ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাশেদ খান: সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে


রাশেদ খান: সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে। তিনি উল্লেখ করেছেন, ছাত্রলীগের একটি কর্মী পদের জন্য সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, অথচ আজকে তিনি আমাদের নিয়ে বড় বড় কথা বলছেন! শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকলেও যার একটি পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কিভাবে আমাদের নিয়ে কটাক্ষ করতে পারে?

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে তিনি ফেসবুকে একটি পোস্টে এসব কথা বলেন।

রাশেদ খান আরো বলেন, গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, "আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি!"

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

তিনি বলেন, ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে যখন আমরা শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, তখন ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি। তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে!

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে!

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনসিলভানিয়ায় স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, নারীর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


পেনসিলভানিয়ায় স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, নারীর গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পোকোনো পর্বতাঞ্চলের একটি পারিবারিক অবকাশকেন্দ্রে স্বামী ও তিন বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই নারীর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগও রয়েছে। ২৭ বছর বয়সী মেটালিকা রোজ হ্যারিসনের বিরুদ্ধে হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার (১৩ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে। পুলিশ ও আদালতের নথি অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন হ্যারিসনের স্বামী চার্লস হ্যারিসন এবং তাদের তিন বছর বয়সী ছেলে। পোকোনো টাউনশিপের গ্রেট উলফ লজ নামের একটি পারিবারিক অবকাশকেন্দ্রের কক্ষে তাদের মৃতদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বেলা ৩টা ১৩ মিনিটের দিকে ওই কক্ষ থেকে সাহায্য চেয়ে ফোন করেছিলেন মেটালিকা হ্যারিসন। তিনি আত্মহত্যার জন্য সাহায্য চেয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর কর্মকর্তারা তাকে আহত অবস্থায় পান। কক্ষটি তল্লাশি করার সময় এক ব্যক্তি ও এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে হ্যারিসনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মনরো কাউন্টির জেলা অ্যাটর্নি মাইক মানকুসো ঘটনাটিকে পারিবারিক সহিংসতার একটি মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সহিংসতার ঘটনা ওই কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এতে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে, এটি বিচ্ছিন্ন পারিবারিক ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।

অভিযোগপত্র অনুযায়ী, জরুরি সেবায় ফোন করার সময় হ্যারিসন বলেছিলেন, তার স্বামী ও ছেলে ইতিমধ্যে মারা গেছেন। তিনি আরও জানিয়েছেন, নিজের গলায় ছুরি চালানোর চেষ্টা করেও সফল হতে পারেননি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কবজিতে কাটা দাগ এবং গলায় উপরিভাগে ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পায়।

হোটেলকক্ষের মেঝেতে আলাদা দুটি গদির ওপর চার্লস হ্যারিসন ও শিশুটির মরদেহ পাওয়া যায়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, চার্লসের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। শিশুটির বুকে একটি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

হাসপাতালে নেওয়ার পথে হ্যারিসন বারবার অনুশোচনামূলক কথা বলছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। তিনি জানান, তিনি একজন ভালো মা ও স্ত্রী হওয়ার চেষ্টা করেছিলেন। পরে হাসপাতালে গোয়েন্দারা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজের আইনগত অধিকার সম্পর্কে জানার পর জিজ্ঞাসাবাদে অংশ নিতে অস্বীকৃতি জানান।

তদন্তকারীরা হোটেলের শৌচাগার থেকে দুটি ছুরি উদ্ধার করেছেন। পুলিশ জানিয়েছে, ছুরিগুলো অবকাশকেন্দ্রটির নিজস্ব নয়। এছাড়া, কয়েকটি ওষুধের বোতল এবং রক্ত বলে ধারণা করা হচ্ছে—এমন তরল পদার্থের পাত্রও পাওয়া গেছে।

হোটেল কর্তৃপক্ষ তদন্তকারীদের জানিয়েছে, পরিবারটি ২১ সেপ্টেম্বর সেখানে উঠেছিল এবং তাদের থাকার মেয়াদ বাড়িয়ে ১৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। জেলা অ্যাটর্নির তথ্য অনুযায়ী, তদন্তকারীরা রাতভর আলামত সংগ্রহ করেছেন। ওই কক্ষ থেকে প্রায় ৮০ থেকে ৯০টি আলামত উদ্ধার করা হয়েছে এবং আরও কিছু স্থানে তল্লাশি চালানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া বাকি। চার্লস হ্যারিসন ও শিশুটির ময়নাতদন্ত সপ্তাহের শেষ দিকে হওয়ার কথা। মেটালিকা হ্যারিসনকে বিচারকের সামনে হাজির করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

এই ঘটনায় পোকোনো টাউনশিপ পুলিশ বিভাগ নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার সব কারণ ও পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সূত্র: ইউএসএ টুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংক অব আমেরিকাকে অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ১২১ কোটি ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


ব্যাংক অব আমেরিকাকে অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ১২১ কোটি ডলার জরিমানা

অর্থপাচার প্রতিরোধ আইন ও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক, ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলারের বেশি জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই জরিমানা ঘোষণার কথা জানায়। ব্যাংকটির বিরুদ্ধে সন্দেহজনক লেনদেন শনাক্ত করার ক্ষেত্রে ব্যর্থতা এবং তা কর্তৃপক্ষকে জানাতে অক্ষমতার অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির ভিত্তিতে, জরিমানার মধ্যে অর্থপাচার প্রতিরোধ ও আর্থিক অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘনের জন্য বড় অঙ্কের শাস্তি অন্তর্ভুক্ত রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই জরিমানার একটি অংশ ব্যাংকটির ইতিহাসে তৃতীয় বৃহত্তম।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্তব্য করেন, "এত বড় একটি ব্যাংক অর্থপাচার প্রতিরোধ ও নিষেধাজ্ঞা মেনে চলার দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার প্রভাব শুধু ওই প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এতে পুরো মার্কিন আর্থিক ব্যবস্থাই অবৈধ অর্থ লেনদেনের ঝুঁকিতে পড়ে।" তিনি আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, বড় আর্থিক প্রতিষ্ঠানও আইনের ঊর্ধ্বে নয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক অপরাধ দমন নেটওয়ার্ক ব্যাংক অব আমেরিকার বিরুদ্ধে ১২০ কোটি ডলার জরিমানা নির্ধারণ করেছে। চীনভিত্তিক অর্থপাচারকারী চক্র এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকায় অবৈধ অর্থ লেনদেনসহ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড শনাক্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থতার অভিযোগে এই জরিমানা করা হয়।

কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, ব্যাংকটি সন্দেহজনক লেনদেন শনাক্ত ও প্রতিবেদন তৈরি করার প্রক্রিয়ায় ঘাটতি ছিল। তাছাড়া, সন্দেহজনক লেনদেন শনাক্ত ও তা জানানোর দায়িত্বের বড় একটি অংশ তৃতীয় পক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দাবি, ব্যাংক অব আমেরিকা ৫০০ কোটি ডলারের বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য সময়মতো আর্থিক অপরাধ দমন নেটওয়ার্ককে জানায়নি।

যুক্তরাষ্ট্রের মুদ্রা নিয়ন্ত্রকের কার্যালয় ব্যাংকটির অর্থপাচার প্রতিরোধ কর্মসূচিকে দুর্বল ও অকার্যকর উল্লেখ করে ৭৫ কোটি ডলার জরিমানা করেছে। অর্থ মন্ত্রণালয়ের মতে, এটি সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ জরিমানা। তবে আর্থিক অপরাধ দমন নেটওয়ার্কের নির্ধারিত ১২০ কোটি ডলারের জরিমানার হিসাবের মধ্যে এই জরিমানার অর্থ সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।

এছাড়া, বিদেশি সম্পদ নিয়ন্ত্রণবিষয়ক কার্যালয় ইরান, রাশিয়া, মাদক চোরাচালান ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত বিভিন্ন নিষেধাজ্ঞা কর্মসূচি লঙ্ঘনের অভিযোগে ১ কোটি ১৬ লাখ ডলারের সমঝোতা চুক্তি ঘোষণা করেছে।

ব্যাংক অব আমেরিকা বিভিন্ন নিষেধাজ্ঞা কর্মসূচির ৪৭৫টি সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতে সম্মত হয়েছে। এ সমঝোতার অংশ হিসেবে কর্মীদের প্রশিক্ষণ, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, নিরীক্ষা এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও রয়েছে।

জরিমানার বিষয়ে ব্যাংক অব আমেরিকা জানায়, আর্থিক অপরাধ প্রতিরোধের নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ দায়িত্ব সঠিকভাবে পালনের দায় তাদেরই।

ব্যাংকটি আরও উল্লেখ করে যে, আর্থিক অপরাধ প্রতিরোধে প্রযুক্তি খাতে তারা কয়েক শ কোটি ডলার বিনিয়োগ করেছে এবং হাজারো কর্মী এ কাজে নিয়োজিত রয়েছেন। নিয়ন্ত্রক সংস্থাগুলো যেসব সমস্যা চিহ্নিত করেছে, সেগুলো সমাধানে প্রয়োজনীয় কাজ অনেক দূর এগিয়েছে এবং বাকি কাজ শেষ করতেও তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১টি ফায়ার সার্ভিস ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


গাজীপুরে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১টি ফায়ার সার্ভিস ইউনিট

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায়। এরপর সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার কর্মকর্তা তালহা বিন জসীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আতলেটিকোর কাছে ২-০ গোলে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


আতলেটিকোর কাছে ২-০ গোলে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। দ্বিতীয়ার্ধে লেনি ইয়োরোর লাল কার্ডে দশজনের দলে পরিণত হওয়া মাইকেল ক্যারিকের দল হেরেছে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল করেন পাবলো বারিওস ও আদেমোলা লুকমান। প্রথম মিনিটেই এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল। এরপর ৭৩ মিনিটে ইয়োরো লাল কার্ড দেখলে ৭৯ মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে আতলেতিকো।

ম্যাচের শুরুতেই বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে আতলেতিকো। লি কাং-ইনের পাস পেয়ে দ্রুত এগিয়ে যান আলেক্স বায়েনা। তাঁর বাড়ানো বলে প্রথম স্পর্শেই শট নেন বারিওস। বলটি ইউনাইটেডের ডিফেন্ডার আইডেন হেভেনের গায়ে লেগে জালে জড়ালে মাত্র ৫৩ সেকেন্ডেই পিছিয়ে পড়ে সফরকারীরা।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইউনাইটেড। তবে ব্রায়ান এমবেউমোর দুটি ভালো সুযোগ কাজে আসেনি। তাঁর একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি দারুণভাবে ঠেকিয়ে দেন আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওব্লাক। সুযোগ পেয়েছিলেন মার্কাস রাশফোর্ডও, কিন্তু স্বাগতিকদের রক্ষণ ভাঙতে পারেননি তিনি।

প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আতলেতিকো। ৪৪ মিনিটে দূরপাল্লার শটে বল জালে পাঠান জনি কার্দোসো। তবে আক্রমণের শুরুতে মার্কোস ইয়োরেন্তের হাতে বল লাগায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় গোলটি বাতিল করেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। হুলিয়ান আলভারেজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। ইউরি তিলেমানসের বাড়ানো বলে ভালো অবস্থানে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন ব্রুনো ফার্নান্দেজ। ৭০ মিনিটে তাঁর আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

এর তিন মিনিট পরই বড় ধাক্কা খায় ইউনাইটেড। আতলেতিকোর জনাথন ডেভিডকে বাধা দেন ডিফেন্ডার লেনি ইয়োরো। শুরুতে ফাউলের সিদ্ধান্ত না দিলেও ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করেন রেফারি। নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করার দায়ে সরাসরি লাল কার্ড দেখানো হয় ইয়োরোকে। ফলে ম্যাচের শেষভাগে দশজন নিয়ে খেলতে হয় ইংলিশ ক্লাবটিকে।

সংখ্যায় এগিয়ে থাকা আতলেতিকো এরপর আক্রমণের চাপ বাড়ায়। ৭৯ মিনিটে পাল্টা আক্রমণে ডেভিডের শট ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক সেন্নে লামেন্স। তবে ফিরতি বলে শট নিয়ে জাল খুঁজে পান লুকমান। তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরার সুযোগ তৈরি করতে পারেনি ইউনাইটেড। প্রথম ম্যাচে আজারবাইজানের সাবাহকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করা ক্যারিকের দল এবার স্পেনে হারের স্বাদ পেল।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচগুলোতেও দেখা গেছে গোলের লড়াই ও অঘটন। নিজেদের মাঠে ইতালির ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজ। পিছিয়ে পড়েও নাপোলির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে স্পেনের ভিয়ারিয়াল।

এ ছাড়া ফ্রান্সের লাঁসকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে পর্তুগালের স্পোর্টিং লিসবন। একই ব্যবধানে চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাগকে হারিয়ে এবারের আসরে প্রথম জয় পেয়েছে আজারবাইজানের সাবাহ। অন্যদিকে ব্রায়ান গ্রুদার একমাত্র গোলে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেনকে ১-০ ব্যবধানে হারিয়েছে জার্মানির আরবি লাইপজিগ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%