক ৯৫ ক্যারেটের আসল হিরার সঙ্গে অদলবদল করেন। এরপর আসল হিরাটি মুখে লুকিয়ে ফেলেন।
কিন্তু তাদের পরিকল্পনা সফল হয়নি। দোকানের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। দুই ব্যক্তি দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর বিক্রয় ব্যবস্থাপক বিশেষ পরীক্ষার যন্ত্রের মাধ্যমে হিরাটি পরীক্ষা করে বুঝতে পারেন সেটি আসল নয়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ঘটনার পরপরই দুই অভিযুক্ত নির্ধারিত সময়ের আগেই হোটেল থেকে চেক-আউট করেন এবং সেদিন সন্ধ্যায় ভারত অভিমুখী বিমানের টিকিট বুক করেন। কিন্তু চাঙ্গি বিমানবন্দরের টার্মিনাল-৩-এ অভিবাসন কার্যক্রম শেষ করার সময়ে পুলিশ তাদের আটক করে। পরে, মিলানের ব্যাগ তল্লাশি করে চুরি হওয়া আসল হিরাটি উদ্ধার করা হয়।
রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, অভিযুক্তরা শুধুমাত্র চুরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সিঙ্গাপুরে এসেছিলেন। অপরাধ সংঘটনের আগে থেকেই তারা নকল হিরা প্রস্তুত করা, আসল হিরা অদলবদলের কৌশল নির্ধারণ এবং দ্রুত দেশ ছাড়ার পরিকল্পনা করেছে।
অন্যদিকে, দণ্ডপ্রাপ্ত মনোজকুমার আদালতে দোভাষীর মাধ্যমে জানান, ভারতে তার দুই সন্তান রয়েছে। তিনি আদালতের কাছে কম শাস্তির জন্য আবেদন করেছিলেন। তবে অপরাধের প্রকৃতি, পরিকল্পনা এবং আর্থিক ক্ষতির বিষয় বিবেচনায় আদালত এই কারাদণ্ডের রায় দেন।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন